খোলা জায়গা থেকে নিরাপত্তার ঘেরাটোপে, পশ্চিম মেদিনীপুরে এক সঙ্গে ৩২টি 'করোনা কিয়স্ক'

Published : May 17, 2020, 06:59 PM IST
খোলা জায়গা থেকে নিরাপত্তার ঘেরাটোপে,  পশ্চিম মেদিনীপুরে এক সঙ্গে ৩২টি 'করোনা কিয়স্ক'

সংক্ষিপ্ত

রাজ্যে সীমান্তের জেলা পশ্চিম মেদিনীপুর রোজই হাজারের বেশি পরিযায়ী শ্রমীকের প্রবেশ বহিঃরাজ্যের সংক্রমণ প্রবেশ করেছে জেলাতে তাই একসঙ্গে এলাকাতে ৩২টি নমুনা পরীক্ষার কিয়স্ক 

রাজ্যে সীমান্তের জেলা পশ্চিম মেদিনীপুর ৷ একদিকে ঝাড়খণ্ড, অন্যদিকে ওড়িশা ৷ দুই প্রান্ত দিয়েই রোজই হাজারের বেশি পরিযায়ী শ্রমীক ও চিকিৎসা করতে যাওয়া রোগীরা প্রবেশ করছেন ৷তারপরও রয়েছে খড়্গপুরের মতো রেল জংশন ৷ এই প্রান্তগুলি দিয়ে বহিঃরাজ্যের সংক্রমণ প্রবেশ করেছে জেলাতে ৷ তাই জেলার নিরাপত্তার স্বার্থে করোনা নমুনা গ্রহণ বাড়ানো হয়েছিল ৷  এবার সেগুলিতে নিরাপত্তা বাড়াতে কিয়স্ক বসাচ্ছে জেলা প্রশাসন ৷ একসাথে জেলার বিভিন্ন এলাকাতে বসছে ৩২ টি স্যাম্পেল কালেকশন কিয়স্ক ৷ 

এমনিতেই পশ্চিম মেদিনীপুর জেলাতে মোট ১৬ টি স্থান থেকে করোনা নমুনা সংগ্রহ করা হয়ে থাকে ৷ কিন্তু তা খোলা স্থান থেকে নয়তো বা কোনো স্বাস্থ্যকেন্দ্রের খোলা কক্ষে বসে ৷ কোথাও আবার বাইরে গাছের তলায় বসিয়েও নমুনা সংগ্রহ করা হচ্ছে  ৷ তারপর পাঠানো হচ্ছে মেদিনীপুর মেডিক্যাল কলেজের ভিআরডিএল ল্যাবে ৷  মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডাঃ গিরিশচন্দ্র বেরা জানিয়েছেন, জেলাতে এমনিতেই ১৬ টা যে নমুনা গ্রহণ কেন্দ্র রয়েছে সেগুলি এতোখানি ঘেরাটোপের মধ্যে নেই ৷ সেখানে থাকা স্বাস্থ্যকর্মীদের ও রোগীদের ক্ষেত্রে সুবিধার্থে এবার নমুনা গ্রহণ কিয়স্ক বসানো হচ্ছে ৷ 

জেলার ১৬ টি স্থানেই দুটি করে এটিএম কাউন্টারের ন্যায় দেখতে কিয়স্ক বসানো হচ্ছে ৷ যেখানে কাঁচের রুমের ভেতরে বসেই নিরাপদে নমুনা সংগ্রহ করতে পারবেন ল্যাব কর্মীরা ৷ একসাথে এমন ৩২ টি কিয়স্ক বসানো হবে পশ্চিম মেদিনীপুরে৷ জেলার ওড়িষ্যা দাঁতন সীমান্ত দিয়ে রোজই কয়েকহাজার লোকজন এই রাজ্যে প্রবেশ করছেন ৷ তাদের করোনা পরীক্ষার জন্য চাপ এমনিতেই তৈরী হয়েছিল ৷ কড়া সতর্কতা সত্বেও সীমান্ত লাগোয়া দাঁতনে করোনা সংক্রমন পাওয়া গিয়েছে ৷

 দাঁতনের বামনাসাই গ্রামের এক গাড়ির চালকের শরীরে শনিবার করোনা সংক্রমণ পাওয়া যেতেই আরও নড়ে বসেছে স্বাস্থ্যদফতর ৷ এমনিতেই নমুনা গ্রহনের পরিমান বাড়ানো হয়েছিল ৷ এবার সেটাকে নিরাপদ ও দ্রুত করার উদ্যোগ সোমাবার থেকে ৷ অতিরিক্ত জেলাশাসক উত্তম অধিকারি জানিয়েছেন- সোমবার ওড়িষ্যার দাঁতন সীমান্তে একসঙ্গে কয়েকটি কিয়স্ক বসানো হবে ৷ যার উদ্বোধন করবেন জেলা শাসক রেশমি কমল নিজে ৷    স্বাস্থ্যদফতর সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরে প্রতিদিনই কমপক্ষে ছ-শো নমুনা পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছে ৷ যার চারশোটি পরীক্ষা করা হবে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷ বাকি একশোটি করে কলকাতার দুটি বেসরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করানো হবে ৷

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

কয়লা পাচারকাণ্ড নয়া মোড়, একযোগে রাজ্যের ১০ জায়গায় তল্লাশি অভিযান ED-র
SEEMA KHANNA: কে সীমা খান্না? অভিষেকের পর মমতার মুখেও একই নাম, ইনি নাকি SIR থেকে বাদ দিচ্ছেন নাম