এই সপ্তাহে ৪ রাশির জীবনে অশান্তি বাড়তে পারে, দেখে নিন আপনার সাপ্তাহিক রাশিফল

Published : Mar 28, 2021, 03:26 PM IST

পুরাতন জ্যোতিষ শাস্ত্রে যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন রাশি রয়েছে। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রও রয়েছে, যার ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। 

PREV
112
এই সপ্তাহে ৪ রাশির জীবনে অশান্তি বাড়তে পারে, দেখে নিন আপনার সাপ্তাহিক রাশিফল

মেষ -    সংসারে অশান্তি থাকলেও কোনও সমস্যা থাকবে না। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভালো করে চিন্তা করুন। নতুন কোনও কাজের জন্য যোগাযোগ হতে পারে। কাজের জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। পিতা-মাতার সঙ্গে তীর্থ ভ্রমের আলোচনা হতে পারে। ব্যবসায় অন্যকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে। পরিবারের সদস্যদের অসুস্থতার জন্য মানসিক চাপ থাকবে। সৃষ্টিশীল কোনও কাজের জন্য উন্নতির যোগ হতে পারে। শরীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন। প্রেম-প্রণয়ে জটিলতা নিয়ে বাড়িতে বিবাদের যোগ। 

212

বৃষ– সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে। অর্থের বিষয়ে বাড়িতে চিন্তা বাড়তে পারে। দাঁতের সমস্যা বৃদ্ধি পেতে পারে।  ব্যবসার দিকে কোনও চাপ নিয়ে চিন্তা বাড়তে পারে। অচেনা কাউকে সাহায্য করতে হতে পারে। ব্যবসার দিকে ভাল সুযোগ আসতে পারে। সপ্তাহের প্রথম দিকে সঙ্গে বুঝে কথা বলুন। আঘাত লাগার আশঙ্কা রয়েছে, সাবধানে থাকুন। সপ্তাহের প্রথম ভাগে আত্মসংযমী হতে না পারলে সমস্যা হতে পারে। থিয়েটারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য ভালো সময়। বাড়তি কোনও কথা বাড়িতে বিবাদ আনতে পারে। অভিনেতা অভিনেত্রীদের জন্য ভালো সময়। 

312

মিথুন-  অর্থ আদান প্রদান নিয়ে বন্ধুর সঙ্গে ঝামেলা হতে পারে। অসুস্থতার জন্য খরচ বৃদ্ধির যোগ রয়েছে। বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। দীর্ঘ দিনের কোনও আশা পূর্ণ হতে পারে। আগুন থেকে একটু সাবধান থাকুন, বিপদের সম্ভাবনা রয়েছে।  সম্পর্কের সমস্যা মিটে যেতে পারে। বাড়িতে মাঙ্গলিক কাজের জন্য আলোচনা হতে পারে। সপ্তাহের প্রথমে কোনও নতুন ব্যবসার দিকে আগ্রহ বাড়তে পারে। সম্পত্তির ব্যপারে প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে। পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে। 

412

কর্কট– অসুস্থতার জন্য কাজের ক্ষতি হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ বাড়তে পারে। সপ্তাহের মধ্যভাগে কোনও ব্যবসাদারের সঙ্গে ঝামেলা হতে পারে। কোনও শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি পাবে।বন্ধুদের জন্য কাজে ব্যাঘাত ঘটতে পারে। প্রিয়জনের খারাপ ব্যবহারের জন্য মানসিক অশান্তিতে ভুগতে হতে পারে। বন্ধুদের সঙ্গে কোথাও ভ্রমণ হতে পারে। সপ্তাহের প্রথম দিকে অতিরিক্ত পরিশ্রমের ফলে ক্রোধ বৃদ্ধি পেতে পারে। পড়াশুনোর জন্য ভালো সুযোগ আসতে পারে। 

512

সিংহ-  পাওনা টাকা পাওয়ার যোগ রয়েছে। কোনও কাজের জন্য আপনার সম্মান ও পতিপত্তি বৃদ্ধি পেতে পারে। কোনও পুরুষের প্রতি দুর্বলতা বৃদ্ধি পেতে পারে। গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের উন্নতির যোগ রয়েছে। পরিশ্রম না করলে ব্যবসায় কোনও সফলতা পাবেন না। প্রচুর কাজের চাপের জন্য অসুস্থ ভাব থাকবে। গুরুজনের জন্য চিন্তা ও খরচ বৃদ্ধি পাবে। আত্মীয়দের সঙ্গে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে। অপরিচিত কাউকে আজ বিশ্বাস করতে পারেন। সঙ্গীর সঙ্গে কোনও অশান্তি দিয়ে সপ্তাহটি শুরু হতে পারে। 

612

কন্যা– অর্থের ব্যপারে একটু চাপ বাড়তে  পারে। বাড়িতে ভাই বা বোনের অসুস্থতার জন্য মানসিক চাপ থাকবে। সপ্তাহের প্রথম দিকে গুরুজনদের সঙ্গে কোনও কারণে অশান্তি হতে পারে। এই সপ্তাহে শুভ কোনও খবর আপনি পেতে পারেন। ঠাকুরের পুজো-পাঠের জন্য খরচ বৃদ্ধি পাবে। অপরিচিত কারও সঙ্গে বিবাদ হতে পারে। কাজে অনিচ্ছা থাকার জন্য ব্যবসায় অবনতি দেখা দিতে পারে। ব্যবসা মোটের উপর ভালোই থাকবে। দর্শনের আলোচনায় আপনি অনেক এগিয়ে থাকবেন। পরিবারের সঙ্গে ভ্রমণের জন্য আনন্দ বৃদ্ধি পাবে। 

712

তুলা– নতুন উপায়ে উপার্জনের চেষ্টা এখন না করাই ভালো। মাঙ্গলিক কোনও কাজের আজ মনের আনন্দ বৃদ্ধি পাবে। নিজের ব্যক্তিগত কোনও ঝামেলা বন্ধুর দ্বারা সমাধান হয়ে যাবে। কাজের জন্য খুব ভালো সময়।  সম্পত্তির বিষয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। প্রেমের সম্পর্কে নিঃসঙ্গতা কেটে যাতে পারে। বায়ুপথে যাতায়াত না করাই শ্রেয়। বাড়িতে কোনও অতিথির জন্য খরচ বাড়তে পারে। ঋণ শোধ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। নিজের কাজ সম্পূর্ণ না করার জন্য সংসারে অশান্তি হতে পারে। অচেনা ব্যক্তিদের সঙ্গে বুঝে কথা বলুন, বিবাদ হতে পারে।

812

বৃশ্চিক – পাশের বাড়ির কোনও লোকের জন্য সামাজিক বদনাম আসতে পারে। নিজের বুদ্ধির জন্য আপনি সফলতা লাভ করবেন। ব্যবসার দিকে কোনও নতুন কিছু হতে পারে। অর্থের ব্যপারে সমস্যার কারণে সংসারে অশান্তি হতে পারে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি আসতে পারে। মহিলাদের জন্য চাকুরীর শুভ সময়। পরিবারে সঙ্গে দূরে ভ্রমণের পরিকল্পনা ভেস্তে যেতে পারে। গুরুজনের সঙ্গে আলোচনাতে বিপদ থেকে উদ্ধার হতে পারেন। সন্তানের কোনও আবদার পূরণ করার জন্য খরচ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আজ আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে। বিজ্ঞান চর্চার জন্য উপযুক্ত সময়। 

912

ধনু– ব্যবসার দিকে ফল ভালো হবে না তবে শেষের দিকে সমস্যা কেটে যাবে। সরকারি কর্মচারিদের জন্য সময়টা খারাপ। বাড়তি কথা বন্ধু মহলে বিবাদ ডাকতে পারে। সন্তানের জন্য ডাক্তারের খরচ বাড়তে পারে। সপ্তাহের প্রথম দিকে কোনও বিদেশে থাকা বন্ধুর খবর আসতে পারে। কাজের জন্য কোনও নতুন সুযোগ আসতে পারে। মায়ের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। সমাজে কোনও কারণে প্রতিষ্ঠিত হতে পারেন। বাড়িতে কোনও আত্মীয়র সঙ্গে শত্রুতার জন্য স্বামী-স্ত্রীর বিবাদ বৃদ্ধি পাবে। কোনও কারণে শরীরিক উদ্বেগ বৃদ্ধি পেত পারে। 

1012

মকর– নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে। সামাজিক কোনও কাজ করার উদ্যোগ নিতে পারেন। অসুস্থতার কারণে ভ্রমণ বাতিল হতে পারে। বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ হতে পারে। অংশীদারি ব্যবসায় বিনিয়োগ না করাই ভালে। সঙ্গীর সঙ্গে কোনও কারণে বিবাদ হতে পারে। খেলাধূলোর সঙ্গে যারা যুক্ত তাঁদের সুনাম বৃদ্ধির যোগ রয়েছে। গবেষণাতে সাফল্য লাভ করবেন। প্রেমের ব্যপারে জটিলতা বাড়তে পারে। সন্তানদের জন্য অর্থ ব্যয় হতে পারে। কোনও ইচ্ছে পূর্ণ হতে পারে। পেটের কোনও সমস্যার জন্য কাজের ব্যঘাত ঘটবে। বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে। 

1112

কুম্ভ-  অসুস্থতার জন্য কাজের ক্ষতি হতে পারে। মহাজনের সঙ্গে অর্থের ব্যপারে কোনও অশান্তি হতে পারে। সপ্তাহের প্রথম দিকে আপনার কোনও ভালো কাজের জন্য আত্মীয়দের গৌরব বৃদ্ধি পাবে। বাড়তি টাকা খরচের জন্য চাপ বৃদ্ধি পেতে পারে। সন্তানের পড়াশুনোর জন্য খরচ বাড়তে পারে।  স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। নতুন কোনও সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। প্রিয়জনের থেকে আঘাত পেয়ে মনকষ্ট বাড়তে পারে। বাতজ সমস্যায় ভুগতে হতে পারে। গুরুত্বপূর্ণ কোনও কাজ না করার জন্য মা-বাবার সঙ্গে বিবাদ হতে পারে। 

1212

মীন– ঘুরতে গিয়ে অপদস্ত হতে পারেন। বাড়তি টাকা আয় করতে গিয়ে সমস্যা বাড়তে পারে। বাবা অথবা মায়ের শরীরিক অসুস্থতা নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। সম্পত্তির বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে। উচ্চপদস্থ কোনও ব্যক্তির জন্য কোনও কাজের খবর আসতে পারে। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি পাবে। কোনও পাওনাদারের সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসার দিকে খুব ভালো খবর পেতে পারেন, তবে অর্থের ব্যপারে একটু চাপ থাকতে পারে। বাড়িতে কোনও অতিথি আসার যোগ রয়েছে। সপ্তাহের প্রথম দিকে বন্ধুদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন, বিবাদের যোগ আছে। 

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories