
Vietnam Boat Tragedy: ভিয়েতনামের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ফুকুয়ক (Phu Quoc) দ্বীপের কাছে শনিবার এক মর্মান্তিক নৌদুর্ঘটনায় অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। ভিয়েতনামের স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ, ভারতীয় পর্যটক বোঝাই একটি স্পিডবোট উল্টে যাওয়ার ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভিয়েতনামের উদ্ধারকারী বাহিনী জোরকদমে তল্লাশি অভিযান চালাচ্ছে। সাম্প্রতিককালে বহু ভারতীয়র বিদেশে পর্যটনের সেরা ডিস্টেনেশন হয়ে উঠেছে ভিয়েতনাম। সেখানেই ঘটল ভয়াবহ এই দুর্ঘটনা।
প্রাথমিক তথ্য অনুযায়ী, স্পিডবোটটি হন মে রুট (Hon May Rut) দ্বীপ থেকে আন থই (An Thoi) বন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল। গন্তব্যে পৌঁছনোর আগেই হন মে রুট নোগোয়াই (Hon May Rut Ngoai) দ্বীপের কাছে, উপকূল থেকে প্রায় ৪০০ মিটার দূরে ভারতীয় পর্যটক বোঝাই স্পিড বোটটি উল্টে যায়।
স্পিডবোডটি মোট ৩৬ জন ছিলেন। তাঁদের মধ্যে ৩২ জন ভারতীয় পর্যটক এবং চারজন নৌকাকর্মী ছিলেন। দুর্ঘটনার পর এখনও পর্যন্ত ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কয়েকজন এখনও নিখোঁজ থাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ভারতীয় দূতাবাস জানিয়েছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য হ্যানয় এবং হো চি মিন সিটিতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে মৃত ও আহতদের পরিচয় নিশ্চিত করা, পরিবারের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দেওয়ার কাজ চলছে।
वियतनाम में भारतीय टूरिस्ट से भरी बोट पलटी। 15 भारतीयों की मौत हुई। 21 लोग बचाये गए। कुछ लापता हैं, तलाश जारी है। pic.twitter.com/PGbUO5FUuw
— Sachin Gupta (@Sachingupta) July 11, 2026
কী কারণে স্পিডবোটটি উল্টে গেল, তা এখনও স্পষ্ট নয়। ভিয়েতনামের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। ফুকুয়ক দ্বীপ ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতিদিনই দ্বীপগুলির মধ্যে যাতায়াতের জন্য অসংখ্য পর্যটক স্পিডবোট ব্যবহার করেন। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই ভারতজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতার কামনা করা হচ্ছে।