মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই প্রত্যাঘাত ইরানের, এবার উত্তর উপসাগরে তেহরান জ্বালিয়ে দিল মার্কিন জাহাজ

Published : Mar 05, 2026, 03:51 PM IST
Iran war ship Irish dena submerged Iran US war Tehran burns US oil tanker within 24 hours of warship attack

সংক্ষিপ্ত

Iran-US war: ভারত মহাসাগরে ইরানি রণতরীতে হামলার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই প্রত্যাঘাত করল তেহরান। তবে বদলে গেল স্থান। এবার উত্তর উপসাগরীয় এলাকায় ইরান জ্বালিয়ে দিল মার্কিন তেলের ট্যাঙ্কার 

ভারত মহাসাগরে ইরানি রণতরীতে হামলার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই প্রত্যাঘাত করল তেহরান। তবে বদলে গেল স্থান। এবার উত্তর উপসাগরীয় এলাকায় ইরান জ্বালিয়ে দিল মার্কিন তেলের ট্যাঙ্কার। তেমনই জানাচ্ছে মার্কিন সংবাদ মাধ্যম রয়টার্স। ইরানের দাবি এই হামলার পরেই আগুন ধরে গিয়েছে মার্কিন পণ্যবাহী জাহাজটিতে।

ভারত মহাসাগরে হামলা

বুধবারই ভারত মহাসাগর ভারতীয় মূল ভূখণ্ড থেকে সামান্য দূরে মার্কিন যুক্তরাষ্ট্র ডুবিয়ে দিয়েছিল ইরানি রণতরী। এটি ভারতের আমন্ত্রণে সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল। সেটি ফিরে যাচ্ছিল। আমেরিকা টর্পোডো ছুঁড়ে ধ্বংস করে দিয়েছিল সেই রণতরী। সেই হামলার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা হামলা চালাল ইরান।

উত্তর উপসাগরে হামলা

বুধবার আন্তর্জাতিক জলসীমায় ইরানের রণতরী ডুবিয়ে দিয়েছিল আমেরিকা। তারপরই বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইরানের উপকূল থেকে ২০০০ মাইল জূরে সমুদ্রে মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলার প্রতিশোধ নেওয়া হবে বলেও ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন এই হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে আক্ষেপ করতে হবে। এই ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পরেই ইরানের আক্রমণে ধ্বংস হয় মার্কিন পণ্যবাহী জাহাজ। তবে এই জাহাজে কী পরিমাণ আর কী কী সামগ্রী ছিল তা এখনও স্পষ্ট নয়। তবে আমেরিকা সূত্রের খবর, জাহাজে ছিল প্রচুর পরিমাণে জ্বালানী তেল।

ইরানের সঙ্গে আমেরিকা আর ইজরায়েলের যুদ্ধ ৫ দিনে পড়ল। আপাতত যুদ্ধ থামার কোনও ইঙ্গিত নেই। দিন যত যাচ্ছে আমেরিকা ততই আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে। যদিও ইরানের আক্রমণের ঝাঁঝ কিছুটা কমেছে। তবে বিশ্বের সবথেকে বেশি ড্রোন উৎপানককারী দেশ হিসেবে চিহ্নিত ইরান। দিনে মাসে ১০০০০ ড্রোন উৎপন্ন করতে পারে। তবে ইরানের হাতে কী পরিমাণ মিসাইল বা ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে সে সম্পর্কে গোয়েন্দাদের কাছে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও তথ্য নেই।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Iran Drones Hit Nakhchivan Airport: ইরানের ঘাতক ড্রোন এবার সরাসরি আছড়ে পড়ল বিমানবন্দরে, হত ২
খামেনেইর ঘনিষ্ট বৃত্তে মোসাদের গুপ্তচর! দাঁতের ডাক্তার সেজেই দিতেন ইরানের সর্বোচ্চ নেতার সব খবর