
Donald Trump On Netanyahu: আগামী সপ্তাহেই হোয়াইট হাউসে বৈঠক হতে পারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে। খোদ ট্রাম্পই জানিয়েছেন যে, এই বৈঠকের জন্য অনুরোধ করেছেন নেতানিয়াহু। তাঁদের মধ্যে সম্পর্ক বেশ ভালো, এমনটা দাবি করে ট্রাম্প আরও বলেন, "বস কে, সেটা নেতানিয়াহু ভালো করেই জানেন।" শনিবার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন।
তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলনের পরেই আগামী সপ্তাহে এই বৈঠক হতে পারে বলে ট্রাম্প জানিয়েছেন। শুক্রবার আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে নেতানিয়াহু ফোন করে ট্রাম্পকে শুভেচ্ছা জানান। সেই ফোনেই দু'জনের মধ্যে দ্রুত দেখা করার কথা পাকা হয়। এর আগে ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে দুই নেতার বৈঠক হয়েছিল। তারপর এই প্রথম তাঁরা আবার মুখোমুখি হতে চলেছেন। যদিও সম্প্রতি পশ্চিম এশিয়ার নীতি এবং লেবাননে সামরিক অভিযান নিয়ে তাঁদের মধ্যে কিছু মতপার্থক্য তৈরি হয়েছিল বলে খবর।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান যে, তিনি আমেরিকা-ইজরায়েল যৌথ অভিযানে নিহত ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আলি খামেনেইয়ের শেষকৃত্য অনুষ্ঠান খুব মন দিয়ে দেখছিলেন। ট্রাম্পের দাবি, ইরান আবার আলোচনার টেবিলে ফিরতে চায়। আর সেই কারণেই নাকি দু'পক্ষই ঠিক করেছে যে, শেষকৃত্যের অনুষ্ঠান না মেটা পর্যন্ত আলোচনা স্থগিত থাকবে। তিনি আরও বলেন, ‘’ইরান হয়তো ভয় পেয়েই আলোচনার জন্য 'আর্জি' জানাচ্ছে।''
⭕️ Trump on Netanyahu: “We get along great. He knows who’s the boss.”
Excuse me? Nobody is Bibi’s boss. Not even you, Mr President.
Bibi was a special forces soldier. How about you? pic.twitter.com/QuVr1CXq1v— ZIONS OF ISRAEL (@Israeli_Sniper) July 4, 2026
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।