US Midterm Elections: আগাম ভোট ট্রাম্পের! মেলানিয়াকে নিয়ে ভোটকেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট, কাদের দিলেন ভোট

Published : Oct 25, 2026, 01:14 PM IST
Donald Trump

সংক্ষিপ্ত

US Midterm Elections: আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের আগে আগাম ভোট দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। শনিবার, ২৪ অক্টোবর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে একটি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন তাঁরা।

US Midterm Elections: আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের আগে আগাম ভোট দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। শনিবার, ২৪ অক্টোবর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে একটি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন তাঁরা। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী মিড-টার্ম নির্বাচনের আগেই তাঁদের এই ভোটদান ঘিরে চর্চা শুরু হয়েছে মার্কিন রাজনীতিতে। মার্কিন ভোটের নিয়ম অনুযায়ী, ভোটের নির্দিষ্ট দিনের আগে ভোটাররা আগাম ভোট দিতে পারেন।

গল্ফ খেলে ভোট দিতে গেলেন প্রেসিডেন্ট ট্রাম্প

শনিবার সকালে নিজের রোজকার অভ্যাসমতো গল্ফ খেলতে গিয়েছিলেন ট্রাম্প। তার পর স্ত্রী মেলানিয়াকে সঙ্গে নিয়ে তিনি পৌঁছন ফ্লোরিডার পাম বিচ কাউন্টির নির্বাচন দফতরে। সেখানেই ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেন দু'জনে। আমেরিকায় মূল নির্বাচনের আগেই ভোট দেওয়ার সুযোগ রয়েছে। এই ব্যবস্থাকে বলা হয় 'আর্লি ভোটিং' বা আগাম ভোট। ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ থাকলেও ট্রাম্প ও মেলানিয়া সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার পথ বেছে নেন।

দেখুন ভিডিও

ভোট দিয়ে কী বললেন প্রেসিডেন্ট ট্রাম্প

ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। তিনি জানান, ব্যালটে রিপাবলিকান পার্টির সব প্রার্থীকেই ভোট দিয়েছেন। অর্থাৎ, নিজের দলের প্রার্থীদের সমর্থনে কোনও রাখঢাক করেননি মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার রাজনীতিতে মধ্যবর্তী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে কংগ্রেসের দুই কক্ষের ক্ষমতার সমীকরণে বদল আসতে পারে। পাশাপাশি, বিভিন্ন অঙ্গরাজ্যের স্থানীয় রাজনীতিতেও এই নির্বাচনের ফল প্রভাব ফেলতে পারে। তাই রিপাবলিকান ও ডেমোক্র্যাট, দু’পক্ষই নিজেদের প্রার্থীদের জেতাতে জোরকদমে প্রচার চালাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এই ভোট একেবারে অগ্নিপরীক্ষার। এই ভোটে তার রিপাবলিকান দল হেরে গেলে ট্রাম্পের জন্য বড় বিপর্যয় নেমে আসতে পারে।

দেখুন কী বললেন ট্রাম্প

কোথাকার ভোটার ট্রাম্প

ফ্লোরিডার পাম বিচ এলাকার সঙ্গে ট্রাম্পের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। সেই এলাকায় সশরীরে ভোট দিতে যাওয়া এবং প্রকাশ্যে নিজের দলের প্রার্থীদের সমর্থনের কথা জানানো,দু’টি বিষয়ই নজর কেড়েছে। ভোট দেওয়ার পরেই জর্জিয়ার উদ্দেশে রওনা হন ট্রাম্প। সেখানে তাঁর একটি নির্বাচনী সভায় যোগ দেওয়ার কথা রয়েছে। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের জয় নিশ্চিত করতে প্রচারে নেমেছেন তিনি। নির্বাচনের ফলের দিকে এখন তাকিয়ে গোটা আমেরিকা।

অগ্নিপরীক্ষায় ট্রাম্প

বিভিন্ন সংস্থার সমীক্ষা জানাচ্ছে, এবারের মিড টার্ম নির্বাচনে ট্রাম্পের জন্য বিপর্যয় নেমে আসতে পারে। ইরান-ইউক্রেন যুদ্ধ থেকে মূল্যবৃদ্ধি সহ নানা ইস্যুতে দেশবাসীর কাছে ট্রাম্পের জনপ্রিয়তা একেবারে তলানিতে ঠেকেছে। অন্তত বিভিন্ন প্রতিষ্ঠিত সংস্থার অ্যাপ্রুভাল রেটিং সেই কথাই বলছে। ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিং এখন ৩১ শতাংশে নেমে গিয়েছে। এমনটা শেষবার হয়েছিল ১৯৪৬ সালে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের আমলে। আর এটা আঁচ পেয়েই মিডটার্ম নির্বাচনের প্রচারে একেবারে অল আউট নেমেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানেন, মিড-টার্মে হার মানেই আগামী দুটো বছর শুধুই সিংহাসনে বসে থেকে বিরোধীদের তোপ সহ্য করার জ্বালা বহন করা।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Trump-Xi and Putin Meeting: চিনে তিন রাষ্ট্রনেতার ত্রিপাক্ষিক বৈঠক, প্রথমবার মুখোমুখি ট্রাম্প-পুতিন, জিংপিং
Nazca Lines: পেরুর মাটিতে লুকানো রহস্য! মরুভূমির বুকে প্রাচীন সভ্যতার অমীমাংসিত রহস্য