Donald Trump On Israel: 'আমি না থাকলে ইজরায়েল মুছে যেত', নেতানিয়াহুর সঙ্গে মতবিরোধের মাঝেই বোমা ফাটালেন ট্রাম্প

Published : Jun 17, 2026, 09:42 AM IST
Donald Trump On Israel: 'আমি না থাকলে ইজরায়েল মুছে যেত', নেতানিয়াহুর সঙ্গে মতবিরোধের মাঝেই বোমা ফাটালেন ট্রাম্প

সংক্ষিপ্ত

Donald Trump On Israel: ফ্রান্সে G-7 সম্মেলনের মাঝেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মতবিরোধ তুঙ্গে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, তাঁর জন্যই নাকি ইজরায়েল এখনও টিকে আছে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Donald Trump On Israel: ফ্রান্সে চলছে G-7 সম্মেলন। সেখানেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তীব্র মতবিরোধের মাঝে বিস্ফোরক দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সাফ কথা, আমেরিকা এবং তিনি নিজে না থাকলে ইজরায়েলকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হতো। কাতারের আমিরের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এই মন্তব্য করেন। প্রসঙ্গত, আমেরিকা ও ইরানের মধ্যে এই সপ্তাহে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। তার আগে লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে ইজরায়েলের বোমাবর্ষণ বন্ধ করার জন্য চাপ দিচ্ছিলেন ট্রাম্প। এই নিয়েই দুই রাষ্ট্রনেতার মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে।

কী বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প?

ট্রাম্প বলেন, "আমেরিকা না থাকলে ইজরায়েল থাকত না। আমি না থাকলে ইজরায়েল থাকত না। কারণ ইরানের বিরুদ্ধে আমার মতো কড়া পদক্ষেপ আর কোনও প্রেসিডেন্ট নেননি। ইরান পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। আমেরিকা হস্তক্ষেপ না করলে ওরা ইজরায়েলের বিরুদ্ধে সেই অস্ত্র ব্যবহার করত।" তবে ট্রাম্প এও দাবি করেন যে, নেতানিয়াহুর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। কিন্তু লেবাননে হামলার বিষয়ে নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

লেবাননে ইজরায়েলের দীর্ঘায়িত হামলা এবং বহু সাধারণ মানুষের মৃত্যুতে ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি মনে করিয়ে দেন, একজন হিজবুল্লাহ সদস্যকে খুঁজতে গিয়ে সাধারণ মানুষের বসবাসের ফ্ল্যাটবাড়ি উড়িয়ে দেওয়ার কোনও প্রয়োজন নেই। ট্রাম্প একটি অদ্ভুত পরামর্শও দেন। তিনি বলেন, ইজরায়েল যদি হিজবুল্লাহকে সামলাতে না পারে, তবে সেই দায়িত্ব সিরিয়াকে দেওয়া উচিত। 

অন্যদিকে, আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনার অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন কাতারের আমির। তাঁর আশা, এর ফলে উপসাগরীয় অঞ্চলে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। যদিও ইরানের সঙ্গে আমেরিকার এই আলোচনায় নেতানিয়াহু এবং ইজরায়েল সরকার অত্যন্ত ক্ষুব্ধ।

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Iran Deal: ক্যামেরার সামনে চুক্তিপত্র পড়ে শোনাব, ইরান চুক্তি নিয়ে বড় দাবি ট্রাম্পের
G7 Summit: আন্তর্জাতিক সম্পর্কে 'ভরসা'ই আসল, জি৭ মঞ্চে দাঁড়িয়ে বার্তা দিলেন মোদী