দুর্গাপুজোর আগে রাজ্যে দৈনিক সংক্রমণ অনেকটাই কম ছিল। কিন্তু, পুজোর পর থেকে ফের তা বাড়তে শুরু করে। বাড়তে বাড়তে তা হাজারের কাছাকাছি পৌঁছে যায়। তবে কালীপুজোর পর রাজ্যে দৈনিক করোনার গ্রাফ অনেকটাই নিম্নমুখী ছিল। অবশ্য ভাইফোঁটার পর ফের দৈনিক সংক্রমিতের সংখ্যা বেড়ে গিয়েছে। সবথেকে বেশি উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা। কারণ রাজ্যের মধ্যে সেখানেই আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। তালিকায় তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া।
অগাস্ট-অক্টোবরের মাঝে বারবার দৈনিক করোনা সংক্রমণ (Covid poisitive) কমে গিয়েও ৪০০ থেকে ৮০০-র মধ্যেই ক্রমাগত ওঠা-নামা করছিল। পরে সেই সংক্রমণ এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়। তবে কালীপুজোর পর সংক্রমণ অনেকটা কমে গিয়েছিল। কিন্তু, ভাইফোঁটার পর তা আবার বেড়ে এই মুহূর্তে ৮০০-র উপরে উঠে গিয়েছে। মঙ্গলবার দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ৭৮৮। কিন্তু, গত ২৪ ঘণ্টায় ফের তা ৮০০ ছাড়িয়ে গিয়েছে।
210
বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের (Health Department) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৫৩ জন। তার মধ্যে কলকাতায় আক্রান্তের সংখ্যা ফের ২০০ ছাড়িয়ে গিয়েছে। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২২৭ জন। করোনায় মোট আক্রান্তের সংখ্যাও ১৬ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৭৩২।
310
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। আর করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০৯ জন। রাজ্যে এখন সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। মোট অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৭ হাজার ৯৪৫।
410
রাজ্যের নিরিখে একদিনে সবথেকে কম সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন আলিপুরদুয়ার, মালদহ, মুর্শিদাবাদ ও পুরুলিয়ায়। গত ২৪ ঘণ্টায় এই চার জেলায় আক্রান্তের সংখ্যা ২ জন করে। তারপরই রয়েছে কালিম্পং। এই জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ জন। এছাড়া উত্তরবঙ্গের (North Bengal) অন্য জেলাগুলির মধ্যে রয়েছে উত্তর দিনাজপুর, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ও দার্জিলিং।
510
২৪ ঘণ্টায় উত্তর দিনাজপুরে আক্রান্তের সংখ্যা ৭, কোচবিহারে ১১, জলপাইগুড়িতে ১৭, দক্ষিণ দিনাজপুরে ২৪ ও দার্জিলিংয়ে আক্রান্ত ৫০ জন।
610
রাজ্যের মধ্যে সবথেকে বেশি আক্রান্ত হয়েছেন কলকাতায় (Kolkata)। সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ২২৭ জন। তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ১৫৩ জন। তালিকায় তার ঠিক পরেই রয়েছে হুগলি। সেখানে একদিনে আক্রান্ত ৭৬ জন। এরপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা ৬২। তারপর রয়েছে হাওড়া। সেখানে আক্রান্ত ৫৭ জন।
710
দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলির মধ্যে গত ২৪ ঘণ্টায় সবথেকে কম সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন পুরুলিয়া, মুর্শিদাবাদ ও ঝাড়গ্রামে। পুরুলিয়া ও মুর্শিদাবাদে আক্রান্তের সংখ্যা ২ জন করে। ঝাড়গ্রামে ৭ জন আক্রান্ত হয়েছেন।
810
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭টি জেলার বাসিন্দার। তার মধ্যে দার্জিলিংয়ে ১ জন, জলপাইগুড়িতে ২ জন, হাওড়ায় ১ জন, হুগলিতে ২ জন, উত্তর ২৪ পরগনায় ৫ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১ জন ও কলকাতায় ৩ জনের মৃত্যু হয়েছে।
910
গত ২৪ ঘণ্টায় একজনেরও মৃত্যু হয়নি বাকি জেলাগুলিতে। তবে পুজোর পর থেকেই কলকাতাকে নিয়ে সবথেকে বেশি উদ্বেগ বাড়ছে। সেই কারণে সংক্রমণের উপর রাশ টানতে কড়া পদক্ষেপ করছে প্রশাসন। তারই মধ্যে একদিনে করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০৯ জন।
1010
কলকাতার পাশাপাশি অন্য জেলাতেও বাড়ছে সংক্রমণ। উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। আর তার জেরেই একাধিক জেলায় কনটেনমেন্ট জোন করা হয়েছে। কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.