শ্রাবণে ভুলেও হাতে সবুজ চুড়ি পরার আগে এই নিয়মগুলো জানুন! ১টি ভুলেই রুষ্ট হবেন ভোলেনাথ, আসবে দুর্ভাগ্য

Published : Jul 26, 2026, 10:01 PM IST
Shravan Month

সংক্ষিপ্ত

শ্রাবণ মানেই সবুজ চুড়ি, মেহেন্দি আর শিব পুজো। কিন্তু শাস্ত্র বলছে নিয়ম না মেনে চুড়ি পরলে ফল উল্টো হতে পারে। জেনে নিন কোন ভুলে মহাদেব রুষ্ট হন আর কীভাবে পুজো করলে মিলবে আশীর্বাদ।

শ্রাবণ এলেই সবার হাতে ওঠে সবুজ চুড়ি। বছরের সবচেয়ে পবিত্র মাস - শ্রাবণ। এই পুরো মাসটা জুড়ে চারিদিকে শুধু "বম বম ভোলে"। বিবাহিত মহিলারা এই মাসে বিশেষ করে সবুজ চুড়ি পরেন। কারণ বিশ্বাস করা হয়, সবুজ রং মা পার্বতীর প্রতীক। এটা পরলে স্বামীর মঙ্গল হয়, সংসারে সুখ আসে। কিন্তু আবেগে চুড়ি পরে নিলেই হবে না। শাস্ত্রে এই নিয়ে কড়া নিয়ম আছে। আর একটা ছোট্ট ভুল আপনার গোটা বছরের পুণ্য নষ্ট করে দিতে পারে।

কেন সবুজ চুড়ি? এর পেছনের বিজ্ঞান ও বিশ্বাস:

১. মা পার্বতীর প্রিয় রং: সবুজ হল সৌভাগ্য, উর্বরতা আর নতুন জীবনের রং। শ্রাবণে প্রকৃতিও সবুজ হয়ে ওঠে। তাই এই রং পরলে মা পার্বতী তুষ্ট হন। ২. জ্যোতিষ মতে: সবুজ রং বুধ গ্রহের। বুধ গ্রহ শক্তিশালী হলে বুদ্ধি, ব্যবসা আর দাম্পত্য জীবন ভালো হয়। ৩. স্বাস্থ্যের জন্য: কাঁচের চুড়ি হাতে ঘষা লাগলে রক্ত সঞ্চালন ভালো হয়। তাই শরীরও ভালো থাকে।

এই ৫টি ভুল করলেই মহাবিপদ! মহাদেব রুষ্ট হবেন:

১. ভাঙা, ফাটা বা পুরনো চুড়ি পরা অনেকেই আগের বছরের চুড়ি বের করে পরেন। কিন্তু শ্রাবণে ভাঙা বা ফাটা চুড়ি পরা সবচেয়ে বড় অশুভ। শাস্ত্র বলছে, এটা দাম্পত্য জীবনে ফাটল আর বিচ্ছেদের লক্ষণ। মহাদেব একে অমঙ্গল হিসেবে দেখেন।

২. বিজোড় সংখ্যায় চুড়ি কেনা চুড়ি সবসময় জোড় সংখ্যায় কিনতে হয়। ৪, ৬, ৮, ১২ গাছা। ৩, ৫, ৭ গাছা কখনোই নয়। বিজোড় সংখ্যা অপূর্ণতার প্রতীক। শ্রাবণে এটা পরলে পুজোর ফল অসম্পূর্ণ থেকে যায়।

৩. পুজোর সময় চুড়ি খুলে রাখা জল ঢালতে বা বেলপাতা দিতে গিয়ে অনেকে চুড়ি খুলে রাখেন। এটা করবেন না। শিব পুজোর পুরো সময় হাতে সবুজ চুড়ি থাকা বাধ্যতামূলক। মাঝে খুললে মা পার্বতী রুষ্ট হন।

৪. সূর্যাস্তের পর নতুন চুড়ি পরা: জ্যোতিষীদের কড়া নিষেধ - শ্রাবণে সন্ধ্যার পর নতুন চুড়ি কেনা বা পরা যাবে না। রাতের বেলা সবুজ চুড়ি নেগেটিভ এনার্জি টানে। এতে বাড়িতে ঝগড়া, অসুখ আর টাকা-পয়সার সমস্যা আসে।

৫. অশুদ্ধ হাতে চুড়ি ছোঁয়া: পিরিয়ড চলাকালীন বা বাড়িতে কোনো অশৌচ থাকলে এই সময় চুড়ি কেনা বা পরা উচিত নয়। আগে শুদ্ধ হয়ে তারপর পরুন।

তাহলে সঠিক নিয়মে কীভাবে পরবেন? স্টেপ বাই স্টেপ:

স্টেপ ১: শুভ দিন বাছুন সোমবার সকালে স্নান করে নতুন চুড়ি কিনুন। পারলে শিব মন্দিরের সামনের দোকান থেকে কিনুন।

স্টেপ ২: শুদ্ধিকরণ : চুড়ি আনার পর গঙ্গাজল বা কাঁচা দুধ দিয়ে ধুয়ে নিন। তারপর ধূপ দেখান।

স্টেপ ৩: মন্ত্র জপ : চুড়ি পরার আগে হাতে নিয়ে ১০৮ বার বলুন - "ওম উমা মহেশ্বরায় নমঃ"। তারপর ডান হাতে প্রথমে পরুন।

স্টেপ ৪: দান করুন: পুজোর পর ১ জোড়া সবুজ চুড়ি কোনো সধবা মহিলাকে দান করুন। এতে পুণ্য দ্বিগুণ হয়।

কে পরবেন না এই সবুজ চুড়ি?

শাস্ত্র মতে, গর্ভবতী মহিলা, বিধবা মহিলা এবং যাদের বাড়িতে কারো মৃত্যু হয়েছে তারা শ্রাবণে সবুজ চুড়ি পরবেন না। শ্রাবণ মাস হল ভক্তি আর সংযমের মাস। মহাদেব খুব অল্পতেই খুশি হন। কিন্তু নিয়ম ভাঙলে তিনিও রুষ্ট হন। তাই এই বছর শ্রাবণে সবুজ চুড়ি পরার আগে নিয়মগুলো মেনে চলুন। ভক্তি দিয়ে ডাকলে ভোলেনাথ ঠিকই কৃপা করবেন। সংসারে শান্তি আর সমৃদ্ধি আসবে।

PREV
Religion News (ধর্মের খবর): Read latest news and updates on religion in bengali , Spiritual News, Puja Vratham, Fasting Rule. Find Bengali Religious News, Spiritual News on Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

শ্রাবণে একদম হাতে সময় নেই? এই ৪টি ছোট কাজেই প্রসন্ন হবেন বাবা ভোলানাথ
রাত ১২টায় নিজে থেকে বেজে ওঠে ঘণ্টা! ভক্তের ডাকে সাড়া দেন মহাদেব, এই মন্দিরের রহস্য আজও অজানা