XI Jingping News: ব্রিকসের মাঝেই স্ট্রোক আক্রান্ত হন জিংপিং! গুরুতর অসুস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টও

Published : Sep 17, 2026, 09:30 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

XI Jingping News: ভারতে এসে অসুস্থ হয়ে পড়েছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিং পিং! সত্যিই কী তিনি সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন? এই বিষয়ে কী জানালেন চিনের ডেমোক্রেসি পার্টির চেয়ারম্যান ওয়ানজুন শিয়ে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

XI Jingping News: ভারতে ১৮তম ব্রিকস সম্মেলন শেষে দেশে ফিরতেই অসুস্থ চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (XI Jingping)। চিনা বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী, ব্রিকসের সময় ভারত সফরকালেই স্ট্রোকে আক্রান্ত হন প্রেসিডেন্ট জিংপিং। কিন্তু তিনি ভারতের কোনও হাসপাতালে চিকিৎসা করাতে সম্মত হননি। পাছে তার স্বাস্থ্য সংক্রান্ত আপডেট ভারতের হাতে পৌঁছে যায়। ফলে তড়িঘড়ি সেখান থেকে বেজিং ফিরেই হাসপাতালে ভর্তি করানো হয় চিনের প্রেসিডেন্ট জিংপিং-কে। সেখানেই তার অস্ত্রোপচার করা হয়েছে বলে জানা গিয়েছে।

ভারত সফরে এসে অসুস্থ হন চিনের প্রেসিডেন্ট?

এই বিষয়ে নিজের সমাজ মাধ্যমে একটি বার্তা পোস্ট করে চিনের ডেমোক্রেসি পার্টির চেয়ারম্যান ওয়ানজুন শিয়ে জানিয়েছেন, ব্রিকস চলাকালীন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন চাইনিজ প্রেসিডেন্ট। সেই সময় তিনি জ্ঞানও হারান। পরে তাকে বিশেষ বিমানে করে বেজিং ফিরিয়ে আনা হয়। এমনটাই দাবি ওই ডেমোক্রেসি পার্টির নেতার। এরপর বিমানবন্দর থেকেই তাঁকে বিশেষ হেলিকপ্টারে করে বেজিংয়ের ৩০১ নম্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই অস্ত্রোপচার হয় জিং পিংয়ের। ওয়ানজুন জানিয়েছেন, চিনা প্রেসিডেন্টের চিকিৎসায় ইতিমধ্যেই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাঁর ইস্কিমিক স্ট্রোক (সেরিব্রাল ইনফার্কশন) হয়েছে বলে জানিয়েছে জিং-এর চিকিৎসায় থাকা মেডিকেল বোর্ড। এই ধরনের স্ট্রোকে আক্রান্ত হলে মস্তিস্কে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে রোগী জ্ঞান হারান।

তবে জিংপিং যেহেতু ভারতের কোনও হাসপাতালে চিকিৎসা করাতে রাজি হননি। তাই তড়িঘড়ি তাকে বেজিংয়ে এনে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে চিনের প্রেসিডেন্টের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। এদিকে ভারত ছাড়াও ব্রিকস সম্মেলন শেষে জিংপিংয়ের আমেরিকা সফরে যাওয়ার কথা ছিলো। যদিও শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে সেই সফর স্থগিত রাখা হয়েছে।

এদিকে ব্রিকস শেষে ভারত সফরের পর দেশে ফিরে অসুস্থ হয়ে পড়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা। এই বিষয়ে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের দফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে, বর্তমানে চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। বর্তমানে তিনি কোনও রকম রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন না। তার মন্ত্রিসভার সদস্যরাই আপাতত সমস্ত কাজকর্ম সামাল দিচ্ছেন। তবে তিনি ভারত সফরকালেই অসুস্থ হয়ে পড়েছিলেন নাকি দেশে ফিরে অসুস্থ হন সেই বিষয়ে অবশ্য প্রেসিডেন্টের দফতর থেকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

October 1582 Calendar: ক্যালেন্ডার থেকে উধাও ১০ দিন! জানেন কোন বছর ঘটেছিল এমন ঘটনা?
PM Modi: মোদীজি আমাদের সময়ের অবতার, তাঁকে কেন 'কল্কি' বললেন ভুটানের প্রধানমন্ত্রী টোবগে?