Nepal Flood: বন্যার প্রবল তোড়ে ভেসে এল ব্যাঙ্কের লকার, ভেঙে লুট ৫৮ লক্ষ টাকা!

Published : Aug 30, 2026, 01:38 PM IST
Bank Locker Swept Away

সংক্ষিপ্ত

Nepal Flood: প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ রূপ দেখেছে নেপাল। কিন্তু সেই চরম মানবিক বিপর্যয় ও আর্তনাদের মাঝেই প্রকট হল এক বিকৃত ও অপরাধপ্রবণ মানসিকতা! একদিকে বানভাসি মানুষের বাঁচার আকুতি, অন্যদিকে জলের তোড়ে ভেসে আসা সম্পদ লুটে নেওয়ার প্রতিযোগিতা।

Nepal Flood: প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ রূপ দেখেছে নেপাল। কিন্তু সেই চরম মানবিক বিপর্যয় ও আর্তনাদের মাঝেই প্রকট হল এক বিকৃত ও অপরাধপ্রবণ মানসিকতা! একদিকে বানভাসি মানুষের বাঁচার আকুতি, অন্যদিকে জলের তোড়ে ভেসে আসা সম্পদ লুটে নেওয়ার অমানবিক প্রতিযোগিতা। সাম্প্রতিক বিধ্বংসী হড়পা- বানে নেপালের রসুয়া জেলার ভোটেকোশি এলাকা থেকে ভেসে গিয়েছিল একটি রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি ব্যাংকের মেটালিক ভল্ট বা লকার। প্রবল স্রোতের টানে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেই লকারটি এসে আটকায় ধাদিং জেলার গালছি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলখু খোলার কাছে, ত্রিশূলী নদীর চরে।

ঠিক কী ঘটেছিল

স্থানীয় সূত্রের খবর, নদীর চরে বিশালাকার ওই ধাতব লকারটি পড়ে থাকতে দেখে সাহায্য করার বা পুলিশকে খবর দেওয়ার বদলে উল্টে সেখানে জড়ো হয় একদল স্থানীয় বাসিন্দা। কাটার এবং ভারী যন্ত্রাংশ দিয়ে চটজলদি ভেঙে ফেলা হয় লকারের লক। ভেতর থেকে বের করে নেওয়া হয় থোকা থোকা নেপালি নোটের তাড়া। চোখের নিমেষে উধাও হয়ে যায় পুরো টাকা। তবে শেষ রক্ষা হয়নি। গোপন সূত্রে খবর পেয়েই অভিযানে নামে নেপাল পুলিশ ও আর্মড পুলিশ ফোর্সের যৌথ দল। দ্রুত চালানা হয় চিরুনি তল্লাশি। ধাদিং জেলা পুলিশ জানিয়েছে, এলাকা থেকে মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৯২ লাখ ৬৮ হাজার ৫০০ নেপালি রুপি (ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫৮ লক্ষ টাকা)। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অর্থ ওই ব্যাঙ্কেরই বলে প্রাথমিক তদন্তে জানা গেছে, তবে লকারে মোট কত টাকা ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

দেখুন নেপালের ভয়বাহ বন্যা

নেপালে চলছে লুট, চুরি

মৃতদেহের কান থেকে সোনার দুল চুরি !লকার লুটের পাশাপাশি আরও একটি অমানবিক ঘটনার দৃশ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র বিতর্ক শুরু হয়েছে। নারায়ণী নদীতে ভেসে আসা এক অজ্ঞাতপরিচয় মহিলার নিথর দেহ জল থেকে টেনে তোলে দুই যুবক। কিন্তু তাকে উদ্ধারের মানসিকতা থেকে নয়, বরং তাঁর কান থেকে সোনার দুল খুলে নেওয়ার জন্য! সেই দৃশ্য স্থানীয় কেউ ভিডিও করে নেটদুনিয়ায় পোস্ট করতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। তৎপরতার সঙ্গে পদক্ষেপ করে পুলিশ ওই ভিডিও দেখে চিহ্নিত করে ওই দুই যুবককে গ্রেফতার করেছে। একদিকে হড়পা বান ও ধসে মৃতের সংখ্যা ৫০০ পার করেছে, নিখোঁজ হাজারেরও বেশি মানুষ। যখন পুরো দেশ শোকস্তব্ধ এবং উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েছে প্রশাসন, তখন দুর্যোগের সুযোগ নিয়ে এই ধরণের অমানবিক চুরি ও লুটপাটের ঘটনা নেপাল জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Nepal Flood Aftermath: মৃত ৬০০ পার, লাশের স্তূপ নেপালে! স্বজনদের বুকফাটা কান্না আর হাহাকার!
ভয়াবহ বন্যার তিন দিন পর নেপালে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু