Longest Train জানেন বিশ্বের দীর্ঘতম ট্রেন কোনটি? এর দৈর্ঘ্য ৭ কিলোমিটারের বেশি, রয়েছে ৬৮২টি ওয়াগন আর ৮টি ইঞ্জিন। এই ট্রেনের ওজন জানলে আপনি অবাক হতে বাধ্য।
Longest Train: বিশ্বের সবচেয়ে লম্বা ট্রেনটি চলে অস্ট্রেলিয়ায়। এর দৈর্ঘ্য ৭ কিলোমিটারের বেশি। এই বিশাল ট্রেনে রয়েছে ৬৮২টি ওয়াগন, যা টানার জন্য রয়েছে ৮টি শক্তিশালী ইঞ্জিন। তবে এটি যাত্রীবাহী নয়, একটি মালগাড়ি। অস্ট্রেলিয়ার মাইনিং সংস্থা BHP-এর জন্য এই ট্রেনটি নিয়মিত 'আয়রন ওর' বা লৌহ আকরিক পরিবহন করে। এটি ইঞ্জিনিয়ারিংয়ের এক দারুণ বিস্ময়।
25
ভারতে দীর্ঘতম ট্রেন কোনটি জানেন?
ভারতে গত বছর থেকে ঠিক এমনই একটি ট্রেন চলছে, যার নাম 'রুদ্রাস্ত্র'। এটি ৪.৫ কিলোমিটার লম্বা একটি মালগাড়ি। ৩৫৪টি ওয়াগন (বগি) থাকা এই ট্রেনটিকে টানার জন্য ৭টি শক্তিশালী ইঞ্জিন রয়েছে। সাধারণত ভারতীয় রেলের মালগাড়িতে ৪০ থেকে ৬০টি ওয়াগন থাকে। সেই হিসাবে একটি রুদ্রাস্ত্র ট্রেন প্রায় ছ'টি সাধারণ মালগাড়ির সমান। এর ফলে একবারে অনেক বেশি পণ্য পরিবহন করা যায়।
35
বিশ্বের দীর্ঘতম যাত্রীবাহী ট্রেন কোনটি?
বিশ্বের সবচেয়ে লম্বা যাত্রীবাহী ট্রেনটি চলে সুইজারল্যান্ডে। এর দৈর্ঘ্য ১.৯ কিলোমিটার এবং এতে ১০০টি কোচ রয়েছে। ট্রেনটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত আলবুলা রেলওয়ে লাইন দিয়ে আল্পস পর্বতমালার মধ্যে দিয়ে যায়। এর ওজন ২,৯৯০ টন এবং আসন সংখ্যা ৪,৫৫০। ট্রেনটি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে চলে।
ভারতের সবচেয়ে লম্বা যাত্রীবাহী ট্রেন হল প্রয়াগরাজ এক্সপ্রেস, যাতে মোট ২৪টি কোচ রয়েছে। তবে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করে বিবেক এক্সপ্রেস। এই ট্রেনটি অসমের ডিব্রুগড় থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত যায়। প্রায় ৪,২৭৩ কিলোমিটার পথ পাড়ি দিতে ট্রেনটির সময় লাগে ৮২ ঘণ্টা, অর্থাৎ প্রায় চার দিন।
55
পরিবহণ জগতে বৈপ্লবিক পরিবর্তন
এই দীর্ঘতম ট্রেনগুলি পরিবহণ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনছে। অস্ট্রেলিয়ার ৭ কিমি দীর্ঘ মালগাড়ি, ভারতের ৪.৫ কিমি দীর্ঘ রুদ্রাস্ত্র বা সুইজারল্যান্ডের ১.৯ কিমি লম্বা যাত্রীবাহী ট্রেন—সবকটিই একবারে বিপুল পরিমাণ পণ্য বা যাত্রী পরিবহণ করে। এর ফলে একদিকে যেমন পরিবহণের খরচ কমে, তেমনই সময়ও বাঁচে। এটি আধুনিক পরিবহণ ব্যবস্থার এক দারুণ উদাহরণ।