৭৫০ কিলোমিটার পাল্লার বিষয়টি বিবেচনায় নিলে, পাকিস্তানের সীমান্ত এলাকাগুলো (যেমন—লাহোর, শিয়ালকোট ইত্যাদি) থেকে উৎক্ষেপণ করা হলে ভারতের বেশ কিছু প্রধান শহর এই মিসাইলের আওতার মধ্যে চলে আসবে। শহরগুলো হল-অমৃতসর, জলন্ধর, লুধিয়ানা, পাতিয়ালা, বাথিন্ডা, জম্মু, পাঠানকোট, উধমপুর, হিসার, সিরসা, আম্বালা, দিল্লি-এনসিআর, গুরুগ্রাম, নয়ডা, ফরিদাবাদ, শ্রীগঙ্গানগর, বিকানের, জয়সলমের, যোধপুর, লখনউ, আগ্রা, মিরাট, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের কিছু নির্দিষ্ট এলাকা।