দিঘার মৎসবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, মোহনা বাজারে আগুন লেগে প্রচুর ক্ষয়ক্ষতি

Published : Sep 20, 2020, 10:45 AM IST
দিঘার মৎসবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, মোহনা বাজারে আগুন লেগে প্রচুর ক্ষয়ক্ষতি

সংক্ষিপ্ত

মৎসবন্দরে বিধ্বংসী আগুন লেগে আতঙ্ক পড়ে ছাই বাজারের আটটি দোকান আগুন লাগার কারন নিয়ে রহস্য প্রচুর টাকাকর ক্ষয়ক্ষতির আশঙ্কা  

সঞ্জীব কুমার দুবে, পূর্ব মেদিনীপুর-গভীর রাতে মৎসবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে ভস্মীভূত হয় প্রায় ৯টি দোকান। শনিবার রাতে আগুন দেখতে পেয়ে প্রথমে আগুন লাগানোর চেষ্টা করেন মৎসজীবীরা। পরে ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন পৌঁছে পরিস্থিতির সামাল দেয়।

জানাগেছে, শনিবার গভীর রাতে দিঘা মৎসবন্দরে মোহনাবাজারের ভিতর আগুন দেখতে পান মৎসজীবীরা। প্রথমে তাঁরা বালতি দিয়ে জল এনে আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২টি ইঞ্জিন। ঘটনায় কেউ হতাহত না হলেও লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মৎসজীবীরা।

দিঘা ফিশ এন্ড ফিশারম্যান ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন, ''প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে মৎসবন্দরের একটি খাবারের দোকান থেকে আগুন লাগে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মূহূর্তের মধ্য়ে আগুন ছড়িয়ে পডডে আশেপাশের দোকানগুলিতে। দমকল খুব দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে''।

পূর্ব ভারতের বৃহত্তম মৎসবন্দর হল এই মোহনা বন্দর। সেখানে আচমকা আগুন লেগে যাওয়ায় প্রচুর টাকার ক্ষতির আশঙ্কা করছেন মৎসজীবীরা। যদিও আগুন লাগার সঠিক কারন এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের তদন্ত করছে দমকল ও মোহনা থানার পুলিশ।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই ১ লক্ষ ২৫ হাজার মহিলা ফ্রেব্রুয়ারিতেই পাবেন ১৫০০ টাকা, বাকিরা কবে থেকে
স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে কংগ্রেসের পাশে নেই TMC, সময় চাইলেন অভিষেক