Moscow Terror Attack: মস্কোয় জঙ্গি হামলায় মৃত্যু ছাড়াল ৬০, দায় নিল আইএসআইএস, নিন্দায় মোদী

Published : Mar 23, 2024, 09:28 AM ISTUpdated : Mar 23, 2024, 10:04 AM IST
Moscow Firing

সংক্ষিপ্ত

সন্ত্রাসবাদী হামলা থেকে রেহাই পেল না মস্কোও। ইজরায়েলে যেভাবে গানের অনুষ্ঠানে হামলা চালিয়েছিল হামাস জঙ্গিরা, ঠিক একইভাবে মস্কোর একটি কনসার্ট হলে হামলা চালানো হল।

রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে জঙ্গি হামলায় মৃত্যু ছাড়াল ৬০। আহত শতাধিক ব্যক্তি। জঙ্গিরা আচমকা ওই কনসার্ট হলে ঢুকে পড়ে গুলি চালাতে শুরু করে। এর ফলে বহু মানুষ প্রাণ হারান। অনেকে আতঙ্কিত হয়ে পালাতে গিয়ে জঙ্গিদের গুলির মুখে পড়েন। জঙ্গিরা ওই কনসার্ট হলে আগুনও ধরিয়ে দেয়। এই ঘটনার নিন্দা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা-সহ জয় পেয়েছেন ভ্লাদিমির পুতিন। তারপরেই জঙ্গি হামলা রাশিয়ার নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ৯/১১ জঙ্গি হামলা বা মুম্বইয়ে ২৬/১১ সন্ত্রাসবাদী হামলার কথা মনে পড়ে যাচ্ছে।

কঠিন সময়ে মস্কোর পাশে নয়াদিল্লি

মস্কোয় জঙ্গি হামলার তীব্র নিন্দা করে রাশিয়ার পাশে থাকার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘মস্কোয় ঘৃণ্য জঙ্গি হামলার কঠোর নিন্দা করছি আমরা। যে পরিবারগুলি এই জঙ্গি হামলার শিকার হয়েছে, আমরা তাদের জন্য প্রার্থনা করছি। এই শোকের সময় রাশিয়া সরকার ও মানুষের পাশে আছে ভারত।’

 

 

দায় নিল আইএসআইএস

মস্কোয় জঙ্গি হামলার দায় নিয়েছে সন্ত্রাসবাদী গোষ্ঠী আইএসআইএস। সোশ্যাল মিডিয়া পোস্টে তারা দাবি করেছে, এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত তাদের সদস্যরা। তবে মোট কতজন জঙ্গি হামলা চালিয়েছে সেটা এখনও স্পষ্ট নয়। জঙ্গিদের খতম করা সম্ভব হয়েছে কি না সেটাও জানা যায়নি। যে কনসার্ট হলে জঙ্গিরা হামলা চালায়, আগুন লেগে সেই হলের ছাদ ধসে পড়েছে। ফলে গুলি ছাড়াও আগুনের ফলে অনেকে হতাহত হতে পারেন বলে আশঙ্কা তৈরি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ২ থেকে ৪ জন জঙ্গি হামলা চালিয়েছে। যে কনসার্ট হলে হামলা চালানো হয়েছে, সেখানকার নিরাপত্তারক্ষীরা সশস্ত্র অবস্থায় থাকেন না। ফলে তাঁরা জঙ্গিদের পাল্টা গুলি চালাতে পারেননি। জঙ্গিরা হামলা চালিয়ে পালিয়ে গিয়েছে বলেও দাবি প্রত্যক্ষদর্শীদের।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

চিনের অত্যাধুনিক অস্ত্র নিয়ে ভারতের ওপর হামলা পাক-জঙ্গিদের, পাকিস্তান সেনার অস্ত্র হাতে জইশ ও লস্কররা

Terror Attack: জম্মু ও কাশ্মীরে সেনা বাহিনীর ট্রাক লক্ষ্য করে আক্রমণ জঙ্গি হামলা, নিহত ৩ সেনা জওয়ান

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, বিস্ফোরক বোঝাই গাড়ির সংঘর্ষে নিহত বহু পুলিশকর্মী

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Donald Trump: 'প্যারিস খুব শিগগিরই মুসলিম শহর হবে', ফ্রান্সের দাঙ্গার জন্য অভিবাসনকেই দুষলেন ট্রাম্প
Marco Rubio India Visit: ৩ দিনের সফরে ভারতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও, মুম্বইয়ে বৈঠক জয়শঙ্করের সঙ্গে