Plane Crash: কলম্বিয়ায় সামরিক বিমান ভেঙে মৃত্যু ৩৩ জন জওয়ানের, আহত আরও ৮১

Published : Mar 24, 2026, 07:32 AM ISTUpdated : Mar 24, 2026, 08:00 AM IST
Colombia plane crash

সংক্ষিপ্ত

কলম্বিয়ায় সামরিক বিমান ভেঙে পড়েন। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ৩৩ জন জওয়ানের আহত আরও ৮১।

কলম্বিয়ায় সামরিক বিমান ভেঙে পড়েন। ঘটনাস্থসে মৃত্যু হয়েছে ৩৩ জন জওয়ানের আহত আরও ৮১। জানা গিয়েছে, আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে বিমান। লকহিড মার্টিন হারকিউলিস সি ১৩০ আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে।

জানা গিয়েছে, পুয়ের্তো লেগুইজামো এলাকা থেকে ওই বিমান সেনাদের অন্যত্র নিয়ে যাচ্ছিল। তখন পেরু সীমান্তের কাছে তা ভেঙে পড়ে। আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে বিমান লকহিড মার্টিন হারকিউলিস সি ১৩০।

কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সেই দেশের দুর্গম দক্ষিণাঞ্চলীয় আমাজন অঞ্চলে সৈন্য বহনকারী ওই সামরিক বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ে। ঘটনায় ৩৩ জন প্রয়াত। আহত আহত হয়েছে আরও ৮১ জন।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন, ওই দুর্ঘটনায় ৩৩ জন নিহত হয়েছেন। হাসপাতালে ভর্তি আছে আরও ৮১ জন। জানা গিয়েছে, নিখোঁজ আরও ৪০ জন। ফলে বাড়তে পারে মৃত্যু সংখ্যা।

সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্টও করেছেন। সেখানে লেখেন, আমি আর কোনও বিলম্ব বরদাস্ত করব না। আমাদের তরুণদের জীবন ঝুঁকির মুখে। যদি সামরিক প্রশাসনিক কর্মকর্তারা এই চ্যালেঞ্জের মোকাবিলায় সক্ষম না হন, তবে তাঁদের অবশ্যই অপসারণ করতে হবে।

এদিকে ১৯৬০ সালে লকহিড মার্টিন হারকিউলিস সি ১৩০ যুক্ত হয়েছিল সামরিক বাহিনীতে। বিমানের আধুনিকীকরণ হলেও বয়সের কারণে এই বিমান নিয়ে ছিল উদ্বেগ। ভেঙে পড়স সেউ বিমান। কলম্বিয়ায় সামরিক বিমান ভেঙে মৃত্যু ৩৩ জনের, আহত আরও ৮১ জনের। নিখোঁজ আরও ৪০। ফলে বাড়তে পারে এই মৃত্যু সংখ্যা। এমনই আশঙ্কা সকলের।

 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Iran-US War: শান্তি ফোরাতে ইরান-আমেরিকার কাছে চিনের ৪ প্রস্তাব, হরমুজ নিয়ে কড়া বেজিং
West Asia Crisis: আমেরিকার পদক্ষেপে পশ্চিম এশিয়া অস্থিতিশীল হতে পারে, কড়া বার্তা চিনের