মাসে ১০ হাজার টাকা ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা, পুরোহিতরা পাবেন ৮ হাজার টাকা

Published : Jun 14, 2026, 03:29 PM IST

দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত সেবকদের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ১ হাজার ৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

PREV
16

দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত সেবকদের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ১ হাজার ৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

26

অর্থমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পরপরই বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের জন্য সম্মানী ও ভাতা কর্মসূচি চালু করেছে। বর্তমানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সম্মিলিতভাবে মাসে ১০ হাজার টাকা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত ও সেবায়েতকে মাসে ৮ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।

36

এখনও পর্যন্ত দেশের ৬ হাজার ৪৩৮টি ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ৯ হাজার ৫২০ জনকে মাসিক সম্মানী ও উৎসব ভাতা দেওয়া হয়েছে।

46

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে এ সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যেই আগামী অর্থবছরের বাজেটে এ খাতে ১ হাজার ৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

56

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

66

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন অর্থবছরের জন্য তিনি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন।

Read more Photos on
click me!

Recommended Stories