Mecca: মক্কার মসজিদে 'অনৈতিক কাজ', সৌদি আরবে ২ বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর

Published : Oct 15, 2026, 10:10 PM IST
Mecca

সংক্ষিপ্ত

Mecca Mosque: সৌদি আরব (Saudi Arabia) সরকারের কাছে নিজেদের গুরুত্ব বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ (Bangladesh) সরকার। কিন্তু সৌদি আরব যে বাংলাদেশকে কোনওরকম গুরুত্বই দেয় না, তা ফের স্পষ্ট হয়ে গেল। শ্রীলঙ্কার (Sri Lanka) এক হিন্দু যুবকের মৃত্যুদণ্ড রদ করা হলেও, ঢাকাকে (Dhaka) কিছু না জানিয়েই দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর করা হল।

DID YOU KNOW ?
শ্রীলঙ্কার যুবককে রেহাই
সৌদি আরবের শ্রীলঙ্কার এক হিন্দু যুবকের মৃত্যুদণ্ড রদ করা হলেও, ২ বাংলাদেশীকে রেহাই দেওয়া হল না।

Saudi Arabia News: সৌদি আরবের বিখ্যাত শহর মক্কার (Mecca) এক মসজিদের মধ্যে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া দুই বাংলাদেশী (Bangladeshi) নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার এই সাজা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রক। এই মৃত্যুদণ্ড কার্যকর করার আগে সৌদি আরবে বাংলাদেশের দূতাবাসকে কিছু জানানো হয়নি। সৌদি প্রেস এজেন্সির মাধ্যমে প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতিতে দুই ব্যক্তিকে নজরুল ইসলাম আবদুল বশির এবং সিতি আখতার হিসেবে শনাক্ত করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, অনৈতিক ঘটনার পর নিরাপত্তা সংস্থাগুলি ওই দু’জনকে গ্রেফতার করে। তদন্তের পর তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয় এবং সংশ্লিষ্ট আদালতে পেশ করা হয়। আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়।

মসজিদের পবিত্রতা নষ্ট করার অভিযোগ

সৌদি আরবের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অপরাধের গুরুত্ব এবং সময় ও স্থানের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনা করে আদালত ইসলামী আইনের ‘তা'জির’ ধারায় মৃত্যুদণ্ড দেয়। তা'জির হল ইসলামী আইনের এমন একটি ব্যবস্থা, যেখানে নির্দিষ্ট অপরাধের জন্য শাস্তি নির্ধারণের ক্ষেত্রে বিচারকের বিবেচনাধিকার থাকে। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট বিচার বিভাগীয় কর্তৃপক্ষ সাজা বহাল রাখে। এরপর রাজকীয় নির্দেশ জারি করে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমতি দেওয়া হয়। বুধবার মক্কা অঞ্চলে সাজা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। তবে ঠিক কী ধরনের কাজের জন্য ওই দু’জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, তা স্পষ্ট করেনি সৌদি কর্তৃপক্ষ। তাঁদের কখন এবং কোথা থেকে গ্রেফতার করা হয়েছিল, সেই তথ্যও প্রকাশ করা হয়নি। মৃত্যুদণ্ড কার্যকরের পর সৌদি স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, দেশের নিরাপত্তা বজায় রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামী আইন কার্যকর করার ক্ষেত্রে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মসজিদের পবিত্রতা লঙ্ঘন বা অনৈতিক কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে মন্ত্রক।

তথ্য চেয়ে আবেদন বাংলাদেশ দূতাবাসের

জেড্ডায় (Jeddah) বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের আগে তাদের কিছু জানানো হয়নি। এ বিষয়ে আনুষ্ঠানিক স্বীকৃতি চেয়ে সৌদি বিদেশ মন্ত্রকের কাছে একটি নোট ভার্বাল জমা দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২
সৌদি আরবে ২ বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর।
বাংলাদেশ দূতাবাসকে কোনও খবর না দিয়েই সৌদি আরবে ২ বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

Durga Puja 2026: বাংলাদেশে ফের মৌলবাদীদের তাণ্ডব, ৩৪টি দুর্গাপুুজো মণ্ডপে হামলা, ভাঙচুর
৪২ বছরে সবচেয়ে বেশি বৃষ্টি! প্রতি বর্গমিটারে ২৪২ লিটার জল, ভয়াবহ বন্যা তুরস্কে