Durga Puja 2027: আগামী বছর কবে পড়েছে দুর্গাপুজো? রইল ২০২৭ সালের শারদোৎসবের সময়সূচি ও ছুটির তালিকা

Published : Oct 18, 2026, 08:13 PM IST

Durga Puja 2027: একটা পুজো যেতে না যেতেই শুরু হয়ে যায় আরও একটা পুজোর কাউন্ট ডাউন। আজ অষ্টমী। দুর্গাপুজো শেষ হওয়ার এখনও ২দিন বাকি। কিন্তু জানেন কী আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের দুর্গাপুজো কবে পড়েছে? রইল আগামী বছরের পুজোর তারিখ-তিথির বিস্তারিত আপডেট।

PREV
15
২০২৭ সালের দুর্গাপুজোর সময়সূচি

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ক্যালেন্ডারের পাতা ওল্টানোর সঙ্গে সঙ্গে নজর থাকে আগামী বছরের অর্থাৎ ২০২৭ সালের উৎসবের দিনগুলির দিকে। বিশেষ করে ছুটির হিসেব কষতে এবং ভ্রমণের পরিকল্পনা সাজাতে অনেকেই আগেভাগে জেনে নিতে চান পুজোর দিনক্ষণ।

25
২০২৭ সালের দুর্গাপুজো কোন মাসে পড়েছে?

পঞ্জিকা অনুসারে ২০২৭ সালের দুর্গাপুজো আয়োজিত হবে অক্টোবর মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহের মধ্যে। এক নজরে দেখে নিন মহালয়া, দুর্গাপূজা, কোজাগরী লক্ষ্মীপূজা, কালীপূজা এবং ভাইফোঁটার সম্পূর্ণ তালিকা। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন। ২০২৭ সালে দেবীপক্ষের সূচনা ঘটবে সেপ্টেম্বর মাসের শেষ দিনে। মহালয়ার ঠিক কয়েক দিন পরেই শুরু হবে শারদোৎসব।

35
২০২৭ সালে মহালয়া কবে

২০২৭ সালে মহালয়া পড়েছে ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার। মহাপঞ্চমী ৫ অক্টোবর মঙ্গলবার। মহাষষ্ঠী ৬ অক্টোবর বুধবার। মহাসপ্তমী ৭ অক্টোবর বৃহস্পতিবার। মহাঅষ্টমী ৮ অক্টোবর শুক্রবার। মহানবমী ৯ অক্টোবর শনিবার। বিজয়া দশমী ১০ অক্টোবর রবিবার। তবে পঞ্জিকা ভেদে তিথির সামান্য হ্রাস-বৃদ্ধির কারণে কোথাও কোথাও সপ্তমী ও অষ্টমীর নিশিপালন কিংবা সন্ধিপুজোর সময়সূচিতে কয়েক ঘণ্টার তারতম্য হতে পারে।

45
লক্ষ্মীপূজা, কালীপূজা ও ভাইফোঁটা কবে?

বিজয়া দশমীর মাধ্যমে দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলেও বাঙালির উৎসবের আমেজ থামে না। দশমীর ঠিক পরেই ঘরে ঘরে ধনদেবী লক্ষ্মীর আরাধনা এবং পরবর্তীতে দীপাবলি ও ভাইফোঁটার আয়োজন থাকে। আশ্বিন পূর্ণিমা তিথিতে বাঙালি হিন্দুর ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনা করা হয়। ২০২৭ সালে কোজাগরী লক্ষ্মীপুজো অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর, বৃহস্পতিবার।

55
কালীপুজো ও দীপাবলি

কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামাপূজা বা কালীপূজা উদযাপিত হবে ২৮ অক্টোবর, বৃহস্পতিবার (নিশীথকালে) এবং দীপাবলি পালিত হবে ২৯ অক্টোবর, শুক্রবার। কার্তিক শুক্লা দ্বিতীয়া তিথিতে ভাই-বোনের পবিত্র বন্ধনের উৎসব ভাইফোঁটা উদযাপিত হবে ৩১ অক্টোবর, রবিবার।

Religion News (ধর্মের খবর): Read latest news and updates on religion in bengali , Spiritual News, Puja Vratham, Fasting Rule. Find Bengali Religious News, Spiritual News on Asianet Bangla News.
Read more Photos on
click me!

Recommended Stories