
T-Rex Research: কয়েক কোটি বছর আগের একটি এডমন্টোসরাস-এর খুলিতে টির্যানোসরাস রেক্স (টি-রেক্স)-এর দাঁত গেঁথে থাকার জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে। এই বিরল নিদর্শন প্রমাণ করে যে, টি-রেক্স কেবল মৃত ডাইনোসর খেত না, বরং সক্রিয় শিকারি ছিল। নর্থ ডাকোটার হেল ক্রিক ফরমেশনে প্রাপ্ত এই ফসিলটি ডাইনোসরের শিকার ও আচরণের প্রচলিত ধারণাকে বদলে দিচ্ছে। আজ থেকে ২০-২৫ কোটি বছর আগে পৃথিবীর বুকে ঘুরে বেড়াত যে ডাইনোসরেরা, টির্যাইনোসরাস রেক্স (টি-রেক্স)-কে তাদের ‘রাজা’ বলেন কেউ কেউ। বছরের পর বছর ধরে বিজ্ঞানী, নৃতত্ত্ববিদ এবং জীবাশ্মবিদদের কৌতূহলের কেন্দ্রে রয়েছে এই বিশেষ প্রজাতির ডাইনোসর। যেমন তাদের তেজ, তেমন দাপট। অন্য ডাইনোসরদের শিকার করত টি-রেক্সরা। ডাইনোসরেরাই ছিল তাদের খাবার। সম্প্রতি একটি বিশেষ জীবাশ্ম নিয়ে গবেষণা বিশেষজ্ঞদের চমকে দিয়েছে। দেখা গিয়েছে, একটি আপাত নিরীহ ডাইনোসরের মাথার খুলিতে গেঁথে রয়েছে টি-রেক্সের প্রকাণ্ড দাঁত!
বিজ্ঞানীরা মনে করছেন, এই ঘটনাটি ডাইনোসরদের বিলুপ্তির ঠিক আগের সময়ের হিংস্র বাস্তবতাকে নতুন করে ফুটিয়ে তুলেছে। এ বিষয়ে আরও গবেষণা চলছে। ফলে ভবিষ্যতে আরও নতুন তথ্য উঠে আসতে পারে। সেই গবেষণার ফলের দিকে তাকিয়ে সারা বিশ্ব।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।