Iran USA Clash Update: একটা যুদ্ধ থামছে তো আরেকটা শুরু। মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা। ইরানের ওপর হামলা চালাতে পারে আমেরিকা। এবার সেই আশঙ্কায় ইরানে বসবাসরত ভারতীয়দের জন্য বড় পদক্ষেপ ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের। দেখুন ফটো গ্যালারিতে…
মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা। এবার ইরানের ওপর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে কোনও সময় মধ্যপ্রাচ্যের এই দেশের ওপর হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ফলে যে কোনও সময় বাঁধতে পারে যুদ্ধ। এই আশঙ্কায় এবার ভারতীয়দের জন্য বড় পদক্ষেপ ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের। ভারতীয় নাগরিকদের উদ্দেশে দেওয়া হয়েছে কড়া বার্তা।
27
মার্কিন-ইরান সংঘাতে বিপাকে ভারতীয়রা!
মধ্যপ্রাচ্যের দেশ তথা তৈলখনি সমৃদ্ধ ইরানের সঙ্গে যে কোনও সময়ে যুদ্ধে জড়াতে পারে আমেরিকা। এই আশঙ্কায় এবার ইরানের থাকা ভারতীয় নাগরিকদের বিশেষ বার্তা দেওয়া হলো ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে। বিশেষ ওই নির্দেশিকায় বলা হয়েছে যে, ইরানের বিভিন্ন প্রান্তে থাকা ভারতীয়দের দ্রুত দেশ ছাড়তে হবে। তারা যাতে নিরাপদে ভারতে ফিরতে পারেন সেই বিষয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে ওই নির্দেশিকায়।
37
কী বলা হয়েছে নির্দেশিকায়
ওই নির্দেশিকায় বলা হয়েছে যে, ‘’বর্তমানে ইরানে থাকা সকল ভারতীয় নাগরিকদের নির্দেশ দেওয়া হচ্ছে, যেভাবে হোক আপনারা দ্রুত ইরান ছেড়ে বেরিয়ে যান। নিজেদের পাসপোর্ট, পরিচয়পত্র এবং অভিবাসন সংক্রান্ত যাবতীয় নথিপত্রও নিজেদের হাতের কাছে তৈরি রাখুন। ইরানে যে সমস্ত জায়গায় বিক্ষোভ হচ্ছে, সেই স্থানগুলি এড়িয়ে চলুন।''
এছাড়াও কেউ কোনও বিপদে পড়লে যাতে দ্রুত সহায়তা মেলে সেই উদ্দেশে ইরানে বসবাসকারী ভারতীয়দের জন্য চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। সেগুলি হলো- +৯৮৯১২৮১০৯১১৫, +৯৮৯১২৮১০৯১০৯, +৯৮৯১২৮১০৯১০২, +৯৮৯৯৩২১৭৯৩৫৯।
57
হঠাৎ কেন উত্তপ্ত ইরান?
সূত্রের খবর, ইরান বনাম আমেরিকার সংঘাত এই প্রথম নয়! বিগত কয়েক মাস ধরেই দুই দেশের মধ্যে চলছে ঠান্ডা লড়াই। যেমন- সমুদ্রে রণতরী, যুদ্ধবিমান এবং সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে আমেরিকা। মার্কিন সেনার তরফেও নাকি হোয়াইট হাউসে বলে দেওয়া হয়েছে তারা ইরানে হামলা চালাতে প্রস্তুত। এই অবস্থায় সিঁদুরে মেঘ দেখছে ভারত। সেদেশে বসবাসকারী ভারতীয়দের দ্রুত দেশে ফেরাতে ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে নির্দেশিকা সহ চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর।
67
ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষা
এদিকে মার্কিন সেনার তরফে হোয়াইট হাউসে যুদ্ধের জন্য তারা যে প্রস্তুত সেই বার্তা দেওয়া হলেও এখনও পর্যন্ত ট্রাম্পের সবুজ সঙ্কেতের অপেক্ষায় মার্কিন সেনা। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত ট্রাম্প কোনও মুখ খোলেননি। সূত্র মারফত খবর, চলতিম সপ্তাহে ইরান নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করবেন ডোনাল্ড ট্রাম্প। ফলে এখন দেখার কোন পথে এগোয় ইরান-আমেরিকা সম্পর্কের ভবিষ্যত।
77
দুই দেশের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা
সূত্রের খবর, পরমাণু চুক্তি নিয়েও ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা চলছে বলে জানা গিয়েছে। ট্রাম্প কার্যত হুঁশিয়ারি দিয়ে আগেই জানিয়ে দিয়েছিলেন, যদি ইরান চুক্তিতে সম্মত না হয়, তাহলে যুদ্ধ ছাড়া আর কোনও পথ খোলা থাকবে না। এই অবস্থায় দুই দেশের যুদ্ধ পরিস্থিতির মধ্যে উত্তেজনা বৃদ্ধির আগেই ভারতীয় নাগরিকদের তাড়াতাড়ি ইরান ছাড়ার পরামর্শ দিয়ে ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস।