Viral News: কোরবানির হাটে শেষ পর্যন্ত বিক্রি হয়ে গেলেন 'ডোনাল্ড ট্রাম্প'! দর উঠেছিল ৩৮৫০০০ টাকা

Published : May 23, 2026, 02:23 PM IST
Albino Buffalo Nicknamed Donald Trump Sold for 385000 rs for Eid Sacrifice in Bangladesh

সংক্ষিপ্ত

Donald Trump: ঈদের কোরবানির আগে বাংলাদেশে বিক্রি হয়ে গেল 'ডোনাল্ড ট্রাম্প' নামের এক বিরল সাদা মহিষ। চুলের স্টাইলের জন্য ভাইরাল হওয়া এই মহিষটিকে ঢাকার এক ব্যবসায়ী কিনে নিয়েছেন। 

সামনেই কোরবানির ঈদ। আর তার আগেই বাংলাদেশে এক মহিষের কেনাবেচা নিয়ে ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গেছে। কারণ একটি মহিষ কোরবানির হাটে বিক্রি হয়ে গেছে। তবে আরও পাঁচটা মহিষের থেকে এই মহিষটির বিশেষত্ব হল নামে। মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প।

মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প

মহিষটির নাম 'ডোনাল্ড ট্রাম্প'। অদ্ভুত এই নামের কারণ তার চুলের স্টাইল, যা আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা মনে করিয়ে দেয়। সোশ্যাল মিডিয়া আর স্থানীয় সংবাদমাধ্যমে ভাইরাল হওয়ার পর এই বিরল সাদা মহিষটি সম্প্রতি বিক্রি হয়ে গেছে।

নারায়ণগঞ্জের হাট কাঁপাচ্ছে ডোনাল্ড ট্রাম্প

ঢাকার কাছে নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে এই মহিষটি পালিত হচ্ছিল। ফার্মের মালিক জিয়া উদ্দিন মাইরদা জানান, চার বছর বয়সী এই মহিষটি একটি বিরল অ্যালবিনো বা সাদা প্রজাতির। এর গায়ের রঙ গোলাপি আভা যুক্ত এবং মাথায় রয়েছে অদ্ভুত চুলের ঝুঁটি। দশ মাস আগে রাজশাহীর সিটি হাট থেকে মহিষটি কিনেছিলেন তিনি।

জিয়া উদ্দিনের প্রতিক্রিয়া

জিয়া উদ্দিন মাইরদা ANI-কে বলেন, “এর চুলের স্টাইলের জন্যই আমার ছোট ভাই ওর এই নামটা দেয়। তারপর তো এটা ভাইরাল হয়ে যায়, আর অনেকেই দেখতে আসত। এতে আমি খুশি।” নামকরণের কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, "এটা আসলে একটা প্রতীকী নাম। ভালোবেসে, শখ করে আমরা এই নামটা দিয়েছি। মানুষ আর পশুর তো আর তুলনা হয় না।"

ভাইরাল হওয়া এই মহিষটিকে পুরান ঢাকার এক ব্যবসায়ীর কাছে ওজন মেপে বিক্রি করা হয়েছে। জিয়া উদ্দিন মাইরদা জানান, "আমি ওটাকে বিক্রি করে দিয়েছি এবং ক্রেতা ডেলিভারিও নিয়ে গেছেন। প্রতি কেজি ৫৫০ টাকা দরে বিক্রি হয়েছে। এর ওজন প্রায় ৭০০ কেজি ছিল।" ৩ লক্ষ ৮৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে।

জানা গেছে, জিঞ্জিরা (রসুলপুর) এলাকার মোহাম্মদ শরন নামের এক ব্যক্তি কোরবানির জন্যই মহিষটি কিনেছেন। ANI-এর সংবাদদাতা মোহাম্মদ শরনের বাড়িতে মহিষটি দেখতে গিয়েছিলেন। কিন্তু তিনি মহিষটি দেখাতে রাজি হননি এবং দাবি করেন যে এখনও ডেলিভারি পাননি। মনে করা হচ্ছে, মহিষটি ভাইরাল হয়ে যাওয়ায় নানা ঝামেলা এড়াতে ক্রেতা সেটিকে আপাতত লোকচক্ষুর আড়ালে রাখার চেষ্টা করছেন।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

পুলওয়ামার মূলচক্রীর জানাজায় উপস্থিত হিজবুল প্রধান সৈয়দ সালাহউদ্দিন-সহ একাধিক জঙ্গি নেতা
পাকিস্তানে আরশোলার বংশবিস্তার, আত্মপ্রকাশ 'ককরোচ আওয়ামি পার্টি' ও 'ককরোচ আওয়ামি লীগ'-র