বুধবারে ৮ রাশির অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতির যোগ, দেখে নিন আজকের রাশিফল

Published : Jun 29, 2022, 07:00 AM IST

গ্রহ এবং নক্ষত্রের গতিবিধির উপর ভিত্তি করে একটি ভবিষ্যদ্বাণী করা হয়। আজকের রাশিফল ​​আপনাকে চাকরি, ব্যবসা, লেনদেন, পরিবার এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক, স্বাস্থ্য এবং সারাদিনের শুভ ও অশুভ ঘটনার পূর্বাভাস দেয়। এই রাশিফলটি পড়ে আপনি আপনার দৈনন্দিন পরিকল্পনা সফল করতে সক্ষম হবেন। আজকের দিনটি কেমন যাবে আপনার, চলুন জেনে নেওয়া যাক আজকের রাশিফল-  

PREV
112
বুধবারে ৮ রাশির অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতির যোগ, দেখে নিন আজকের রাশিফল

মেষ –  
দাঁতের যন্ত্রণা বৃদ্ধি থেকে সাবধান থাকুন। আজ অতিরিক্ত তর্ক বিপদে ফেলতে পারে। সন্তানদের জন্য অর্থ ব্যয় হতে পারে। আজ ব্যবসায় অন্যকে বিশ্বাস করে ঠকতে হতে পারে। শরীরের ক্ষমতা অনুযায়ী কাজ করুন। সংসারে ঝামেলা থাকলেও পরিবেশ আয়ত্তে থাকবে। কোনও কারণে দুঃশ্চিন্তা বাড়তে পারে। দম্পত্য কলহের আশঙ্কা রয়েছে। অংশীদারী ব্যবসায় অংশ না বাড়ানোই ভালো। নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে। সামাজিক কোনও কাজ করার উদ্যোগ নিতে পারেন। খেলাধুলোয় সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। 
আপনার শুভ রং লাল ।  শুভ দিক দক্ষিণ দিক ।শুভ নম্বর -৯৩  শুভ পাথার লাল প্রবাল ।  

212

বৃষ–  
চেষ্টা না করলে ব্যবসায় কোনও সফলতা পাবেন না। আজ কোনও অধিক ব্যয় হওয়ার সম্ভাবনা আছে। পাওনা টাকা ফেরত পাওয়ার যোগ দেখা যাচ্ছে। অপরকে আজ বিশ্বাস করতে পারেন। অভাব অনটনের যোগ রয়েছে। আজ ক্লেশ ভোগ করতে হতে পারে। বন্ধুদের জন্য কাজের ব্যাঘাত হতে পারে। বাড়ির সকলে মিলে কোথাও ঘুরতে যেতে পারেন। আজ অতিরিক্ত পরিশ্রমে রাগ বৃদ্ধি হতে পারে। প্রতিবেশিরা আজ আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারে। সম্মান প্রতিপত্তি বাড়তে পারে। 
আপনার শুভ দিক অগ্নিকোণ  । শুভ রং সাদা । শুভ পাথর সাদা প্রবাল ।  আপনার শুভ নম্বর । ৮২ 

312

মিথুন– 
শত্রুর মোকাবেলা করতে অক্ষম হবেন। নতুন কোনও প্রেম প্রণয়ে জড়িয়ে পরতে পারেন। আজ সম্পর্কে বদনাম হওয়ার যোগ রয়েছে। সন্তানদের বায়নায় নাজেহাল হবেন। বাড়তি কোনও খরচের জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে। শরীর খুব অসুস্থ হতে পারে। আজ আপনার কোনও ভাল কাজের জন্য নিকট আত্মীয়ের গৌরব বৃদ্ধি হতে পারে। বন্ধুদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন বিবাদের যোগ আছে। আইনি পরামর্শের প্রয়োজন পরতে পারে। উচ্চপদস্থ কোনও ব্যক্তির জন্য পড়ে থাকা কার্জ সিদ্ধি হতে পারে। 
শুভ দিক উত্তর পূর্ব দিক । শুভ রং সবুজ , আপনার শুভ পাথার পান্না ।  শুভ নম্বর ৯২  । 

412

কর্কট–  
নিজের বুদ্ধির অপপ্রয়োগ না করলে সফলতা লাভ করতে পারবেন না। ছোট কাউকে সাহায্য করতে হতে পারে। বিপদের আশঙ্কা রয়েছে, সাবধানে যাতায়াত করুন। মহিলাদের জন্য চাকুরীর শুভ সময়। সকালের দিকে ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে। আজ সারাদিন আত্মীয়দের সঙ্গে খুব বুঝে কথা বলবেন। আত্মসংযমী না হতে পারলে সমস্যা হতে পারে। থিয়েটারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভাল সময়। কোনও বিষয়ের জন্য উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে। বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সময়টা খুব উপযুক্ত। 
শুভ রং সাদা । শুভ নম্বর । ৬১ শুভ পাথার মুনস্টোন । শুভ দিক উত্তর পশ্চিম দিক । 

512

সিংহ– 
মায়ের শরীর নিয়ে ব্যস্ত হতে পারেন। কোনও কারণে শরীরিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। আজ প্রশংসা প্রাপ্তি হতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে। পরে থাকা প্রেমে জট খুলে যেতে পারে। সমাজে কোনও কারণে প্রতিষ্ঠিত হতে পারেন। চিকিৎসার কারণে ব্যয় বৃদ্ধি পাবে। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের আলোচনা হতে পারে। কীট পতঙ্গ থেকে সাবধানে থাকুন। সরকারি কর্মচারীদের জন্য সময়টা একটু খারাপ। 
আপনার শুভ নম্বর .৭৪  শুভ পাথর  চুনি । শুভ দিক পূর্ব দিক । আজ আপনার শুভ রং কমলা । 

612

কন্যা– 
দর্শনের আলোচনায় আজ আপনি অনেক এগিয়ে থাকবেন। শুভ কোনও খবর আজ আপনার জন্য অপেক্ষা করছে। বায়ু পথ এড়িয়ে চলাই শ্রেয়।  নিজের দায়বদ্ধতা এড়ানোর ফলে সংসারে অশান্তি হতে পারে। নিজের ব্যক্তিগত কোনও ঝামেলা বন্ধুর দ্বারা সমাধান হতে পারে। আজ কাজে প্রচুর অনিচ্ছা থাকায় ব্যবসায় অবনতির যোগ রয়েছে। নতুন উপার্জনের চেষ্টা না করাই ভালো। রক্তপাতের আশঙ্কা রয়েছে। উচ্চপদস্থ কোনও কর্মীর থেকে সাহায্য পেতে পারেন। 
শুভ রং -  আপনার – সবুজ । শুভ নম্বর – ৬৩ .। শুভ দিক পশ্চিম দিক । শুভ পাথার পান্না । 

712

তুলা–  
আজ কোনও কারণে ব্যবসায় চাপ বৃদ্ধি হতে পারে। আজ পরিশ্রম হবে প্রচুর। সহকর্মীর সঙ্গে বিবাদের যোগ রয়েছে। গুরুজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে। প্রেমের ব্যপারে চাপ বৃদ্ধি হতে পারে। নিজের কোনও ভুলের জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে। আজ ব্যবসার কাজে দূরে যেতে হতে পারে। একাধিক কাজের জন্য আলোচনা হতে পারে। পারিবারিক ছোট খাটো সমস্যা থাকলে কেটে যাবে। শেয়ারের ব্যবসায় লাভের যোগ রয়েছে। তৃতীয় জনের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে। প্রতিবেশীর আপনার উপর প্রকোপ থাকবে। 
আপনার শুভ দিক পশ্চিম দিক । শুভ পাথর জারকন । শুভ নম্বর – ৯৩ । শুভ রং সাদা । 

812

বৃশ্চিক-   
ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। ভোগবিলাসের যোগ রয়েছে। দাম্পত্য জীবন সুখকর হলেও ক্লেশ থাকবে। থাইরয়েডের সমস্যায় ভোগান্তির যোগ। রাজনীতির সঙ্গে যুক্তদের একটু সাবধানে থাকা দরকার, কোনও বিবাদে জড়াতে পারেন। আজ সারাদিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় মনে দুঃখের ছায়া। কর্মচারীকে নিয়ে একটু নাজেহাল হতে পারেন। তবে উন্নতির যোগ রয়েছে। চোখের সমস্যায় ভোগান্তির যোগ রয়েছে। উচ্চ শিক্ষিতদের জন্য ভাল খবর বা যোগাযোগ আসতে পারে।  
আপনার শুভ পাথর প্রবাল ।  শুভ দিক দক্ষিণ দিক । শুভ নম্বর – ৯৬   । শুভ রং – কালচে লাল । 

912

ধনু-   
একাধিক পথে আয় বাড়তে পারে। ব্যবসায়ে লাভের সম্ভাবনা রয়েছে। দুপুরের পড়ে গাড়ি একটু সাবধানে চালান। স্ত্রীর সঙ্গে বিবাদ বৃদ্ধির যোগ। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তি বৃদ্ধি হতে পারে। আজ ব্যবসার দিকে ভালো আয়ের যোগ আছে। কোনও বাজে চিন্তার জন্য মনের চাপ বাড়তে পারে। অহেতুক চিন্তা বৃদ্ধি পেতে পারে। কোনও সমস্যার সমাধান হতে পারে। কোনও রোগের থেকে উদ্ধার পেতে পারেন। ভাল কাজের জন্য কোনও উপহাস জুটতে পারে। প্রতিবাদী মনোভাবের জন্য চাকুরীর স্থানে জটিলতা আসতে পারে। 

আপনার শুভ রং পিত হলুদ । শুভ দিক পূর্ব দিক । শুভ  নম্বর – ৫৪  .। শুভ পাথর – পোখরাজ । 
 

1012

মকর-   
ব্যবসায় প্রতিযোগীতা বৃদ্ধি পাবে। প্রিয়জনের থেকে দূরে থাকায় কষ্ট বাড়তে পারে। চাকরিতে দ্বায়িত্ব বৃদ্ধির যোগ রয়েছে। গাড়িচালকদের জন্য দিনটি খুব ভাল। আজ ব্যবসায় প্রচুর বাড়তি পরিশ্রম হতে পারে। প্রেমে আজ কোনও রূপ জটিলতা হতে পারে। আজ কোনও মূল্যবান দ্রব্য প্রাপ্তি হতে পারে। কোনও বিষয়ের জন্য উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। চাকুরীর জন্য প্রচুর কষ্ট করতে হবে। পড়াশুনার জন্য খরচ বৃদ্ধি হতে পারে।  বুদ্ধির ভুলের জন্য কোনও ভাল কাজ হাতছারা হতে পারে। 
আপনার শুভ দিক – দক্ষিণ দিক । শুভ রং – নীল । শুভনম্বর – ৭১ । শুভ পাথর – ইন্দ্রনীলা । 

1112

কুম্ভ-   
অসৎ সঙ্গের জন্য পরে অর্থ নাশ হতে পারে। রাজনৈতিক সম্মান বৃদ্ধি পাবে। স্নায়ুবিক কারণে কষ্ট পেতে পারেন। সম্পর্কের জটিলতা কেটে যেতে পারে। বাড়তি কোনও আয় করতে গিয়ে টাকা নষ্ট হওয়ার জন্য মন কষ্ট বাড়বে। আজ সন্তানকে সহযোগিতা করতে পেরে মানসিক শান্তি পাবেন। কাজের অগ্রগতি থেমে যেতে পারে। কর্মক্ষেত্রে কাজের দ্বায়িত্ব বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কর্মে বিপত্তির যোগ। সংযত থাকতে পারলে নিজের বাসনা পূরণ হতে পারে।  
আপনার শুভ রং কালচে নীল । শুভ দিক  দক্ষিণ দিক । শুভ  নম্বর – ৯৩। শুভ পাথর – নীলা। 

1212

মীন–  
ভক্তিমূলক কাজে মনোনয়ন ও তাতে শান্তি পাবেন। পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু পাবেন না। সম্পর্কে উন্নতির যোগ এবং মানসিক শান্তি বৃদ্ধি পাবে। সম্পত্তির ব্যপারে প্রতিবেশীর সঙ্গে বিবাদ বাড়তে পারে। গান বাজনার থেকে আয় বৃদ্ধি হতে পারে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হতে পারে। বাইরের কোনও ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল। প্রাপ্য টাকা আদায় হতে পারে। পারিবারিক ঝামেলায় মানসিক অবসাদ আসতে পারে। গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়াই শ্রেয়। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। 
আপনার শুভ রং হলুদ । শুভ দিক   উত্তর পূর্ব দিক । শুভ  নম্বর – ৪১। শুভ পাথর – পিত মুক্তো। 

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories