তাহলে এবার থামবে ইরান যুদ্ধ! খুলে যাবে হরমুজ প্রণালী? চুক্তি নিয়ে বড় দাবি ডোনাল্ড ট্রাম্পের

Published : May 31, 2026, 07:01 PM IST
iran us 14 point peace proposal trump sanctions war ceasefire pakistan mediator

সংক্ষিপ্ত

Donald Trump: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি প্রায় চূড়ান্ত। তবে তিনি এও স্পষ্ট করে দিয়েছেন যে, আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপের রাস্তাও খোলা থাকছে। অর্থাৎ আপাতত যুদ্ধে ইতি টানতে চান ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে ইরানের সঙ্গে শান্তি চুক্তি হওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল। তবে আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ যে একটা বিকল্প হতে পারে, সেই হুঁশিয়ারিও তিনি দিয়ে রেখেছেন। ফক্স নিউজকে ট্রাম্প জানিয়েছেন, যে কোনও চুক্তির মূল ভিত্তি হতে হবে ইরানকে পরমাণু অস্ত্র না তৈরির গ্যারান্টি দেওয়া।

ইরান যুদ্ধের ইতি!

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, "আমরা একটা দারুণ চুক্তির দিকে এগোচ্ছি। তা না হলে, আমরা ফিরে গিয়ে সামরিকভাবেই এর শেষ দেখে ছাড়ব। আমরা একটা খুব ভালো চুক্তির কাছাকাছি পৌঁছে গেছি। যদি আমরা এটাকে ভালোভাবে করতে পারি তো ভালো, নাহলে আমরা আবার যুদ্ধকালীন প্রস্তুতি শুরু করব।"

ট্রাম্প অতীতের সামরিক অভিযানের সঙ্গে তুলনা টেনে ভেনেজুয়েলার মতো ঘটনাকে "একদিনের জয়" বলে উল্লেখ করেছেন। তবে তিনি আশা প্রকাশ করেন, যদি সন্তোষজনক চুক্তি হয়, তাহলে সামরিক সংঘাত এড়ানো সম্ভব হবে। তিনি আরও বলেন, চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালীর মতো কৌশলগত জলপথ খুলে দেওয়ার মতো সুবিধা পাওয়া যাবে।

ট্রাম্পের দাবি

ইরান প্রসঙ্গে তিনি নিজের পুরনো অবস্থান পুনরাবৃত্তি করতে গিয়ে বলেন, "আমরা ওদের সেনাবাহিনীকে কার্যত পরাজিত করেছি। আমি বরং একটা চুক্তি করতে চাই, কারণ চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা প্রণালীটি খুলে দিতে পারব। আমি যে একটা বিষয়ে গ্যারান্টি চাই, তা হল কোনও পরমাণু অস্ত্র তৈরি করা চলবে না। ওরা এতে রাজি হয়েছে।" শান্তি আলোচনা এগোনোর সঙ্গে সঙ্গে ট্রাম্প এটিকে একটি "কঠিন আলোচনা" বলে অভিহিত করেছেন। তিনি ফক্স নিউজকে বলেন, "আমরা যা চাই তা ধীরে ধীরে পাচ্ছি। ওরা খুব কঠিন আলোচক। এতে অনেক সময় লাগে। আমার কোনও তাড়া নেই... যদি আপনি তাড়াহুড়ো করেন, তাহলে ভালো চুক্তি করতে পারবেন না। তিনি তার বক্তব্যে ফের স্পষ্ট করে দেন যে, আলোচনা যদি ঠিক পথে না এগোয়, তাহলে আমেরিকা অন্য বিকল্প বেছে নিতে পিছপা হবে না। ট্রাম্প বলেন, "ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আমরা যা চাই তা পাচ্ছি। আর যদি আমরা যা চাই তা না পাই, তাহলে আমরা অন্যভাবে এর শেষ করব।"

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন অ্যাক্সিওস-এর একটি রিপোর্টে বলা হয়েছে যে, শুক্রবার সিচুয়েশন রুমে হওয়া এক বৈঠকে ট্রাম্পের প্রতিনিধিরা ইরানের সঙ্গে যে শান্তি চুক্তিতে পৌঁছেছিলেন, তাতে তিনি বেশ কিছু সংশোধনের কথা বলেছেন। একজন সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত দ্বিতীয় একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে অ্যাক্সিওস এই খবর জানিয়েছে।

রিপোর্ট অনুযায়ী, দুজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প তার জন্য গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয় আরও জোরদার করতে আগ্রহী, বিশেষ করে ইরানের পারমাণবিক উপাদান সংক্রান্ত বিষয়গুলি। এর ফলে দু'পক্ষের মধ্যে ফের আলোচনা শুরু হয়েছে, যা বেশ কয়েকদিন ধরে চলতে পারে। দ্বিতীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে রিপোর্টে আরও বলা হয়েছে, ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে কিছু শব্দচয়নেও পরিবর্তন আনতে চান।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Rare Moon Event: আকাশের দিকে তাকিয়ে দেখুন উঠেছে বিরল চাঁদ, দেখা মিলল Blue মাইক্রোমুন
Ceasefire Deal: চাপের মুখে নতিস্বীকার নয়, যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাবি উড়িয়ে যুদ্ধ পরিস্থিতি জিয়ে রাখল ইরান