ভয়াবহ বিমান দুর্ঘটনা, মাঝ আকাশে সংঘর্ষ দুই সামরিক বিমানের! মৃত ৪ পাইলট

Published : Oct 24, 2026, 05:57 PM IST
Two military planes crashed mid air during training at an air base in the Philippines killing four pilots

সংক্ষিপ্ত

ফিলিপিন্সে প্রশিক্ষণ চলাকালীন ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হল চার পাইলটের। শুক্রবার ম্যানিলার দক্ষিণে একটি বিমানঘাঁটিতে প্রশিক্ষণ চলার সময় দুর্ঘটনার কবলে পড়ে ফিলিপিন্সের বায়ুসেনার দুটি বিমান। শনিবার এই দুর্ঘটনার কথা জানিয়েছে ফিলিপিন্সের বায়ুসেনা। ফিলিপিন্সের বাটাঙ্গাস প্রদেশের ফার্নান্দো এয়ার বেসে এই দুর্ঘটনা ঘটে।

ফিলিপিন্সে প্রশিক্ষণ চলাকালীন ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হল চার পাইলটের। শুক্রবার ম্যানিলার দক্ষিণে একটি বিমানঘাঁটিতে প্রশিক্ষণ চলার সময় দুর্ঘটনার কবলে পড়ে ফিলিপিন্সের বায়ুসেনার দুটি বিমান। শনিবার এই দুর্ঘটনার কথা জানিয়েছে ফিলিপিন্সের বায়ুসেনা। ফিলিপিন্সের বাটাঙ্গাস প্রদেশের ফার্নান্দো এয়ার বেসে এই দুর্ঘটনা ঘটে। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত SF-260 মডেলের দুটি সিঙ্গল প্রপেলারযুক্ত বিমান সেখানে উড়ছিল। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মাঝ আকাশে বিমান দুটির সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বিমান দুটি ভেঙে পড়ে।

এই ঘটনায় চার পাইলটেরই মৃত্যু হয়েছে। ফিলিপিন্সের বায়ুসেনার মুখপাত্র কর্নেল অ্যালভিন ক্যাপিঙ্গুইয়ান জানিয়েছেন, দুটি বিমানই বিমানঘাঁটির সীমানার মধ্যে ভেঙে পড়ে। বিমানঘাঁটির ভিতরে অন্য কারও হতাহতের খবর নেই।

কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ফিলিপিন্সের বায়ুসেনার SF-260 মডেলের সমস্ত বিমানের উড়ান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে কি না, তা নিয়ে বিস্তারিত জানানো হয়নি। ফিলিপিন্সের সামরিক বিমানে দুর্ঘটনার ঘটনা নতুন নয়। চলতি বছরের মে মাসে উত্তর ফিলিপিন্সের বেঙ্গুয়েট প্রদেশে প্রশিক্ষণের সময় একটি SF-260 বিমান ভেঙে পড়ে। সেই দুর্ঘটনায় দুই সামরিক পাইলটের মৃত্যু হয়েছিল। ২০২৩ সালেও প্রশিক্ষণ চলাকালীন একই ধরনের বিমানের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন দুই বিমানকর্মী।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Typhoon Champi: টাইফুন চাম্পির দাপটে বিপর্যস্ত গোটা তাইওয়ান! সমুদ্রের ঢেউয়ে সব শেষ
Farooq Abdullah: 'আমাদের রক্ষা করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী,' এ কী দাবি ফারুক আবদুল্লার!