Pakistan Drone Smuggling: পাকিস্তানের অসভ্যতা, সীমান্ত টপকে কাশ্মীরে ড্রোনে ফেলা হল দেড় কেজি হেরোইন, উদ্ধার ৮ কোটি টাকার মাদক

Published : Mar 12, 2026, 02:16 PM IST
Drone Attack

সংক্ষিপ্ত

Pakistan Drone Smuggling: জম্মু-কাশ্মীরে চাঞ্চল্যকর ঘটনা। বাহাদুরপুরা গ্রামের কাছে পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তের লাগোয়া এলাকায় বড় মাদক উদ্ধারের ঘটনা সামনে এসেছে। এই মাদকের দাম ৮ কোটিরও বেশি টাকা বলে জানা গিয়েছে।

Pakistan Drone Smuggling: জম্মু-কাশ্মীরে চাঞ্চল্যকর ঘটনা। বাহাদুরপুরা গ্রামের কাছে পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তের লাগোয়া এলাকায় বড় মাদক উদ্ধারের ঘটনা সামনে এসেছে। সীমান্তে টহলদারি ও স্থানীয়দের সতর্কতার জেরে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ হেরোইন। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে এই মাদক ভারতে ফেলা হয়েছিল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে জম্মুতে আন্তর্জাতিক সীমান্তের কাছে ১.৫ কেজির বেশি হেরোইন উদ্ধার হয়েছে। বাজারে এই মাদকের দাম ৮ কোটিরও বেশি টাকা বলে জানা গিয়েছে।

কীভাবে উদ্ধার মাদক, হেরোইন

বুধবার গভীর রাতে মাঠের মধ্যে একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখেন এক স্থানীয় বাসিন্দা। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে খবর দেন। এরপর ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে নিরাপত্তা বাহিনী ব্যাগটি উদ্ধার করে। পরে ব্যাগটি খুলে দেখা যায়, তার ভিতরে রয়েছে প্রায় ১.৫ কেজিরও বেশি হেরোইন। আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য ৮ কোটি টাকারও বেশি বলে জানা গিয়েছে।

দেখুন খবরটি

 

 

পাকিস্তানের 'অসভ্যতা'

তদন্তকারীদের প্রাথমিক ধারণা, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পাকিস্তান থেকে একটি ড্রোন ভারতীয় আকাশসীমায় ঢুকে মাদকের প্যাকেটটি ফেলে যায়। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সীমান্তে এই ধরনের ড্রোনের মাধ্যমে মাদক পাচারের ঘটনা বেড়েছে বলে নিরাপত্তা বাহিনী জানিয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। ইতিমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে এবং মাদক পাচার চক্রের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। সীমান্ত দিয়ে ভারতে মাদক ঢোকার পথ বন্ধ করতেই এই ধরনের অভিযানে জোর দেওয়া হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

মাসে নয়, এবার ১৫ দিন অন্তর মাইনে পাবেন সরকারি কর্মচারীরা, বড় সিদ্ধান্ত সরকারের
হরমুজে ভারতগামী জাহাজে হামলা চালাল ইরান, দখল করে নিয়ে যাওয়া হল উপকূলে