চোর সন্দেহে ধাওয়া করলে খালে ঝাঁপ, বাংলাদেশে মৃত্যু আরও ১ হিন্দু যুবকের

Published : Jan 07, 2026, 10:22 AM IST
bangladesh

সংক্ষিপ্ত

বাংলাদেশের সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, দুপুর ১টার দিকে হাট চকগৌরি বাজার থেকে চোর সন্দেহে কিছু যুবক মিঠুনকে ধাওয়া করে। এসময় মিঠুন সরকার দৌঁড়ে হাটচকগৌরি বাজারের পাশে খালে ঝাঁপ দেন। পরে রাজশাহীর ডুবুরি দল ঘটনাস্থল গিয়ে তাঁর দেহ উদ্ধার করে।

বাংলাদেশে মৃত্যু আরও এক হিন্দু সংখ্যালঘু যুবকের। চুরির সন্দেহে ধাওয়া করা একদল জনতার হাত থেকে বাঁচতে খালে ঝাঁপ দিয়েছিলেন ওই যুবক। জলে ঢুবে তাঁর মৃত্যু হয়েছে। ২৫ বছরের ওই যুবকের নাম মিঠুন সরকার। তিনি ভান্ডারপুর গ্রামের বাসিন্দা। ঘটনাটি নওগাঁ জেলার মহাদেবপুর এলাকায় ঘটেছে। বাংলাদেশ পুলিশ মঙ্গলবার বিকেলে খাল থেকে মিঠুনের মৃতদেহ উদ্ধার করেছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মিঠুন সরকারকে চুরির সন্দেহে স্থানীয় একদল লোক ধাওয়া করেছিল। পালানোর চেষ্টা করার সময় তিনি একটি খালে ঝাঁপ দেন এবং ডুবে যান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে।

বাংলাদেশের সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, দুপুর ১টার দিকে হাট চকগৌরি বাজার থেকে চোর সন্দেহে কিছু যুবক মিঠুনকে ধাওয়া করে। এসময় মিঠুন সরকার দৌঁড়ে হাটচকগৌরি বাজারের পাশে খালে ঝাঁপ দেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে রাজশাহীর ডুবুরি দল ঘটনাস্থল গিয়ে তাঁর দেহ উদ্ধার করে। মিঠুন কোনও চুরির ঘটনায় জড়িত ছিলেন কি না, সে বিষয়ে সরকারি তরফে কিছু জানানো হয়নি। মহাদেবপুর উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তাফা বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এরপর রাজশাহী থেকে ডুবুরি দলকে এনে দেহ উদ্ধার করা হয়। দেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তিনি চোর কি না এ বিষয়ে এখনও আমরা নিশ্চিত নয়।'

গত কয়েকদিনে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে ঘটে যাওয়া ধারাবাহিক হিংসা ঘটনার মধ্যে মিঠুনের মৃত্যু সর্বশেষ। সোমবার যশোর জেলায় অজ্ঞাত হামলাকারীরা এক হিন্দু ব্যবসায়ী ও একটি খবরের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদককে মাথায় গুলি করে হত্যা করে। একই দিনে নরসিংদী শহরে ৪০ বছরের এক হিন্দু মুদি দোকানদারকে ধারাল অস্ত্র দিয়ে খুন করা হয়। এর আগে ৩ জানুয়ারি শরিয়তপুর জেলার কেউরভাঙা বাজারের কাছে পিটিয়ে মারা হয় খোকন চন্দ্র দাসকে। ডিসেম্বর মাসেও বেশ কয়েকটি নৃশংস ঘটনা ঘটে। ২৪ ডিসেম্বর রাজবাড়ি শহরে তোলাবাজির অভিযোগে অমৃত মণ্ডলকে পিটিয়ে হত্যা করা হয়। ১৮ ডিসেম্বর ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে ২৫ বছরের দীপু চন্দ্র দাসকে একদল জনতা পিটিয়ে মারে এবং তাঁর গায়ে আগুন ধরিয়ে দেয়।

PREV
Bangladesh News (বাংলাদেশ নিউজ): Stay updates with the latest Bangladesh news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News.
Read more Articles on
click me!

Recommended Stories

International Mother Language Day: রক্তাক্ত ২১ ফেব্রুয়ারি, যেভাবে জন্ম নিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
তারেকের হাতে ক্ষমতা যেতেই বদলাচ্ছে ভারত-বাংলাদেশ সম্পর্কের সমীকরণ, পুনরায় চালু হচ্ছে ভিসা পরিষেবা