Hormuz Strait: অশান্ত হরমুজে ফের তেলের ট্যাঙ্কারে হামলার অভিযোগ, নিরাপদে উদ্ধার ৫ ভারতীয় নাবিক

Published : Oct 03, 2026, 12:33 PM IST
sohar port hormuz alternative india gulf gateway oman trade route

সংক্ষিপ্ত

Hormuz Strait: ফের অশান্ত হরমুজ প্রণালী। ভারতীয় নাবিকদের মিসাইল আক্রমণ। এখন কেমন আছেন ভারতীয় নাগরিকরা? কী বলছে ভারতীয় দূতাবাস? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Hormuz Strait: হরমুজ প্রণালীতে কুয়েতের পতাকাবাহী একটি ট্যাঙ্কারে ফের মিসাইল হামলা। প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর পাঁচজন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস ‘এক্স’ (X)-এ দেওয়া এক পোস্টে জানিয়েছে যে, তারা ‘এমটি কাজিমাহ ৩’ (MT Kazimah III) জাহাজে থাকা ওই পাঁচ ভারতীয় নাবিককে উদ্ধার করতে পেরেছে এবং তাঁদের নিরাপদে তীরে নিয়ে আসা হয়েছে। উদ্ধার অভিযানের সময় অব্যাহত সমর্থন ও সহায়তার জন্য দূতাবাস ওমানের কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানিয়েছে।

হরমুজে ভারতীয় নাবিকদের ওপর মিসাইল হামলা:-

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারতীয় নাবিকবাহী বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে। হরমুজ প্রণালী হলো একটি সরু সামুদ্রিক পথ, যা পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। পশ্চিম এশিয়ার সংঘাতে বারবার এই হরমুজেই আছড়ে পড়ছে একের পর এক মিসাইল। সূত্রের খবর, শুক্রবার ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয় যে, হরমুজ প্রণালীতে কুয়েতের পতাকাবাহী MT Kazimah III ট্যাঙ্কারে ছিলেন পাঁচ ভারতীয়। জাহাজে মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে তড়িঘড়ি পাঁচ ভারতীয় নাবিককে উদ্ধারের ব্যবস্থা করে। পাঁচজনকেই নিরাপদে তীরে নিয়ে আসা হয়েছে।

জানা গিয়েছে, গত ১ অক্টোবর হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় MT Kazimah III-তে অজ্ঞাত একটি মিসাইল আঘাত করে। এর জেরে ট্যাঙ্কারে আগুন ধরে যায়। ব্রিটেনের UK Maritime Trade Operations (UKMTO)-এর কাছে তৃতীয় পক্ষের মাধ্যমে খবর পৌঁছয় যে, জলপথ দিয়ে যাওয়ার সময়ে একটি ট্যাঙ্কার মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জাহাজে আগুন লেগেছে। প্রাথমিক ভাবে জাহাজের ক্রুরা নিরাপদে রয়েছেন বলে জানানো হয়েছিল। যদিও এই ঘটনায় হামলার দায় এখনও কোনও পক্ষই স্বীকার করেনি। ফলে ঠিক কী ধরনের প্রজেক্টাইল ব্যবহার করা হয়েছিল বা কারা এই হামলার নেপথ্যে ছিল, তা স্পষ্ট নয়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

আল-কায়েদা জঙ্গিদের ছবি থেকে উগ্রবাদী ওয়েবসাইট! ফ্লাইদুবাইয়ের কো-পাইলটকে ঘিরে একাধিক প্রশ্ন
এবার কি অন্য দিকে যুদ্ধ? ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া, উদ্বিগ্ন দক্ষিণ কোরিয়া