আতশবাজি পোড়ালেই জেল ও মোটা টাকা জরিমানা! কড়া নির্দেশ দিল বাংলাদেশের অন্তবর্তী সরকার

Published : Dec 31, 2024, 02:07 PM IST
Fire Crackers

সংক্ষিপ্ত

আতশবাজি পোড়ালে জেল ও মোটা টাকা জরিমানা! কড়া নির্দেশ দিল বাংলাদেশের অন্তবর্তী সরকার

এবার বাংলাদেশে আতশবাজি পোড়ালেই দিতে হবে মোটা টাকা জরিমানা! এমনকী জেলেও যেতে হতে পারে এই অপরাধে। সামান্য নিয়ম ভঙ্গ করলেই কড়া ব্যবস্থা নেবে বাংলাদেশ পুলিশ। এমনই বিবৃতি দিয়ে জানানো হয়েছে বাংলাদেশের পরিবেশ, বন এবং জলবায়ু মন্ত্রণালয়ের তরফে।

এই বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে শব্দদূষণ আইন, ২০০৬ অনুযায়ী আতশবাজি পোড়ানো এবং পটকা ফাটানো দণ্ডনীয় অপরাধ। বর্ষবরণের রাতে কড়া নজরদাড়ি চলবে বাংলাদেশ সরকারের। কেউ নিয়মভঙ্গ করছে কি না জানতে নামানো হচ্ছে ভ্রাম্যমান আদালত।

সোমবার বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ুর মন্ত্রণালয়ের তরফে একটি বিবৃতি জানানো হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) আইন, ২০০৬ অনুযায়ী আতশবাজি পোড়ানো এবং‌ পটকা ফাটানো দণ্ডনীয় অপরাধ।

এ ছাড়াও বলা হয়েছে যদি কেউ আইন লঙ্ঘন করে তাহলে তাঁকে এক মাসের জেল কিংবা পাঁচ হাজার টাকা জরিমানা হতে পারে। এ ছাড়া হাজতবাশ ও জরিমানা দুই হতে পারে। আর এই অপরাধের পুনরাবৃত্তি হলেই ৬ মাসের জেল এথবা ১০ হাজার টাকা জরিমানা দিতে হতে পারে। এছাড়া কাউকে দুটো শাস্তিই দেওয়া হতে পারে।

১ জানুয়ারি আতশবাজি ও শব্দবাজির ব্যবহার বন্ধ করতে ঢাকার বিভিন্ন ক্লাব এবং একাধিক সংস্থাকে চিঠি দিয়েছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে এই কথা। আতশবাজির খারাপ প্রভাব রোধ করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

১ জানুয়ারি পরিবেশ দূষণ রোধ করতে নজর দিচ্ছে বাংলাদেশ। উৎসবে আতশবাজি পোড়ানো একেবাড়েই নিষিদ্ধ করল এই দেশ।

PREV
Bangladesh News (বাংলাদেশ নিউজ): Stay updates with the latest Bangladesh news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News.
click me!

Recommended Stories

তারেকের শপথের আগেই দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনের কর্তাকে সরালেন ইউনূস, কারণ কী?
বাংলাদেশেও ভোট পরবর্তী হিংসা! পঞ্চগড় জেলায় BNP-NCP সংঘাত চরম আকার নিয়েছে