কর্কট রাশির কর্মলাভের সম্ভাবনা রয়েছে, দেখে নিন আপনার রাশিফল

Published : Jul 01, 2020, 07:48 AM IST

পুরাতন জ্যোতিষ শাস্ত্রে যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- রাশি রয়েছে। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রও রয়েছে, যার ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। 

PREV
112
কর্কট রাশির কর্মলাভের সম্ভাবনা রয়েছে, দেখে নিন আপনার রাশিফল

মেষ- ব্যবসায় ভালো আয় হতে পারে। শিক্ষার্থীদের ভালো ফল পাওয়ার জন্য একটু ধৈর্য্য ধরতে হবে। তাড়াহুড়োর ফলে সমস্যা বৃদ্ধি পেতে পারে। যে কোনও বিষয়ে চিন্তা-ভাবনা করে সিন্ধান্ত নিন। আজকের দিন আপনার বেশ ভালোই কাটবে। শিল্পীদের জন্য আজ শুভ দিন। আজ সমস্যায় পড়লে বন্ধুর সাহায্য পাবেন। কর্মস্থলে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে তা সমাধান হয়ে যাবে সহজেই। 

আপনার শুভ রং কমলা। শুভ সংখ্যা ২৮। শুভ দিক উত্তর-পশ্চিম। শুভ রত্ন ক্যাটস আই।

212

বৃষ-  আজ কাউকে সুখি করতে গিয়ে আত্মত্যাগ করতে হবে। আজ সাফল্য লাভের যোগ রয়েছে। ঋণ পরিশোধ করার সুযোগ পাবেন। স্বামী-স্ত্রীর সম্পর্ক বেশ ভালোই থাকবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। যে কোনও প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা রাখতে পারেন। বিশেষ কোনও আলোচনা থাকলে সেরে ফেলুন। শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে। বিদ্যার্থীরা ভাল কিছু করে দেখানোর সুযোগ পাবেন। আজ অপর কারও থেকে সাহায্য পাবেন। 

আপনার শুভ রং মেরুন। শুভ সংখ্যা ৮৮। শুভ দিক উত্তর। শুভ রত্ন চুনি।
 

312

মিথুন-  এই রাশির জাতক জাতিকাদের আজ আর্থিক উন্নতি নিশ্চিত। কর্মস্থলে অত্যধিক কাজের চাপ থাকায় পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে, ফলে সমস্যা দেখা দিতে পারে।  লিভারের সমস্যায় ভুগতে হতে পারে। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। জলপথে ভ্রমণের সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার সবথেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে। 

আপনার শুভ রং হলুদ। শুভ সংখ্যা ৮৭। শুভ দিক দক্ষিণ-পশ্চিম। শুভ রত্ন পান্না।

412

কর্কট- প্রভাবশালী কোনও ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন। আজ কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। অভিভাবকের শারিরীক সমস্যা দেখা দিতে পারে। যৌথ কোনও কাজের সঙ্গে যুক্ত থাকলে সুনাম লাভের আশা রাখতে পারেন। রাজনীতিতে সুনাম বৃদ্ধি পেতে পারে। পারিবারিক সমস্যা দেখা দিতে পারে। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি ভালো। 

আপনার শুভ রং গোলাপী। শুভ সংখ্যা ৭২। শুভ দিক দক্ষিণ। শুভ রত্ন ডায়মন্ড।
 

512

সিংহ- রাস্তাঘাটে সাবধানে যাতায়াত করুন আঘাত লাগার আশঙ্কা রয়েছে। আপনার উদ্ভাবনী চিন্তাশক্তির ফলে উপার্জন বৃদ্ধি পাবে। এই রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতি লাভ হতে পারে।  সন্তানদের পড়াশুনো নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ রয়েছে। ব্যবসায়ীদের আয় আজ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। 

আপনার শুভ রং কালছে নীল। শুভ সংখ্যা ৩৬। শুভ দিক অগ্নিকোন। শুভ রত্ন মুনস্টোন।

612

কন্যা- বাড়ি সংক্রান্ত বা জমি সংক্রান্ত বিষয়ে কিছু লাভের যোগ রয়েছে। শিক্ষার্থীদের জন্য আজ বিশেষ কোনও সুখবর আসতে পারে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন যারা তাদের জন্য দিনটি মোটামুটি ভালো।  শরীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। বাড়িতে কোনও অতিথি আসতে পারে। অর্থনৈতিক সমস্যার সন্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। দুপুরের পর প্রত্যাশিত কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

আপনার শুভ রং গেরুয়া। শুভ সংখ্যা ৮৪। শুভ দিক ঈষাণ। শুভ রত্ন জারকন।

712

তুলা-     ব্যবসায় বা অন্য ক্ষেত্রে অর্থ বিনিয়োগের আগে চিন্তা-ভাবনা করুন। পিঠে ব্যাথার সমস্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। পরিশ্রম করলেও আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা খুব কম। কোনও বিষয়েই চটজলদি কোনও সিদ্ধান্ত আজ নেবেন না। ভ্রমণ সুখকর হলেও খরচ বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য জীবন সুখের। সন্তানের কোনও কাজের জন্য মন ভালো হয়ে যাবে। 

আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ২১। শুভ দিক উত্তর। শুভ রত্ন মুক্তো।

812

বৃশ্চিক-  শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। শিল্পীদের জন্য আজ দিনটি অনকূল। যানবাহন এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অর্থ ব্যয় হতে পারে। অংশিদারী ব্যবসায় ভালো ফল আশা করেত পারেন। বন্ধুদের সঙ্গে সময় ভালো কাটবে। বিদ্যার্থীদের জন্য সময়টা খুব একটা ভালো নয়। বেহিসেবি খরচের ফলে সংসারে অশান্তি হওয়ার আশঙ্কা রয়েছে। উপস্থিত বুদ্ধির ফলে কর্মস্থানে উন্নতি হতে পারে। 

আপনার শুভ রং লাল। শুভ সংখ্যা ৭৪। শুভ দিক পূর্ব। শুভ রত্ন নীলা।
 

912

ধনু-  ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আজ ভালো দিন। উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত, বিশেষ কোনও সুযোগ পেতে পারেন। তবে কাজের চাপের ফলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। এই রাশির জাতক জাতিকার আজ দিনটি ভালো কাটবে। অনেক দিনের কোনও সুপ্ত ইচ্ছা আজ পূরণ হতে পারে। বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন, নাহলে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আজ খরচ বৃদ্ধি পেতে পারে। 

আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৪৪। শুভ দিক দক্ষিণ ও শুভ রত্ন সাদা প্রবাল।

1012

মকর- ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ মিলতে পরে। কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। অভিভাবকদের সঙ্গে কোনও বিষয়ে তর্কে জড়িয়ে পড়তে পারেন। অনেক দিন থেকে ফেলে রাখা কোনও আজ সেরে ফেলুন। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা মিটে যাবে। প্রেমের ক্ষেত্রে আজ দিনটি বিশেষ ভালো নয়, সমস্যা দেখা দিতে পারে। গান বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিশেষ সুযোগ আসতে পারে। 

আপনার শুভ রং গোলাপী। শুভ সংখ্যা ৮৬। শুভ দিক পূর্ব। শুভ রত্ন পান্না

1112

কুম্ভ- বাকি থাকা ঘরোয়া বা গৃহস্থালীর কাজকর্ম ফেলে না রেখে সেরে নিন। প্রেম জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। খুচরো এবং পাইকারী বিক্রেতাদের জন্য দিনটি অনূকুল। প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে। আপনার আর্থিক সমস্যা কেটে যেতে পারে। এই রাশির জাতক-জাতিকাদের কর্মস্থলে দ্বায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। 

আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৬৭। শুভ দিক অগ্নিকোন। শুভ রত্ন লাল প্রবাল

1212

মীন- আজ বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে। কাজের ক্ষেত্রে কোনও ভালো খবর পেতে পারেন। জমি বা সম্পত্তি ক্রয় বা বিক্রয় করার জন্য আজ শুভ দিন। এই রাশির জাতক-জাতিকাদের প্রেমের ক্ষেত্রে কোনও জটিলতা সৃষ্টি হতে পারে। পেটের সমস্যায় ভুগতে হতো পারে। কোনও পুরনো শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। ব্যবসার ক্ষেত্রে ভাল যোগাযোগ আসতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। 

আপনার শুভ রং লাল। শুভ সংখ্যা ৫৩। শুভ দিক পশ্চিম। শুভ রত্ন গোমেদ।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories