রিষড়ার মোড়পুকুর বকুলতলা এলাকায় থাকেন শৈবাল দত্ত। পেশায় তিনি খবরে কাগজের হকার। স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে সংসার।
25
তখনও লকডাউন শুরু হয়নি। মাস খানেক আগে বাথরুমে পড়ে দিয়ে হাত ভেঙে যায় শৈবালের। অস্ত্রোপচার করতে হয়। ফলে লোকের বাড়ি বাড়ি গিয়ে আর খবরের কাগজ দিতে পারেন না।
35
একমাত্র মেয়ে সুনেত্রা পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্রী। সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি।
মেয়েকে সাহায্য করেন শৈবালের স্ত্রীও। একজন হেঁটে, আর এক সাইকেল নিয়ে। রোজ সকালে কাগজ নিয়ে দু'দিকে চলে যান তাঁরা।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.