Old Painting: মাত্র ৩০ ডলারে কেনা পুরনো ছবি বিক্রি হলো ১৩ লাখ ডলারে! কেন জানেন?

Published : Oct 04, 2026, 01:00 PM IST
Old Painting: মাত্র ৩০ ডলারে কেনা পুরনো ছবি বিক্রি হলো ১৩ লাখ ডলারে! কেন জানেন?

সংক্ষিপ্ত

শিকাগোর বিখ্যাত শিল্পী গারট্রুড অ্যাবারক্রম্বির একটি ছবি প্রায় ৭০ বছর ধরে নিখোঁজ ছিল। সম্প্রতি মাত্র ৩০ ডলারে কেনা সেই পুরনো ছবিটিই নিলামে ১৩ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হয়েছে।

শিকাগোর বিখ্যাত শিল্পী গারট্রুড অ্যাবারক্রম্বির একটি ছবি প্রায় ৭০ বছর ধরে লোকচক্ষুর আড়ালে ছিল। সম্প্রতি সেই ছবিটিই এক ব্যক্তিকে রাতারাতি কোটিপতি বানিয়েছে। মিশিগানের কালামাজুতে পুরনো জিনিসের এক সেল থেকে মাত্র ৩০ ডলারে ছবিটি কিনেছিলেন তিনি। ১৯৫১ সালের এই ছবিটির নাম 'অ্যাল্ডারম্যান মেরিয়ামস শেলস'। ওই ব্যক্তি আসলে পুরনো গানের রেকর্ড খুঁজতে সেখানে গিয়েছিলেন। হঠাৎই ছবিটি তাঁর চোখে পড়ে। উল্টে দেখতেই পিছনে এমন একটা নাম দেখতে পান, যা তাঁর বেশ চেনা মনে হয়েছিল।

ছবিটি কিনতে তিনি মাত্র ৩০ ডলার খরচ করেছিলেন। বৃহস্পতিবার নিলামে এই বহু পুরনো ছবিটি ১৩ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হয়েছে। ফ্রিম্যানস অকশনস এই নিলামের আয়োজন করেছিল। তাদের এক মুখপাত্র জানিয়েছেন, অ্যাবারক্রম্বির কোনও ছবির ক্ষেত্রে এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ দাম।

ছবিটিতে শিকাগোর অ্যাল্ডারম্যান রবার্ট মেরিয়ামের সংগ্রহে থাকা বেশ কিছু ঝিনুক আঁকা রয়েছে। ১৯৪৭ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত শহরের ৫ নম্বর ওয়ার্ডের প্রতিনিধি ছিলেন রবার্ট। এই ওয়ার্ডের মধ্যেই পড়ত হাইড পার্ক এলাকা। সেখানেই থাকতেন শিল্পী অ্যাবারক্রম্বি। শিকাগোর শিল্প ও সঙ্গীত মহলে তিনি বেশ পরিচিত মুখ ছিলেন।

১৯৫২ সালে কালামাজুর চিকিৎসক ডক্টর জন টি রেনল্ডসকে চিকিৎসার পারিশ্রমিক হিসেবে ছবিটি উপহার দিয়েছিলেন অ্যাবারক্রম্বি। এরপর ১৯৫২ থেকে ১৯৫৩ সালের মধ্যে নিউইয়র্ক, শিকাগো, মিলওয়াকি এবং ইভানস্টনের বিভিন্ন প্রদর্শনীতে ছবিটি রাখা হয়েছিল। শেষবার ১৯৫৩ সালে শিকাগো ডিজাইন সেন্টারে ছবিটি প্রদর্শিত হয়।

তারপর থেকেই ছবিটি আর জনসমক্ষে আসেনি। দীর্ঘ ৭০ বছরেরও বেশি সময় পর সেই ডক্টর রেনল্ডসেরই পুরনো জিনিসের সেলে ছবিটি ফের খুঁজে পাওয়া যায়। শিল্প বিশেষজ্ঞদের মতে, 'অ্যাল্ডারম্যান মেরিয়ামস শেলস' ছবিটি অ্যাবারক্রম্বির কেরিয়ারের একটা বড় টার্নিং পয়েন্ট। কারণ এই সময় থেকেই তিনি পরাবাস্তববাদের দিকে ঝুঁকছিলেন। এক ঝলক দেখলে মনে হবে এটি সাধারণ একটি 'স্টিল লাইফ' ছবি। কিন্তু ভালো করে খেয়াল করলে এর মধ্যে লুকিয়ে থাকা রহস্যময় দিকটি চোখে পড়ে।

ছবিটিতে অন্ধকার পটভূমিতে বেশ কয়েকটি ঝিনুক আঁকা রয়েছে। এর মধ্যে একটি ঝিনুক যেন শূন্যে ভাসছে বলে মনে হয়। প্রতিটি ঝিনুকের ওপর আলাদা আলাদা দিক থেকে আলো এসে পড়েছে। এর ফলে ছবিটিতে একটা অদ্ভুত ও স্বপ্নের মতো পরিবেশ তৈরি হয়েছে।

ছবিটি আরও একটি কারণে বেশ গুরুত্বপূর্ণ। এই ছবিতেই প্রথমবার অ্যাবারক্রম্বির বিখ্যাত 'ভাঙা ঝিনুক'-এর মোটিফ দেখা যায়। পরবর্তীকালে তাঁর অনেক ছবিতেই এই মোটিফ বারবার ফিরে এসেছে। নিলামে ওঠার আগে শিকাগোর 'বাউমগার্টনার ফাইন আর্ট রেস্টোরেশন' সংস্থা ছবিটির কিছুটা সংস্কার করে।

প্রথমে মনে করা হয়েছিল ছবিটির দাম ১৫ হাজার থেকে আড়াই লাখ ডলারের মধ্যে উঠবে। কিন্তু সবাইকে চমকে দিয়ে এটি ১৩ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হয়। যা প্রাথমিক অনুমানের চেয়ে প্রায় ১০ গুণ বেশি। ১৯৭৭ সালে শিল্পী অ্যাবারক্রম্বি মারা যান।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সৌদি আরবের তেল কেন্দ্রের কাছে ভয়াবহ আগুন, ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুথিদের
Benjamin Netanyahu: 'আপনি গোটা বিশ্বের হিরো', ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে ফোন নেতানিয়াহুর