ইরানে হামলা চালানোর জন্য ট্রাম্পকে তদবির করেছিলেন সৌদি যুবরাজ, একাধিকবার ফোন

Published : Mar 01, 2026, 03:32 PM IST
Mohammed bin Salman White House visit

সংক্ষিপ্ত

শনিবার সকালে থেকে ইরানে মুহুমুহু হামলা শুরু করেছে ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেইনি নিহত হয়েছেন।

শনিবার সকালে থেকে ইরানে মুহুমুহু হামলা শুরু করেছে ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেইনি নিহত হয়েছেন। সেই সঙ্গে ইরানের শীর্ষ আরও অনেক নেতা ও কমান্ডার নিহত হয়েছেন। এমন পরিস্থিতির মধ্যে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলা শুরুর নেপথ্যে রয়েছে সৌদি আরব। দেশটির চাপেই ইরানে হামলা বলে রিপোর্টে বলা হয়েছে।

একাধিকবার ফোন

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সলমন গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একাধিক ব্যক্তিগত ফোনে ইরানের উপর হামলার জন্য চাপ দিয়েছিলেন, যদিও প্রকাশ্যে কূটনীতির পক্ষে ছিলেন। জানুয়ারিতে যুবরাজ বলেছিলেন যে তিনি তাঁর দেশের আকাশসীমা বা ভূখণ্ড ইরানের উপর হামলার জন্য ব্যবহার করতে দেবেন না। তিনি বলেছিলেন যে সৌদি আরব ইরানের সার্বভৌমত্বকে সম্মান করবে এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য ওয়াশিংটন এবং তেহরানকে আহ্বান জানাচ্ছে। যদিও সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইরানে হামলা শুরুর করার জন্য ট্রাম্পের সঙ্গে একাধিকবার কথা বলেছেন সৌদি যুবরাজ। মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন যদি তাদের উল্লেখযোগ্য সামরিক শক্তি ব্যবহার না করে, তাহলে ইরান আরও শক্তিশালী এবং বিপজ্জনক হয়ে উঠবে বলেই মনে করেন তিনি।

ইরানের হামলা

আলোচনা স্থগিত করার ইরান তার পরমাণু কার্যক্রম পুনরায় শুরু করেছে বলে দাবি করার পর শনিবার ইরানে হামলা চালাতে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল। পাল্টা সংযুক্ত আরব আমিরশাহের আবুধাবি ও দুবাই, কাতারের দোহা এবং সৌদি আরবের রিয়াধে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরান, যার ফলে মধ্যপ্রাচ্য নতুন করে সংঘাতের দিকে ঝুঁকে পড়ে। ইরানের হামলার নিন্দা করে সৌদি আরব বলেছে, "ইরানের স্পষ্ট ও কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা প্রকাশ করছে সৌদি আরব।" এতে আরও বলা হয়েছে যে, "কোনও অজুহাতে বা কোনওভাবেই এই হামলাকে ন্যায্যতা দেওয়া যায় না। এটা জানা সত্ত্বেও যে সৌদি তাদের আকাশসীমা বা ভূখণ্ড ইরানকে টার্গেট করার জন্য অন্য কাউকে ব্যবহার করতে দেবে না বলে ঘোষণা করেছিল।"

প্রতিশোধ নেবে সৌদি আরব?

আরব নিউজের মতে, ইরানের হামলার পর ক্রাউন প্রিন্স সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান, বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল-খলিফা, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি, কুয়েতি আমির শেখ মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ এবং জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে কথা বলেছেন। মুহাম্মদ বিন সলমন বাকি প্রতিবেশী দেশগুলির সঙ্গে সংহতি প্রকাশ করে বলেন, "ইরানের নৃশংস হামলার প্রতিশোধ নিতে সৌদি আরব তাদের সমস্ত সম্পদ কাজে লাগাতে প্রস্তুত, যা এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে।"

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Pakistan Attacks Afghanistan: আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান! পাল্টা হুঁশিয়ারি দিল তালিবান সরকার
Bangladesh Awami League: বিলাসবহুল হোটেলে 'যশোরের ত্রাস,' কলকাতায় বৈঠক আওয়ামি লিগের