Donald Trump On Lebanon: তার জন্যই জেলযাত্রা আটকেছে নেতানিয়াহুর, ইজরায়েলের প্রধানমন্ত্রীর উপর চটলেন ট্রাম্প

Published : Jun 02, 2026, 10:00 AM IST
Donald Trump On Lebanon: তার জন্যই জেলযাত্রা আটকেছে নেতানিয়াহুর, ইজরায়েলের প্রধানমন্ত্রীর উপর চটলেন ট্রাম্প

সংক্ষিপ্ত

Donald Trump News: লেবাননে সামরিক অভিযান নিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর ফোনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। রিপোর্ট অনুযায়ী, ট্রাম্প নেতানিয়াহুকে জিজ্ঞাসা করেন, 'এসব কী শুরু করেছ তুমি?'

Donald Trump News: লেবাননে সামরিক অভিযানের জেরে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কড়া ভাষায় তুলোধোনা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ফোনে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন ট্রাম্প। লেবাননে সামরিক অভিযান কমানোর জন্য ফোন করে তিনি নেতানিয়াহুকে তীব্র ভর্ৎসনা করেন। অ্যাক্সিওসের রিপোর্ট বলছে, এই ফোনালাপ সম্পর্কে জানেন এমন দুই ব্যক্তির মতে, ট্রাম্প এতটাই রেগে ছিলেন যে তিনি অকথ্য ভাষাও ব্যবহার করেন।

ইজরায়েলের প্রধানমন্ত্রীকে কী বললেন ট্রাম্প?

রিপোর্ট অনুযায়ী, এক পর্যায়ে ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, 'এসব কী শুরু করেছ তুমি?'। বৈরুত উড়িয়ে দেওয়ার যে হুমকি নেতানিয়াহু দিয়েছেন, তাতে আন্তর্জাতিক মহলে ইজরায়েল আরও একঘরে হয়ে পড়বে বলেও ট্রাম্প সতর্ক করেছেন। দুর্নীতির মামলায় অভিযুক্ত নেতানিয়াহুকে তিনি অতীতে কতটা সমর্থন করেছেন, সে কথাও মনে করিয়ে দেন ট্রাম্প। তাঁর দাবি, তিনি না থাকলে নেতানিয়াহুকে হয়তো জেলেই থাকতে হতো। তিনিই ইজরায়েলের প্রধানমন্ত্রীকে বাঁচিয়েছেন। ট্রাম্প আরও অভিযোগ করেন, "এই হামলার কারণে এখন সবাই নেতানিয়াহু এবং ইজরায়েলকে ঘৃণা করছে।"

হিজবোল্লার থেকে বিপদের কথা ট্রাম্প স্বীকার করলেও, তাঁর মতে ইজরায়েলের সামরিক জবাবটা একটু বেশিই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। দক্ষিণ লেবাননে ইজরায়েলের স্থলযুদ্ধ সম্প্রসারণ এবং নির্দিষ্ট কয়েকজন হিজবোল্লা কমান্ডারকে মারার জন্য বড় বড় বিল্ডিং গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ট্রাম্প তীব্র আপত্তি জানিয়েছেন। শোনা যাচ্ছে, ট্রাম্পের এই বকাঝকা শুনে নেতানিয়াহু তাঁকে সবকিছু দ্রুত সমাধান করার আশ্বাস দিয়েছেন।

ঘটনাচক্রে, লেবানন সংঘাতের জেরে ইরানের তরফে ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক আলোচনা বন্ধ করার হুঁশিয়ারির পরই ট্রাম্পের এই প্রতিক্রিয়া আসে। এরপর ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় জানান যে, বৈরুত আক্রমণের জন্য প্রস্তুত থাকা সেনা প্রত্যাহার করতে রাজি হয়েছেন নেতানিয়াহু। কিন্তু ট্রাম্পের এই ঘোষণার পরেও নেতানিয়াহু স্পষ্ট করে দেন যে দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চলবে। বর্তমানে ইজরায়েলি সেনা সাহারানি নদীর দিকে এগোচ্ছে, যা গত ২৫ বছরে লেবাননের গভীরে তাদের সবচেয়ে বড় অনুপ্রবেশ।

এদিকে, লেবানন জানিয়েছে যে হিজবোল্লা ও ইজরায়েলের মধ্যে একটি আংশিক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। ওয়াশিংটনে লেবাননের দূতাবাস অনুসারে, এই চুক্তির ফলে যুদ্ধ পুরোপুরি বন্ধ না হলেও, ইজরায়েল বৈরুত বা হিজবোল্লা-নিয়ন্ত্রিত শহরতলিতে হামলা চালাবে না। এর বিনিময়ে হিজবোল্লাও ইজরায়েলের ওপর হামলা বন্ধ রাখতে রাজি হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ইটালির উপকূলীয় অঞ্চল, রিখটার স্কেলে মাত্রা ৬.১
নতুন চেয়ারম্যান ঘিরেই যত অশান্তি! ঢাকায় রণক্ষেত্র ইসলামী ব্যাংক, পুলিশ-গ্রাহক সংঘর্ষ