US Iran Peace Talk: তেহরানের অনুরোধেই আমেরিকা-ইরান বৈঠক? মঙ্গলবারের মিটিং-এর কথা ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্প যা বললেন

Published : Jun 29, 2026, 07:28 PM IST
US Iran Peace Talk: তেহরানের অনুরোধেই আমেরিকা-ইরান বৈঠক? মঙ্গলবারের মিটিং-এর কথা ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্প যা বললেন

সংক্ষিপ্ত

US Iran Peace Talk: তবে ঐ বৈঠকে আমেরিকার প্রতিনিধি হিসেবে কারা থাকবেন, তা এখনও পরিষ্কার নয়। যদিও সেই বৈঠকের সম্ভাবনা আগেই উড়িয়ে দেয় ইরান। এই প্রসঙ্গে সোমবার, নিজের ট্রুথ সোশ্যালে দ্বিতীয় দফার বৈঠকের কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। 

US Iran Peace Talk: ফের একবার শান্তি চুক্তির বৈঠকে দুই দেশ। আমেরিকা-ইরান বৈঠক হতে চলেছে আগামী মঙ্গলবার (US Iran Peace Talk)। প্রথম দফার আলোচনা বসে সুইজ়ারল্যান্ডের বারগেনস্টকে। মাঝে গেছে মাত্র কয়েকটা দিন। তারপরেই আবার দ্বিতীয় দফার আলোচনার (US Iran Diplomatic Talks) প্রস্তুতি। সোমবার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, আগামী মঙ্গলবার ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি বৈঠক অনুষ্ঠিত হবে কাতারের দোহায়। 

তেহরানের অনুরোধেই আমেরিকা-ইরান বৈঠক?

তবে ঐ বৈঠকে আমেরিকার প্রতিনিধি হিসেবে কারা থাকবেন, তা এখনও পরিষ্কার নয়। যদিও সেই বৈঠকের সম্ভাবনা আগেই উড়িয়ে দেয় ইরান। এই প্রসঙ্গে সোমবার, নিজের ট্রুথ সোশ্যালে দ্বিতীয় দফার বৈঠকের কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘‘একটি বৈঠকের জন্য অনুরোধ করেছিল ইরান। সেই বৈঠকটি মঙ্গলবার অর্থাৎ, ৩০ জুন দোহায় অনুষ্ঠিত হবে।’’ 

তবে আদৌ সেই বৈঠক শেষপর্যন্ত হবে কি না, তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। কারণ, ট্রাম্পের এই ঘোষণার আগে ইরানের উপ-বিদেশমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়ে দেন, এই সপ্তাহে কাতারে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কোনও পরিকল্পনাই তাদের নেই।

মঙ্গলবারের মিটিং নিয়ে ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্প যা বললেন

চলতি বছরের গত ২৮ ফেব্রুয়ারি, ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে পেন্টাগন। পরে সেই যুদ্ধে যোগ দেয় ইজ়রায়েল। কিন্তু পাল্টা হামলার পথে হাঁটে ইরানও। কার্যত, অশান্ত হয়ে ওঠে পশ্চিম এশিয়া। সেইসঙ্গে, হরমুজ় প্রণালীও অবরুব্ধ হয়ে যায়। এরপর গত ১৭ জুন, যুদ্ধবিরতি সমঝোতা সংক্রান্ত মউ সই স্বাক্ষর হওয়ার পরে অবশ্য উত্তেজনা কিছুটা কমে আসে। কিন্তু গত চারদিনে ফের একাধিকাব্র অশান্ত হয়ে ওঠে পশ্চিম এশিয়া।

তারই মাঝে আবার শান্তি বৈঠকের ঘোষণা করলেন ট্রাম্প। সোমবার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, আগামী মঙ্গলবার ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি বৈঠক অনুষ্ঠিত হবে কাতারের দোহায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Heatwave: হিটওয়েভে তপ্ত গোটা ইউরোপ মহাদেশ, ফ্রান্সে তাপপ্রবাহের বলি অন্তত ১৩০০ জন
Geo News: মহরম নিয়ে আপত্তিকর সম্প্রচারের জের, পাকিস্তানে জিও নিউজের সম্প্রচার স্থগিত