Uber Air: উবার অ্যাপেই বুক করা যাবে এয়ার ট্যাক্সি, শহরে আকাশে উড়ে গন্তব্য যেতে খরচ কত

Published : Feb 26, 2026, 12:14 PM IST
Uber Air Taxi

সংক্ষিপ্ত

Uber Air: এবার আর অ্যাপে শুধু ক্যাব বা বাইক নয়, একটা মিনি কপ্টার বুক করেই পৌঁছে যান গন্তব্যে। তবে এখনই আমাদের এখানে নয়। চলতি বছরের শেষের দিকে দুবাইয়ে উবার অ্যাপে যোগ হচ্ছে 'উবার এয়ার'পরিষেবা। 

Uber Air: এবার আর অ্যাপে শুধু ক্যাব বা বাইক নয়, একটা মিনি কপ্টার বুক করেই পৌঁছে যান গন্তব্যে। তবে এখনই আমাদের এখানে নয়। চলতি বছরের শেষের দিকে দুবাইয়ে উবার অ্যাপে যোগ হচ্ছে 'উবার এয়ার'পরিষেবা। উবার অ্যাপের মাধ্যমে ইলেকট্রিক এয়ার ট্যাক্সি বুক করে আকাশে উড়ে চলে যাওয়া যাবে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। বিশ্বের শহুরে পরিবহণে এক নতুন যুগের সূচনা করতে চলেছে অ্যাপ ভিত্তিক সংস্থা উবার (Uber)। মার্কিন এই প্রযুক্তিভিত্তিক পরিবহণ সংস্থাটি ঘোষণা করেছে তাদের নতুন পরিষেবা উবের 'এয়ার পাওয়ার্ড বাই জবি'-র মাধ্যমে সরাসরি উবার অ্যাপ থেকেই বুক করা যাবে সম্পূর্ণ বিদ্যুৎচালিত এয়ার ট্যাক্সি। চলতি বছরের শেষের দিকে সংযুক্ত আরব আমিরশাহির দুবাই শহরে এই পরিষেবার বাণিজ্যিক যাত্রা শুরু হবে।

কবে থেকে চালু হবে

এই প্রকল্পে Uber-এর মূল অংশীদার হল মার্কিন সংস্থা জবি অ্য়াভিয়েসন (Joby Aviation)। যারা তৈরি করছে অত্যাধুনিক ইভিটোল বা eVTOL (ইলেকট্রিক ভার্টিকাল টেকঅফ অ্যান্ড ল্যান্ডিং) বিমান। সংস্থাটির আশা, ২০২৬ সালেই দুবাইয়ে প্রথম বাণিজ্যিকভাবে শুরু হয়ে যাবে এই পরিষেবাটি।

কীভাবে কাজ করবে উবার এয়ার

উবার জানিয়েছে, পরিষেবাটি ব্যবহার করা হবে খুবই সহজ উপায়ে। যাত্রীরা উবার অ্যাপে গন্তব্য লিখবেন 'Where to?' বারে। নির্দিষ্ট রুটে এয়ার ট্যাক্সি পরিষেবা উপলব্ধ থাকলে 'Uber Air powered by Joby' অপশনটি দেখাবে। এক ট্যাপেই বুক করা যাবে সম্পূর্ণ যাত্রা। এই পরিষেবায় এয়ার ট্যাক্সির পাশাপাশি থাকবে ইন্টিগ্রেটেড গ্রাউন্ড ট্রান্সপোর্ট। মানে এয়ারট্যাক্সিটি নির্দিষ্ট জায়গায় ল্যান্ডিংয়ের পর এবং সেখান থেকে একেবারে নির্দিষ্ট ঠিকানায় গন্তব্যে যাওয়ার জন্য থাকবে 'উবার ব্ল্যাক' গাড়ির ব্যবস্থা। অর্থাৎ, গোটা যাত্রাই হবে এক অ্যাপের মাধ্যমে, নির্বিঘ্ন ও সংযুক্ত পদ্ধতিতে।

দেখুন ভিডিও

 

 

কেমন হবে এয়ার ট্যাক্সি

জবি-র তৈরি বিমানগুলি সম্পূর্ণ বিদ্যুৎচালিত এবং উল্লম্বভাবে ওঠানামা করতে সক্ষম। একসঙ্গে চারজন যাত্রী বহনের ক্ষমতা রয়েছে। বিমানগুলিতে থাকবে আরামদায়ক আসন ও বড় প্যানোরামিক জানালা। সংস্থার দাবি, এই পরিষেবা হবে শব্দহীন, দ্রুত এবং পরিবেশবান্ধব, যার ফলে শহরের যানজট এড়িয়ে অল্প সময়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছনো সম্ভব হবে।

ভাড়া কত হবে

দুবাইকে এই প্রকল্পের ফ্ল্যাগশিপ বাজার হিসেবে বেছে নেওয়া হয়েছে। গতকাল, বুধবার উবার ও জবি যৌথভাবে ঘোষণা করে , শহুরে আকাশপথ পরিবহণে দুবাই অগ্রণী ভূমিকা নিতে চলেছে। ইতিমধ্যেই অ্যাপের বুকিং অভিজ্ঞতার একটি প্রিভিউ প্রকাশ করা হয়েছে। বিভিন্ন প্রচারচিত্রে দুবাইয়ের আকাশে জবি-র বিমান উড়তে দেখা গিয়েছে। তবে ভাড়া, নির্দিষ্ট রুট, ভের্টিপোর্টের অবস্থান এবং পরিষেবা শুরুর সঠিক দিনক্ষণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি।

ভবিষ্যৎ পরিকল্পনা

এর আগে জবি, উবার-এর এলিভেট এয়ার মোবিলিটি ব্যবসা অধিগ্রহণ করেছিল। গত বছর উবার অ্যাপে ২০২৬ সালের জন্য ব্লেডের হেলিকপ্টার পরিষেবা যুক্ত করার ঘোষণাও করা হয়, এবং জবি ব্লেডের যাত্রী পরিবহণ শাখা অধিগ্রহণ সম্পন্ন করে। আগামী দিনে আমেরিকার নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, ব্রিটেনের লন্ডন এবং জাপানের টোকিও-র মতো শহরগুলিতে এই এয়ার ট্যাক্সি পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তবে পূর্ণাঙ্গ বাণিজ্যিক পরিষেবা চালুর আগে প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন পেতে হবে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ইজরায়েলের প্রযুক্তির জাদুতে মুগ্ধ মোদী, বিনিয়োগের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Taiwan Strait: তাইওয়ান প্রণালীতে ফের চিনা যুদ্ধবিমান, আকাশসীমায় ঢুকল ২২টি এয়ারক্র্যাফট