Daily Horoscope: শনিবারে ৫ রাশির আর্থিক উন্নতির যোগ, দেখে নিন আজকের রাশিফল

Published : Jan 15, 2022, 08:25 AM IST

আয়-সম্পর্ক কেমন থাকবে আজ! কোনদিকে ঘুরছে ভাগ্যের চাকা (Astrology)। কোন দিকে হবে আজ ভাগ্যের উন্নতি। কি বলছে আজকের রাশিফল (Daily Horoscope )।

PREV
112
Daily Horoscope: শনিবারে ৫ রাশির আর্থিক উন্নতির যোগ, দেখে নিন আজকের রাশিফল

মেষ– আজ অপরের সমালোচনা করতে যাবেন না। খেলাধুলোর সঙ্গে যুক্তদের সাফল্যের যোগ রয়েছে। জীবনে শুভ কিছু ঘটতে চলেছে। আজ আপনি কারও অপবাদের শিকার হতে পারেন। সেবামূলক কাজে মানসিক শান্তি বজায় থাকবে। পুরনো দিনের অশান্তি মিটে যেতে পারে। দীর্ঘ মেয়াদি কোনও কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন। বন্ধু প্রীতি বজায় থাকবে। দর্শনশাস্ত্রে উন্নতির যোগ রয়েছে। আজ সারাদিন কাজে অলসতা থাকলেও সঞ্চয় ভাল হবে।  
আপনার শুভ রং লাল।  শুভ সংখ্যা ৩৯। শুভ দিক দক্ষিণদিক। শুভ রত্ন লাল প্রবাল।

212

বৃষ– গৃহ নির্মাণের শুভ সময় আসছে। প্রতিবাদী মানসিকতা মন থেকে ঝেড়ে ফেলুন, না হলে বিপদ। কারও প্রতি ঘৃণাভাব বৃদ্ধি পাবে। অপরকে সাহায্য করার সুযোগ পাবেন। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ার আশঙ্কা। বাড়িতে বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন। ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ আছে। আজ সন্তানের ভাগ্যের ওপর নির্ভর করে কিছু উপার্জন হতে পারে। কাউকে উপকারের বিনিময়ে অপমানিত হতে হবে। দাম্পত্য সুখ বজায় থাকবে।
আপনার শুভ রং সাদা।  শুভ সংখ্যা ৬২। শুভ দিক অগ্নিকোণ। শুভ রত্ন প্রবাল।

312

মিথুন– আজ সামাজিক কোনও কারণে নিজের বীরত্ব দেখানোর সুযোগ পাবেন। পথেঘাটে সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ রয়েছে। দূরের কোনও আত্মীয়ের অসুস্থতার খবর পেতে পারেন। রাজনৈতিক সংঘর্ষের যোগ রয়েছে। নৈতিক অবনতির যোগ রয়েছে। বিশেষ কারও দ্বারা সংসারে উন্নতির যোগ দেখা যাচ্ছে। কর্মস্থানে উদাসিন ভাব আপনার ক্ষতি করবে। ব্যথা বেদনা বাড়বে। সন্তানদের পরীক্ষার ফল ভাল হবে। শরীরে একটু দুর্বলতা আসতে পারে।  দীর্ঘ মেয়াদি রোগের তাড়াতাড়ি চিকিৎসা করুন। 
আপনার শুভ রং সবুজ।  শুভ সংখ্যা ৩৫। শুভ দিক উত্তর পূর্ব দিক। শুভ রত্ন পান্না।

412

কর্কট–  স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। ভাই বোনদের সঙ্গে হঠাৎ ঝামেলার সৃষ্টি হতে পারে। অফিসে উন্নতির যোগ রয়েছে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। নতুন কোনও কাজের জন্য উৎসাহ বৃদ্ধি পাবে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। সাংবাদিকদের জন্য শুভ সময়। শরীরে নানা রূপ রোগের উপদ্রব বাড়তে পারে। শরীরে কোনও সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। প্রেমে জট ছেড়ে যাবে। 
আপনার শুভ রং সাদা।  শুভ সংখ্যা ৪১। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন মুনস্টোন।

512

সিংহ– কারও প্ররোচনায় পা দেবেন না। বিজ্ঞান চর্চায় অগ্রগতির যোগ দেখা যাচ্ছে। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। প্রেমে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। আজ কোনও খারাপ খবর পেতে পারেন। কোনও শোকের খবর পেতে পারেন, সেই কারণে সারাদিন মানসিক কষ্ট থাকবে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। হঠকারিতার ফলে ভুগতে হতে পারে। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। বিশেষ কোনও আলোচনা থাকলে সেরে ফেলুন। বিদ্যার্থীরা ভাল কিছু করে দেখানোর সুযোগ পাবেন। 
আপনার শুভ রং গেরুয়া।  শুভ সংখ্যা ৫৫। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন ক্যাটসআই।

612

কন্যা– আজ কাউকে সুখি করতে গিয়ে আত্মত্যাগ করতে হবে। নতুন করে কোনও কাজ শুরু করার ইচ্ছে কাজ করবে। শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে। আজ সাফল্য লাভের যোগ রয়েছে। স্বামী-স্ত্রীর সম্পর্ক বেশ ভালোই থাকবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। ঋণ পরিশোধ করার সুযোগ পাবেন। যে কোনও প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা রাখতে পারেন। কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। 
আপনার শুভ রং সবুজ।  শুভ সংখ্যা ৯। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন চুনি।

712

তুলা– গুরুজন স্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তির আশঙ্কা। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। পরিশ্রমের ফল ভাল হবে। । আজ কাজের জন্য বাড়ির বাইরে যাওয়ায় মানসিক কষ্ট বাড়তে পারে। আজ সৌভাগ্য বৃদ্ধির যোগ রয়েছে। সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে। ভালো কোনও কাজের খবর পেতে পারেন। অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে। নতুন কোনও কাজের খবর পারে। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। 
আপনার শুভ রং সবুজ।  শুভ সংখ্যা ৩৫। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন জারকন

812

বৃশ্চিক– আজ অতিরিক্ত লোভ বিপদ ডেকে আনতে পারে। নতুন কোনও কাজের সুযোগ বা বাড়তি উপার্জন হতে পারে। আজ কোনও কারনে সারাদিন বিরক্তিভাব বজায় থাকবে। শিক্ষক শিক্ষিকাদের জন্য সময়টা শুভ। তৃতীয় কারও জন্য সংসারে অশান্তি হতে পারে। আজ অপমানিত হওয়ার আশঙ্কা রয়েছে। বুদ্ধি স্থির রেখে বিশেষ কোনও কাজের দিকে পা বাড়ানোই শ্রেয়। চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে। স্বাস্থ্য ভাল থাকবে। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আঘাত পাওয়ার আশঙ্কা। 
আপনার শুভ রং সাদা।  শুভ সংখ্যা ২৮। শুভ দিক উত্তর-পূর্ব দিক। শুভ রত্ন হীরে।

912

ধনু- আজ ব্যবসায় উৎপাদন বৃদ্ধি পাবে। সকালের দিকে কোনও আর্থিক ক্ষতির খবর পেতে পারেন। আপনার কোনও প্রতিভার জন্য আজ জনপ্রিয়তা লাভ করবেন। বন্ধুকে অতিরিক্ত বিশ্বাস করার জন্য খেসারত দিতে হতে পারে। কোনও আত্মীয়ের থেকে আজ বিশেষ সাহায্য পেতে পারেন। চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বন করুন। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে। সাধু সঙ্গে ভালো সময় কাটবে। সামান্য কোনও অশান্তি আদালত অবধি গড়াতে পারে। অফিসে আজ আপনাকে কারও অনুগত হয়ে চলতে হতে পারে। অতিরিক্ত অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে। 
আপনার শুভ রং হলুদ।  শুভ সংখ্যা ৬৮। শুভ দিক পূর্ব দিক। শুভ রত্ন সাদা প্রবাল।

1012

মকর–  অসৎ কর্মে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। গঠনমূলক কোনও কাজের চিন্তা ভাবনা হতে পারে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত। মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। আজ ভালো কোনও জিনিস ভোগ করতে পারবেন। আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল। বাড়িতে পোষ্য কেনায় আনন্দ। 
আপনার শুভ রং নীল।  শুভ সংখ্যা ৫৭। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন নীলা।

1112

কুম্ভ- আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। কারও জিনিসের দায়িত্ব আজ নেবেন না। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। সর্দি-কাশিতে ভোগার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। নতুন কোনও ব্যবসা করার কথা ভাবতে পারেন। যানবাহন ওঠার সময় অতিরিক্ত সতর্ক থাকুন।
আপনার শুভ রং মেরুন।  শুভ সংখ্যা ৪১। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন ইন্দ্রনীলা।

1212

মীন-  আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। ধর্ম আলোচনায় আপনি এগিয়ে থাকবেন। রমনীপ্রীতি বৃদ্ধি পাবে। আজ সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে। বাড়িতে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে, প্রতিবেশীর সঙ্গে বিবাদের যোগ রয়েছে। কিছু কেনাবেচার জন্য খরচ হবে প্রচুর। প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে।  শরীরের খুব ব্যথার সৃষ্টি হতে পারে। 
আপনার শুভ রং কমলা।  শুভ সংখ্যা ১৪। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন মুক্তো।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories