সম্পর্ক থেকে চাকরি, অর্থলাভ, কোন রাশির জাাতকের ভাগ্য় খুলতে চলেছে আজ

Published : Jun 01, 2021, 07:58 AM IST

পুরাতন জ্যোতিষ শাস্ত্রে যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন রাশি রয়েছে। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রও রয়েছে, যার ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। 

PREV
112
সম্পর্ক থেকে চাকরি, অর্থলাভ, কোন রাশির জাাতকের ভাগ্য় খুলতে চলেছে আজ

মেষ – আজ কাজে প্রচুর অনিচ্ছা থাকায় ব্যবসায় অবনতির যোগ রয়েছে। দর্শনের আলোচনায় আজ আপনি অনেক এগিয়ে থাকবেন। শুভ কোনও খবর আজ আপনার জন্য অপেক্ষা করছে। নতুন উপার্জনের চেষ্টা না করাই ভালো। রক্তপাতের আশঙ্কা রয়েছে। বায়ু পথ এড়িয়ে চলাই শ্রেয়।  উচ্চপদস্থ কোনও কর্মীর থেকে সাহায্য পেতে পারেন। নিজের দায়বদ্ধতা এড়ানোর ফলে সংসারে অশান্তি হতে পারে। নিজের ব্যক্তিগত কোনও ঝামেলা বন্ধুর দ্বারা সমাধান হতে পারে। 

আপনার শুভ রং লাল ।  শুভ দিক দক্ষিণ দিক ।শুভ নম্বর -৯৩  শুভ পাথার লাল প্রবাল ।  

212

বৃষ– বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় মনে দুঃখের ছায়া। দাম্পত্য জীবন সুখকর হলেও ক্লেশ থাকবে। তবে উন্নতির যোগ রয়েছে। থাইরয়েডের সমস্যায় ভোগান্তির যোগ। উচ্চ শিক্ষিতদের জন্য ভাল খবর বা যোগাযোগ আসতে পারে।  ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। ভোগবিলাসের যোগ রয়েছে। কর্মচারীকে নিয়ে একটু নাজেহাল হতে পারেন। রাজনীতির সঙ্গে যুক্তদের একটু সাবধানে থাকা দরকার, কোনও বিবাদে জড়াতে পারেন। আজ সারাদিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। চোখের সমস্যায় ভোগান্তির যোগ রয়েছে। 

আপনার শুভ দিক অগ্নিকোণ  । শুভ রং সাদা । শুভ পাথর সাদা প্রবাল ।  আপনার শুভ নম্বর । ৮২ 

312

মিথুন– কোনও বাজে চিন্তার জন্য মনের চাপ বাড়তে পারে। আজ ব্যবসার দিকে ভালো আয়ের যোগ আছে। কোনও রোগের থেকে উদ্ধার পেতে পারেন। দুপুরের পড়ে গাড়ি একটু সাবধানে চালান। স্ত্রীর সঙ্গে বিবাদ বৃদ্ধির যোগ। একাধিক পথে আয় বাড়তে পারে।ব্যবসায়ে লাভের সম্ভাবনা রয়েছে। অহেতুক চিন্তা বৃদ্ধি পেতে পারে। কোনও সমস্যার সমাধান হতে পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তি বৃদ্ধি হতে পারে। ভাল কাজের জন্য কোনও উপহাস জুটতে পারে। প্রতিবাদী মনোভাবের জন্য চাকুরীর স্থানে জটিলতা আসতে পারে। 

শুভ দিক উত্তর পূর্ব দিক । শুভ রং সবুজ , আপনার শুভ পাথার পান্না ।  শুভ নম্বর ৯২  । 

412

কর্কট– কোনও মূল্যবান দ্রব্য প্রাপ্তি হতে পারে। আজ ব্যবসায় প্রচুর বাড়তি পরিশ্রম হতে পারে। পড়াশুনার জন্য খরচ বৃদ্ধি হতে পারে।গাড়িচালকদের জন্য দিনটি খুব ভাল।  প্রেমে আজ কোনও রূপ জটিলতা হতে পারে। প্রিয়জনের থেকে দূরে থাকায় কষ্ট বাড়তে পারে। চাকরিতে দ্বায়িত্ব বৃদ্ধির যোগ রয়েছে। কোনও বিষয়ের জন্য উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। চাকুরীর জন্য প্রচুর কষ্ট করতে হবে। আজ বেড়াতে যাওয়ায় হঠাৎ বাধা আসতে পারে। বুদ্ধির ভুলের জন্য কোনও ভাল কাজ হাতছারা হতে পারে। ব্যবসায় প্রতিযোগীতা বৃদ্ধি পাবে। 

শুভ রং সাদা । শুভ নম্বর । ৬১ শুভ পাথার মুনস্টোন । শুভ দিক উত্তর পশ্চিম দিক । 

512

সিংহ– কাজের অগ্রগতি থেমে যেতে পারে। অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কর্মে বিপত্তির যোগ। স্নায়ুবিক কারণে কষ্ট পেতে পারেন। সম্পর্কের জটিলতা কেটে যেতে পারে। অসৎ সঙ্গের জন্য পরে অর্থ নাশ হতে পারে। রাজনৈতিক সম্মান বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কাজের দ্বায়িত্ব বৃদ্ধি পেতে পারে। সংযত থাকতে পারলে নিজের বাসনা পূরণ হতে পারে। বাড়তি কোনও আয় করতে গিয়ে টাকা নষ্ট হওয়ার জন্য মন কষ্ট বাড়বে। আজ সন্তানকে সহযোগিতা করতে পেরে মানসিক শান্তি পাবেন। 

আপনার শুভ নম্বর .৭৪  শুভ পাথর  চুনি । শুভ দিক পূর্ব দিক । আজ আপনার শুভ রং কমলা । 

612

কন্যা– ভক্তিমূলক কাজে মনোনয়ন ও তাতে শান্তি পাবেন। সম্পত্তির ব্যপারে প্রতিবেশীর সঙ্গে বিবাদ বাড়তে পারে। গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়াই শ্রেয়। পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু পাবেন না। সম্পর্কে উন্নতির যোগ এবং মানসিক শান্তি বৃদ্ধি পাবে। প্রাপ্য টাকা আদায় হতে পারে। পারিবারিক ঝামেলায় মানসিক অবসাদ আসতে পারে। গান বাজনার থেকে আয় বৃদ্ধি হতে পারে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হতে পারে। বাড়ির কোনও ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। 

শুভ রং -  আপনার – সবুজ । শুভ নম্বর – ৬৩ .। শুভ দিক পশ্চিম দিক । শুভ পাথার পান্না । 

712

তুলা– অংশীদারী ব্যবসায় অংশ না বাড়ানোই ভালো। নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে। খেলাধুলোয় সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। দাঁতের যন্ত্রণা বৃদ্ধি থেকে সাবধান থাকুন। আজ ব্যবসায় অন্যকে বিশ্বাস করে ঠকতে হতে পারে। শরীরের ক্ষমতা অনুযায়ী কাজ করুন। সংসারে ঝামেলা থাকলেও পরিবেশ আয়ত্তে থাকবে। সামাজিক কোনও কাজ করার উদ্যোগ নিতে পারেন। আজ অতিরিক্ত তর্ক বিপদে ফেলতে পারে। কোনও কারণে দুঃশ্চিন্তা বাড়তে পারে। দাম্পত্য কলহের আশঙ্কা রয়েছে। সন্তানদের জন্য অর্থ ব্যয় হতে পারে। 

আপনার শুভ দিক পশ্চিম দিক । শুভ পাথর জারকন । শুভ নম্বর – ৯৩ । শুভ রং সাদা । 

812

বৃশ্চিক-  আজ অতিরিক্ত পরিশ্রমে রাগ বৃদ্ধি হতে পারে। বাড়ির সকলে মিলে কোথাও ঘুরতে যেতে পারেন। বন্ধুদের জন্য কাজের ব্যাঘাত হতে পারে। প্রতিবেশিরা আজ আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারে। সম্মান প্রতিপত্তি বাড়তে পারে। চেষ্টা না করলে ব্যবসায় কোনও সফলতা পাবেন না। আজ ক্লেশ ভোগ করতে হতে পারে। আজ কোনও অধিক ব্যয় হওয়ার সম্ভাবনা আছে। পাওনা টাকা ফেরত পাওয়ার যোগ দেখা যাচ্ছে। অপরকে আজ বিশ্বাস করতে পারেন। অভাব অনটনের যোগ রয়েছে। 

আপনার শুভ পাথর প্রবাল ।  শুভ দিক দক্ষিণ দিক । শুভ নম্বর – ৯৬   । শুভ রং – কালচে লাল ।

912

ধনু-   প্রতিবেশীর আপনার উপর প্রকোপ থাকবে। পারিবারিক ছোট খাটো সমস্যা থাকলে কেটে যাবে। সহকর্মীর সঙ্গে বিবাদের যোগ রয়েছে। গুরুজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে। শেয়ারের ব্যবসায় লাভের যোগ রয়েছে। আজ ব্যবসার কাজে দূরে যেতে হতে পারে। একাধিক কাজের জন্য আলোচনা হতে পারে। আজ কোনও কারণে ব্যবসায় চাপ বৃদ্ধি হতে পারে। আজ পরিশ্রম হবে প্রচুর। তৃতীয় জনের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে। প্রেমের ব্যপারে চাপ বৃদ্ধি হতে পারে। নিজের কোনও ভুলের জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে। 

আপনার শুভ রং পিত হলুদ । শুভ দিক পূর্ব দিক । শুভ  নম্বর – ৫৪  .। শুভ পাথর – পোখরাজ । 

1012

মকর-  কর্মক্ষেত্রে আজ আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে। আত্মসংযমী না হতে পারলে সমস্যা হতে পারে। নিজের বুদ্ধির অপপ্রয়োগ না করলে সফলতা লাভ করতে পারবেন না। ছোট কাউকে সাহায্য করতে হতে পারে। মহিলাদের জন্য চাকুরীর শুভ সময়। সকালের দিকে ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে। আজ সারাদিন আত্মীয়দের সঙ্গে খুব বুঝে কথা বলবেন। থিয়েটারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভাল সময়। বিপদের আশঙ্কা রয়েছে, সাবধানে যাতায়াত করুন। কোনও বিষয়ের জন্য উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সময়টা খুব উপযুক্ত। 

আপনার শুভ দিক – দক্ষিণ দিক । শুভ রং – নীল । শুভনম্বর – ৭১ । শুভ পাথর – ইন্দ্রনীলা । 

1112

কুম্ভ-   কীট পতঙ্গ থেকে সাবধানে থাকুন। সমাজে কোনও কারণে প্রতিষ্ঠিত হতে পারেন। চিকিৎসার কারণে ব্যয় বৃদ্ধি পাবে। আজ প্রশংসা প্রাপ্তি হতে পারে। সরকারি কর্মচারীদের জন্য সময়টা একটু খারাপ।  ঘুরতে গিয়ে অপদস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ের শরীর নিয়ে ব্যস্ত হতে পারেন। কোনও কারণে শরীরিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে। পরে থাকা প্রেমে জট খুলে যেতে পারে। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের আলোচনা হতে পারে। 

আপনার শুভ রং কালচে নীল । শুভ দিক  দক্ষিণ দিক । শুভ  নম্বর – ৯৩। শুভ পাথর – নীলা। 

1212

মীন– বাড়তি কোনও খরচের জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে। বন্ধুদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন বিবাদের যোগ আছে। আজ সম্পর্কে বদনাম হওয়ার যোগ রয়েছে। আইনি পরামর্শের প্রয়োজন পরতে পারে। আজ আপনার কোনও ভাল কাজের জন্য নিকট আত্মীয়ের গৌরব বৃদ্ধি হতে পারে। শত্রুর মোকাবেলা করতে অক্ষম হবেন। নতুন কোনও প্রেম প্রণয়ে জড়িয়ে পরতে পারেন। উচ্চপদস্থ কোনও ব্যক্তির জন্য পড়ে থাকা কার্জ সিদ্ধি হতে পারে। সন্তানদের বায়নায় নাজেহাল হবেন। শরীর খুব অসুস্থ হতে পারে। 

আপনার শুভ রং হলুদ । শুভ দিক   উত্তর পূর্ব দিক । শুভ  নম্বর – ৪১। শুভ পাথর – পিত মুক্তো। 

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories