
Marco Rubio India Visit: বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করবেন। মার্কো রুবিও আজ দুপুরে মুম্বই পৌঁছবেন। এরপর বিকেল ৪টে নাগাদ তিনি জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হবে।
আমেরিকা রাশিয়া থেকে তেল কেনার ওপর ১০০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক বসানোর সিদ্ধান্ত দু'মাসের জন্য স্থগিত রেখেছে। দুই দেশ জ্বালানি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়েও কথা বলবে। পাশাপাশি, দুই নেতা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাত মেটানোর উপায় নিয়েও আলোচনা করবেন।
মার্কো রুবিও আগামীকাল মুম্বই থেকে জামনগরে যাবেন। তিনি সেখানে রিলায়েন্সের রিফাইনারি ঘুরে দেখবেন। সংযুক্ত আরব আমিরশাহির বিদেশমন্ত্রী শেখ আবদুল্লা বিন জায়েদ আল নাহিয়ানও আজ মুম্বই আসছেন।
এস জয়শঙ্কর তাঁর সঙ্গেও আলাদা করে বৈঠক করবেন। আজ সন্ধ্যায় মুম্বইয়ে আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানও আয়োজিত হবে।
#WATCH | United States Secretary of State Marco Rubio says, "...We're trying to finalise a trade deal with India right now. We're very close to doing that."
On Russian oil and gas, United States Secretary of State Marco Rubio said, "We've had to waive sanctions over the past few months because of the impact on global supplies and prices...We have to manage all of these things. We're trying to finalise a trade deal with India right now. We're very close to doing that. That's one of the things we take into consideration when the President makes a decision about national security waivers and things of that nature. Every country has a complex set of factors that it has to take into account. Geography is real. For some countries, it's very difficult to acquire energy from alternative sources. That's not an excuse, but all of that has to be balanced when making foreign policy..."
(Source: US Network Pool via Reuters)
— ANI (@ANI) October 19, 2026
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।