
Strait of Hormuz: হরমুজ প্রণালীতে ভারতীয় নাবিকদের একটি তেলের জাহাজে হামলার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, পানামার পতাকাবাহী ক্রুড অয়েল ট্যাংকার 'এমটি লুইস ১'-এ এই হামলা হয়। জাহাজটিতে ২৭ জন ভারতীয় নাবিক ছিলেন। তবে শুক্রবারের এই হামলায় জাহাজে থাকা সব ভারতীয় নাবিকই সম্পূর্ণ নিরাপদে আছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। জানা গেছে, হরমুজ প্রণালীতে ঢোকার পর ছোট একটি নৌকায় করে এসে হামলাকারীরা জাহাজের নিচের অংশে দুটি লিম্পেট মাইন আটকে দেয়।
মাইন বিস্ফোরণের পর জাহাজের ইঞ্জিন রুমে আগুন ধরে যায়। এর ফলে সাময়িকভাবে জাহাজের কাজকর্ম বন্ধ হয়ে পড়ে। তবে নাবিকরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড়সড় বিপদ এড়ানো গেছে। রিপোর্টে বলা হয়েছে, সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার মতো কোনো পরিবেশগত ক্ষতি হয়নি এবং জাহাজটি তার গন্তব্যের দিকে যাত্রা চালিয়ে যাচ্ছে। ব্রিটিশ নৌ সংস্থা ইউকেএমটিও (UKMTO) জানিয়েছে, ওমানের খাসাব থেকে ৪৬ কিলোমিটার উত্তর-পূর্বে এই হামলার ঘটনা ঘটে। গত ফেব্রুয়ারিতে উত্তেজনা শুরুর পর এই গুরুত্বপূর্ণ জলপথে লিম্পেট মাইন ব্যবহার করে হামলার ঘটনা এটাই প্রথম।
এর আগে লাইবেরিয়ার পতাকাবাহী 'এমটি আরসানা' নামের আরেকটি ক্রুড অয়েল জাহাজেও প্রজেক্টাইল হামলা হয়েছিল। ওই জাহাজে দুজন ভারতীয় নাগরিক ছিলেন। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নিশ্চিত করেছেন যে, হামলায় শিকার হওয়া দুটি জাহাজের মোট ২৯ জন ভারতীয় নাবিকই সম্পূর্ণ নিরাপদে আছেন এবং কেউ আহত হননি। তিনি আরও জানান, সরকার পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।
Tanker attacked with explosive devices in Strait of Hormuz, crew safe: UKMTO
Read @ANI Story | https://t.co/pdUu85JUPq
#Tanker #StraitofHormuz https://t.co/ZxmmSjotEi
— ANI Digital (@ani_digital) October 30, 2026
Iran has attacked 5 vessels, including supertankers, in a single day in the Strait of Hormuz.
The vessels were carrying millions of barrels of crude oil.
The attacks come as pressure mounts on the Trump administration ahead of the US midterm elections.
Iran is attaching limpet mines directly to vessels using small speedboats, allowing the attacks to be carried out without relying on radar.
— Current Report (@Currentreport1) October 31, 2026