ছোট আঙারিয়া গণহত্যায় সিপিএম বেকসুর খালাস, বিজেপি-কে কাঠগড়ায় তুলল তৃণমূল

Sahajahan Ali |  
Published : Jan 04, 2020, 07:41 PM IST
ছোট আঙারিয়া গণহত্যায় সিপিএম বেকসুর খালাস, বিজেপি-কে কাঠগড়ায় তুলল তৃণমূল

সংক্ষিপ্ত

গড়বেতার ছোটআঙারিয়া গণহত্যাকাণ্ডের বর্ষপুর্তি তৃণমূলের পক্ষ থেকে এই দিনকে শহিদ দিবস হিসেবে পালন করা হয় শনিবার শহিদমঞ্চে শহিদ ৬ টি পরিবারকে দেওয়া হল সাহায্য  মঞ্চ থেকে এবার খুনি হিসেবে আক্রমণ করা হল বিজেপি নেতাকর্মীদের

২০০৪ সালের ৪ জানুয়ারি গড়বেতার শেষপ্রান্তে ছোট আঙারিয়া গ্রামে স্থানীয় তৃণমূলের কর্মী বক্তার মন্ডল-সহ কয়েকজন বৈঠকে বসেছিল বক্তার মন্ডলের বাড়িতে ৷ ওই দিন সন্ধ্যায় স্থানীয় সিপিএমের নেতারা তা বুঝতে পেরে গিয়েছিল ৷ তৃণমূলের দাবি- সিপিএমের দুষ্কৃতিরা ওই সময় পুরো মাটির বাড়িটিকে বাইরে থেকে তালা বন্ধ করে গুলি চালিয়ে,আগুন লাগিয়ে খুন করেছিল তৃণমূলের কর্মীদের ৷ বক্তার সহ তিনজন পালাতে সক্ষম হলেও বাকিদের মেরে নদীর চরে নাকি পুঁতে দিয়েছিল সিপিএম৷ এই কান্ডে ছিল তৎকালীন সিপিএমের স্থানীয় নেতা সুশান্ত ঘোষ, তপন ঘোষ , সুকুর আলি-সহ অনেকেই ৷ 

বাম সরকারের আমলে তপন সুকুরকে গ্রেফতার করে সিবিআই মামলা করলেও সাক্ষীরা বিরূপ হওয়ায় সকলেই বেকসুর খালাস পায় ৷ তৃণমূলের সরকার এলে এই মামলা পুনরায় চালু হয়েছে ৷ তবে প্রতিবছর এই দিনটিকে ঘটা করে শহিদ স্মরন করে সিপিএমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় শাসকদল তৃণমূল ৷ এবারও তাই হল শনিবার ৷ তবে এবার স্মরণ মঞ্চে বক্তারকে সামনে রেখেই সিপিএম নয় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নেতারা ৷ তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন- সিপিএমের সেই হার্মাদ নেতারা এখন গেরুয়া জামা পরে একই সন্ত্রাসে নেমেছে ৷ তাই বর্তমানের বিজেপিই এখন সন্ত্রাসবাদী৷ এদের বিরুদ্ধে ছোট আঙারিয়ার মানুষকে ঐক্যবদ্ধ থেকে পুরনো সন্ত্রাসের মতো ঘটনা যাতে না ঘটে তার দিকে লক্ষ্য রাখতে হবে ৷   এদিন সভা মঞ্চে উপস্থিত তৃণমূলের বিধায়ক আশিস চক্রবর্তী , নির্মাল্য চক্রবর্তী, নির্মল ঘোষ, সভাধিপতি উত্তরা সিংহ হাজরা-রা সকলেই বক্তব্যের পুরো অংশে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ৷ সেই সঙ্গে স্মরণঁ সভায় উপস্থিত শহিদ পরিবারকে অর্থ, খাবার, বস্ত্র সাহায্য করেন ৷ 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকা পাওয়া এবার আরও সহজ, সরকারি ঘোষণায় দূর হল এই কার্ডের বাধা
কপাল খারাপ দিলীপ ঘোষের! মঞ্চে উঠতেই ভেঙে গেল একাংশ, তারপর কী হল...