আমফান সমস্যা নয়, পশ্চিম মেদিনীপুরে মন্ত্রীর মাথাব্যাথা পরিযায়ী শ্রমিক

Published : May 26, 2020, 08:31 PM IST
আমফান সমস্যা নয়, পশ্চিম মেদিনীপুরে মন্ত্রীর মাথাব্যাথা পরিযায়ী শ্রমিক

সংক্ষিপ্ত

পশ্চিম মেদিনীপুর জেলাতে আমফান সমস্যা নয় জেলায় বড় সমস্যা পরিযায়ী শ্রমিকদের নিয়ে  পরিস্থিতি খতিয়ে দেখতে এমনই বললেন পঞ্চায়েত মন্ত্রী  মঙ্গলবার মেদিনীপুরে হাজির হয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়  

শাহজাহান আলি, পশ্চিম মেদিনীপুর :  পশ্চিম মেদিনীপুর জেলাতে আমফান পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার হাজির হয়েছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ৷ জেলার ক্ষতিগ্রস্ত মহকুমার ঘাটালে এদিন বেলা এগারোটা নাগাদ প্রথম বৈঠক করেন ৷ পরে সেখানে তথ্য তুলে হাজির হয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দফতরে ৷ সেখানে পূর্ণাঙ্গ তথ্য তুলে বৈঠকে ধরা পড়ে জেলার সমস্যা আমফান নয়, সমস্যা প্রচুর প্রবেশ করা পরিযায়ী শ্রমীক নিয়ে ৷ প্রায় ৩৬ হাজার পরিযায়ী শ্রমীকদের আশ্রয় দিয়ে স্বাস্থ্য পরীক্ষা ও কর্মসংস্থান খাদ্যই বড় ব্যাপার বলে উদ্বেগ প্রকাশ করেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ৷ 

আমফানের ফলে পশ্চিম মেদিনীপুরেও ক্ষতি হয়েছে ৷ ২১ হাজারেরও বেশি বাড়ির ক্ষতি হয়েছে। কোথাও আংশিক আংশিক ও পুরোপুরি ৷ প্রশাসনিক হিসেবে দু লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷ বিদ্যুত পরিস্থিতি সব স্থানে স্বাভাবিক হয় নি মঙ্গলবার পর্যন্ত ৷ রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে তাই হাজির হয়েছিলেন পঞ্চায়েত দফতরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ৷

জেলাতে ঘাটালে বৈঠকের পরে মেদিনীপুর শহরে জেলা শাসকের দফতরে বৈঠক করেন তিনি ৷ যেখানে জেলা শাসক থেকে পুলিশ সুপার , সাংসদ মানস ভুঁইঞা সমস্ত বিধায়ক ও জন প্রতিনিধি, বিডিও , এসডিও-রা উপস্থিত ছিলেন ৷ বৈঠকে করে জেলার অপর ক্ষতিগ্রস্ত এলাকা দাঁতনে বেরিয়ে যান মন্ত্রী ৷ সেখানেও কিছুটা ঘুরে দেখে বৈঠক করেন স্থানীয় জনপ্রতিনিধি,আধিকারিকদের সঙ্গে ৷ 

বৈঠকের পরে মন্ত্রী বলেন-" পশ্চিম মেদিনীপুর জেলার পরিস্থিতি অন্য জেলার থেকে খারাপ নয় ৷ তবে বেশি ক্ষতি হয়েছে পান চাষের মতো কিছু চাষে ৷ এখানে বড় মাথা ব্যাথা পরিযায়ী শ্রমীকদের নিয়ে ৷ তাদের কোয়ারেন্টাইন  করা, আর্থিক ভাবে স্থিতিশীল করা জেলার বড় সমস্যা ৷ এখানে তাই রাস্তা সহ বিভিন্ন ক্ষেত্রে একশো দিনের কাজ বাড়াতে হবে ৷ এই প্রকল্পেই বাংলা আবাস যোজনার কাজ করতে হবে ৷ রাজ্যের মুর্শিদাবাদের পরেই পশ্চিম মেদিনীপুরে পরিযায়ীর ভিড় স্থান পাবে ৷ তাই তাদের জন্য একশো দিনের কাজের পরিমাণ বাড়িয়ে আর্থিক সহযোগিতা করা যাবে ৷ তবে কেন্দ্রের সাহায্য পর্যাপ্ত নয় পরিস্থিতি সামাল দিতে ৷ "

গত একমাসের বেশি সময় ধরে পশ্চিম মেদিনীপুর জেলাতে পরিযায়ী শ্রমীক প্রবেশ করছে ৷ শুধু পশ্চিম মেদিনীপুর জেলার নয়, অন্য জেলার শ্রমীকরাও প্রতিবেশী রাজ্য গুলি থেকে পশ্চিম মেদিনীপুরের ওপর দিয়ে প্রবেশ করছে ৷ যাদের সকলেরই স্বাস্থ্যপরীক্ষা করেই ছাড়া হয়েছে বাড়ির জন্য ৷ তবে পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা শ্রমীকদের কোয়ারেন্টাইন করা হয়েছে বিভিন্ন স্থানে ৷ তাদের পরিচর্যা করছে প্রশাসন ৷ জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি জানিয়েছেন - মঙ্গলবার পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলাতে প্রবেশ করা মোট পরিযায়ী শ্রমীক ৩৬ হাজার ৷ যাদের বিভিন্ন স্থানে আশ্রয় দিয়ে রাখা হয়েছে ৷ করা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা ৷ খাওয়ার ব্যাবস্থাও করেছে প্রশাসন ৷

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Weather Report: ফের কি শীত ফিরবে বঙ্গে? আবহাওয়া নিয়ে বিরাট আপডেট দিল হাওয়া অফিস
Lakshmi Bhandar: চলতি মাসেই কি দ্বিগুণ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা? প্রকাশ্যে এল নয়া চমক