মোদী নয়, তারেক রহমানের শপথে যোগ দিতে বাংলাদেশ যাচ্ছেন ওম বিড়াল

Published : Feb 15, 2026, 04:42 PM IST
India to Send Lok Sabha Speaker Om Birla To Bangladesh PM-Elect Tarique Rahman Oath Ceremony

সংক্ষিপ্ত

১৭ ফেব্রুয়ারি ঢাকায় বাংলাদেশের তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। 

১৭ ফেব্রুয়ারি ঢাকায় বাংলাদেশের তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। ২০২৪ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর অনুষ্ঠিত প্রথম জাতীয় নির্বাচনে তারেকের দল বিএনপি সংখ্যাগরিষ্ঠ আনসে জয় পেয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। এক বিবৃতিতে, কেন্দ্রীয় সরকার বলেছে যে অনুষ্ঠানে ওম বিড়লার উপস্থিতি ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্কের প্রতি কতটা গুরুত্ব দেয় তা তুলে ধরে এবং দুই প্রতিবেশীর মধ্যে ভাগ করা গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটায়।

অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ। তবে লোকসভার স্পিকার ওম বিড়লা এই অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন। অন্যান্য আঞ্চলিক নেতাদের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ঢাকা যাওয়ার কথা রয়েছে। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন প্রশাসন ভারত, চিন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটান সহ ১৩টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে।

বিএনপির জয়

১৭ ফেব্রুয়ারি বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে ভোট গ্রহণ বাতিল হয়েছে। ২৯৯টি আসনের মধ্যে দুটি আসনে জয়ী বিএনপির প্রার্থীর ফলাফল প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে (ঋণ খেলাপের কারণে)। ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি একাই পেয়েছে ২০৯টি। বিএনপি জোটের শরিকেরা পেয়েছে ৩টি আসন। সব মিলিয়ে এখন বিএনপি জোটের আসনসংখ্যা ২১২। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।

জামায়াতে ইসলামির নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্য ৭৭ আসন নিয়ে সংসদে বিরোধী দলের ভূমিকায় যাচ্ছে। এই জোটের প্রধান দল জামায়াত ৬৮ আসন পেয়েছে। আর এনসিপি পেয়েছে ৬টি আসন। হাসিনার আওয়ামী লিগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। ভোটার উপস্থিতি ছিল ৫৯.৪৪ শতাংশ।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Muhammad Yunus: বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ইউনূসের মেয়াদ শেষ হতে চলেছে, তাঁর পরবর্তী পদক্ষেপ কী?
ইমরান খানকে 'লুকিয়ে' জেল থেকে সরানোর পরিকল্পনা PAKISTAN সরকারের, চোখ নিয়ে উদ্বেগ আক্রামের