Bangladesh Violence: হাসিনার বাংলাদেশ ফেরার খবরে উত্তাল ঢাকা, পদ্মাপাড়ে ইউনূসের বাড়িতে জ্বলল আগুন

Published : Nov 19, 2026, 10:25 AM IST
Vehicle set on fire in a protest in Bangladesh's Gazipur (File Photo/ANI)

সংক্ষিপ্ত

Bangladesh Violence: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর তার নিজের জেলা গোপালগঞ্জসহ সারা দেশে ব্যাপক রাজনৈতিক সহিংসতা শুরু হয়েছে। রাস্তা অবরোধ, অগ্নিসংযোগ এবং সংঘর্ষের জেরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে।

Bangladesh Violence: ডিসেম্বরে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার খবরে রীতিমতো নতুন করে উত্তাল বাংলাদেশ সহ রাজধানী ঢাকা। ঢাকায় একাধিক সরকারি বাসে আগুন লাগিয়ে দেওয়া থেকে শুরু করে দিকে দিকে চলছে হিংসা-বিক্ষোভের মতোন ঘটনা। সূত্রের খবর, বাংলাদেশের গোপালগঞ্জ, যা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের জেলা, এখন প্রায় বিচ্ছিন্ন। আওয়ামী লিগের সমর্থকরা গাছ কেটে রাস্তা আটকে দিয়েছে, ফলে ওই এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।

ফের অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশের:- 

ভিডিও এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে দেখা যাচ্ছে, হাসিনার সমর্থকরা গাছ কেটে রাস্তার ওপর ফেলে রেখেছে। যাতে কোনও যানবাহন চলতে না পারে। এছাড়াও জানা গিয়েছে, টুঙ্গিপাড়া থানা থেকে পুলিশ সদস্যরা পালিয়ে গিয়েছেন। মঙ্গলবার রাতে ওই থানায় আগুন দেওয়া হয়েছিল। একই রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন এমপির বাড়িতেও আগুন দেওয়া হয়। এর পাল্টা হিসেবে তিন প্রাক্তন আওয়ামী লীগ এমপির বাড়িও পুড়িয়ে দেওয়া হয়। বাংলাদেশের বিভিন্ন স্থানে এভাবেই রাজনৈতিক সহিংসতা চলছে বলে খবর।


পরিস্থিতি খারাপ হতে থাকায়, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগকে একটি ফ্যাসিবাদী শক্তি বলে উল্লেখ করেন। এবং জনগণকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এদিকে, আরও সহিংসতা ঠেকাতে পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পাশাপাশি বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন জায়গায় রাস্তায় নেমেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির এমপিদের নির্দেশ দিয়েছেন তাদের নিজ নিজ এলাকায় গিয়ে আওয়ামী লীগের কাজ প্রতিহত করতে।

জানা গিয়েছে, ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন—এমন ঘোষণার পরই এই নতুন রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র অভ্যুত্থানের পর তিনি ভারতে পালিয়ে যান এবং তখন থেকেই ভারতে রয়েছেন মুজিব কন্যা। তার ঘোষণার পর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে রাস্তায় নেমেছেন এবং নানা কর্মসূচি পালন করছেন।

আওয়ামী লীগের কার্যক্রমে এখন নিষেধাজ্ঞা থাকলেও, নেতাকর্মীরা তা অমান্য করে দেশের বিভিন্ন জায়গায় আবার রাজনৈতিক কাজ শুরু করেছেন। এর ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিএনপি কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হচ্ছে। কোথাও কোথাও বিএনপির অফিসেও আগুন দেওয়া হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। গত দুই দিনে এই রাজনৈতিক সহিংসতায় অন্তত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সব মিলিয়ে ফের নতুন করে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

PM Modi: ভারত সফরের শেষ দিন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ উইলিয়াম-কেটের
Chinmoy Brahmachari: আচমকাই চট্টগ্রাম থেকে ঢাকা জেলে চিন্ময় ব্রহ্মচারী, উৎকণ্ঠায় পরিবার ও আইনজীবী