British Airways: ফের মাঝ আকাশে চরম বিপত্তি! হটাৎ ২৮,০০০ ফুট নেমে গেল ব্রিটিশ এয়ারওয়েজ়ের বিমান

Published : Oct 05, 2026, 09:36 PM ISTUpdated : Oct 05, 2026, 09:53 PM IST
British Airways: ফের মাঝ আকাশে চরম বিপত্তি! হটাৎ ২৮,০০০ ফুট নেমে গেল  ব্রিটিশ এয়ারওয়েজ়ের বিমান

সংক্ষিপ্ত

British Airways: শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ়ের একটি বিমান মাঝ আকাশে হটাৎ করেই নামতে শুরু করে দেয়। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, ২৮,০০০ ফুট নেমে যায় সেই বিমানটি। সঙ্গে সঙ্গে জারি করা হয়, আপৎকালীন সঙ্কেত। জানা যাচ্ছে, শিকাগো না পাঠিয়ে সেই বিমানটিকে আবার লন্ডনের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।

British Airways: ফের বিপত্তি মাঝ আকাশে। ফ্লাইদুবাইয়ের পর, এবার ব্রিটিশ এয়ারওয়েজ়ের বিমানে ঘটল বিপত্তি (British Airways)। শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ়ের একটি বিমান মাঝ আকাশে হটাৎ করেই নামতে শুরু করে দেয়। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, ২৮,০০০ ফুট নেমে যায় সেই বিমানটি। সঙ্গে সঙ্গে জারি করা হয়, আপৎকালীন সঙ্কেত। জানা যাচ্ছে, শিকাগো না পাঠিয়ে সেই বিমানটিকে আবার লন্ডনের দিকে ঘুরিয়ে দেওয়া হয় (British Airways update)।

ফের মাঝ আকাশে চরম বিপত্তি! 

ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, ব্রিটিশ এয়ারওয়েজ়ের বিএ২৯৫ বিমানটি স্থানীয় সময় সকাল ১১.৫০ মিনিট লন্ডনের হিথরো বিমানবন্দরের পাঁচ নম্বর টার্মিনাল থেকে টেক অফ করে। এই বিমানটির গন্তব্য ছিল আমেরিকার শিকাগো। মোট ৮ ঘণ্টা ৪০ মিনিটের যাত্রাপথ। কিন্তু আয়ারল্যান্ডের উপর দিয়ে যাওয়ার সময়, বিমানটি ২৮,০০০ ফুট নিচে নেমে যায় বলে খবর পাওয়া যাচ্ছে। যখন এই ঘটনাটি ঘটে, তখন এই বিমানটি ৩৭,০০০ ফুট উপর দিয়ে উড়ে যাচ্ছিল বলে খবর। তবে হটাৎ করেই সেই বিমানটি নামতে শুরু করে দেয়। মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই বিমানটি প্রায় ৯,০০০ ফুটে নিচে নেমে আসে বলে খবর।

হটাৎ ২৮,০০০ ফুট নেমে গেল ব্রিটিশ এয়ারওয়েজ়ের বিমান

বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আয়ারল্যান্ডের আকাশপথ দিয়ে যাওয়ার সময় বিএ২৯৫ বিমানটি অনেকটা নিচে নেমে যায়। যা সত্যিই অস্বাভাবিক। ফলে, আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। সঙ্গে সঙ্গে পাইলটের তরফ থেকে প্রথমে স্কোয়াক কোড ৭৭০০ পাঠানো হয়। যার অর্থ দাঁড়ায়, আপৎকালীন অবতরণের অনুমতি চাইছে এই বিমান। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, পরে বিমানটিকে মাঝপথ থেকে ঘুরিয়ে দেওয়া হয়। শিকাগোয় না গিয়ে আবার লন্ডনে ফিরে আসে বিএ২৯৫। তবে কেন বিমানটি এইরকম হটাৎ করে নামতে শুরু করে দিল, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। কারণ, ব্রিটিশ এয়ারওয়েজ়ের তরফ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Asia Cleanest Village: এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম কোথায়? ভারতের এই গুপ্তধনের কথা জানলে অবাক হবেন
Nobel Prize 2026: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর্জ নাগেল