US Iran Conflict: ওমানে ড্রোন হামলায় মৃত্যু দুই ভারতীয়ের, জানাল বিদেশমন্ত্রক! তেহরানে লাগাতার বিস্ফোরণ

Published : Mar 14, 2026, 03:05 AM IST
US Iran Conflict

সংক্ষিপ্ত

US Iran Conflict: ওমানে, ড্রোন হামলায় মৃত্যু হল দুই ভারতীয়ের। সেইসঙ্গে, এই ঘটনায় বেশ কয়েকজন ভারতীয় নাগরিক আহতও হয়েছেন। এই খবর নিশ্চিত করেছে বিদেশমন্ত্রক। শুক্রবার, ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই খবর জানিয়েছেন (us iran news today)। অন্যদিকে, তেহরানের বেশ কিছু এলাকায় পরপর বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর।

US Iran Conflict: পশ্চিম এশিয়ায় কার্যত, যুদ্ধের আবহ। সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই, ওমানে ড্রোন হামলায় মৃত্যু হয়েছে দুই ভারতীয়ের (us iran war update)। এই খবর নিশ্চিত করেছে বিদেশমন্ত্রক (oman indians killed)। শুক্রবার, ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই খবর জানিয়েছেন (us iran news today)। 

ওমানে ড্রোন হামলায় মৃত্যু দুই ভারতীয়ের

তিনি আরও বলেছেন, ড্রোন হামলায় কয়েকজন ভারতীয় নাগরিক আহতও হয়েছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। অন্যদিকে, তেহরানের বেশ কিছু এলাকায় পরপর বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর। তবে নিঃসন্দেহে খারাপ খবর। এবার ওমানে, ড্রোন হামলায় মৃত্যু হল দুই ভারতীয়ের। সেইসঙ্গে, এই ঘটনায় বেশ কয়েকজন ভারতীয় নাগরিক আহতও হয়েছেন। 

অন্যদিকে, লোবাননের একটি স্বাস্থ্য কেন্দ্রেে হামলা চালিয়েছে ইজ়রায়েলি সেনাবাহিনী। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ইজ়রায়েলের হামলার জেরে দক্ষিণ লেবাননে একজন শিশুকন্যা সহ মোট ৬ জনের মৃত্যুর খবর আসছে। লেবানন স্বাস্থ্যমন্ত্রক দাবি করেছে, ইজ়রায়েলি হামলায় দুজন স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে এবং আহত আরও পাঁচজন। ইজ়রায়েলের হামলার কড়া নিন্দা করেছে লেবানন প্রশাসন।

তেহরানের বেশ কিছু লাগাতার বিস্ফোরণ

ইরানের ১৫০টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে এবার দাবি করল ইজ়রায়েল। বিভিন্ন জায়গায় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি সেই দেশের সেনাবাহিনীর। পাশাপাশি আবার ইরানের ক্ষেপনাস্ত্র বহনকারী ড্রোনগুলিকে মোকাবিলা করার জন্য পশ্চিম এশিয়া জুড়ে মোট ১০,০০০ বিশেষ মার্কিন ড্রোন মোতায়েন করেছে মার্কিন প্রশাসন।

অন্যদিকে, যুদ্ধ পরিস্থিতির মাঝেই আবার পশ্চিম এশিয়ায় ব্যারল প্রতি তেলের দাম ৪২ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি, ৭২.৪৮ ডলার দাম থেকে বাড়তে বাড়তে শুক্রবার তা এসে দাঁড়ায় ১০৩.১৪ ডলারে। পরিসংখ্যান বলছে, গত সপ্তাহের তুলানায় প্রায় ১১% বৃদ্ধি পেয়েছে তেলের দাম।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

China: চিনের বুকে হিন্দু মন্দিরের ঐতিহ্য, এক রোমাঞ্চকর অজানা ইতিহাস জানুন
WhatsApp: আসছে নতুন নিয়ম, ১৩ বছরের কম বয়সিদের হোয়াটসঅ্যাপে নজরদারি চালাতে পারবেন বাবা-মা