Durga Puja 2025: এবার কতটা দূরে আপনার পুজো মণ্ডপ? পুজো সংক্রান্ত একাধিক তথ্য জানাবে 'পুজো বন্ধু অ্যাপ'

Published : Sep 24, 2025, 12:27 AM IST
Durga Puja 2025

সংক্ষিপ্ত

Durga Puja 2025: এবার ২০২৫ এর দুর্গোৎসবে চতুর্থীর দিন থেকে কলকাতা পুলিশের সহায়তায় লঞ্চ হতে চলেছে পুজো বন্ধু অ্যাপ।

Durga Puja 2025: বাঙালির দুর্গাপুজো চিরকালই মনকে ছুঁয়ে ফেলার আবেগকে ছুঁয়ে ফেলার উৎসব। সব থেকে বড় কথা, এই দুর্গাপুজো তো আত্মীয়-বন্ধুদের ছুঁয়ে ফেলারই জন্যে। পাড়ার পুজো প্যান্ডেলে বহু দিন পরে ছেলেবেলার বন্ধুর সঙ্গে দেখা হলে, তাকে জড়িয়ে না ধরে কি থাকা যায়? একসঙ্গে বাড়ির সবাই মিলে ঠাকুর দেখতে দেখতে যখন কোনও আত্মীয়র বাড়ির কাছাকাছি, তখন তাঁর বাড়িতে হঠাৎ না-বলে-কয়ে দেখা করার জন্যে ঢুকে পড়লে, তিনিই কি আমাদের বুকে না-জড়িয়ে থাকতে পারেন?

সেই আনন্দ বছরে এই চারটে দিনই আসে

তাই দুর্গোৎসব হলো বাঙালির ইমোশনের জায়গা ,বাঙালির আবেগকে আপ্লুত করে এই দুর্গাপূজা। রাত রাত ভোরে পায়ে হেঁটে প্রিয় বন্ধুর হাতে হাত ধরে অথবা আত্মীয়-স্বজনের সাথে হইহুল্লোড় করতে করতে যখন আলোকিত রাস্তাঘাট দেখতে দেখতে প্রতিমা দর্শন করা হয় সেই আনন্দ বছরে এই চারটে দিনই আসে।

বাঙালির পুজো মানেই অন্যরকম উন্মাদনা। তাই বছরের এই চারটি দিনের অপেক্ষায় থাকে প্রত্যেক বাঙালি। তাই এই কয়েকটা দিন রাস্তায় বেরিয়ে যাতে সমস্যা না হয় সেদিকে নজর পুলিশ-প্রশাসনের। সেইসব দিক মাথায় রেখেই এবার ‘পুজো বন্ধু’ অ্যাপ আনছে কলকাতা পুলিশ। যা পুজোর ঘোরাফেরা করে দেবে আরও সহজ।

কলকাতা পুলিশের তরফে চতুর্থী অর্থাৎ আগামী শুক্রবার লঞ্চ করা হবে ‘Pujo Bondhu’ অ্যাপ। প্লে-স্টোর থেকে ডাউনলোপ করা যাবে অ্যাপটি। এবার নিশ্চয়ই ভাবছেন যে কী কী মিলবে এই অ্যাপে? জানা যাচ্ছে, এই অ্যাপে থাকবে একশোর বেশি পুজোর হদিশ। শুধু কলকাতা নয়, শহরতলির পুজোর হদিশ মিলবে এই অ্যাপেই।

কলকাতা পুলিশের তরফে কিয়স্ক খোলা হচ্ছে

এই অ্যাপে লোকেশন অনুযায়ী বাড়িতে বসেই দেখতে পারবেন প্রতিমাও। ছবি দেখে সিদ্ধান্ত নিতে পারবেন যে সশরীরে প্যান্ডেলে পৌঁছবেন কি না। বা আপনার লোকশন থেকে কতটা দূরে প্যান্ডেল, তাও জানিয়ে দেবে এই অ্যাপ। এছাড়াও নিকটবর্তী এটিএম, বাসস্টপ, পার্কিংয়ের সন্ধানও মিলবে এই অ্যাপেই। পুজোর ভিড়ে অনেকেই রাস্তায় নানারকম সমস্যায় পড়েন, সেক্ষেত্রে রয়েছে এমারজেন্সি নম্বরও। এছাড়াও পথে থাকবেন সিভিক ভলান্টিয়াররা। 

কলকাতা পুলিশের তরফে কিয়স্ক খোলা হচ্ছে। সেখানে সাইবার জালিয়াতি নিয়েও সতর্ক করা হবে। কলকাতা পুলিশের তরফে ওয়েব সাইটও লঞ্চ করা হচ্ছে বলে খবর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Spiritual News in Bangla, and all the Religious News in Bangla. Get all information about various religious events, opinion at one place at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

নেতাজির ভাবনায় বদলে গিয়েছে বাংলার দুর্গা প্রতিমার ধরন, ফিরে দেখা চমকপ্রদ ইতিহাস
Durga Puja 2025: সঙ্ঘাতির 'দ্বৈত দুর্গা' থিমে বাংলার দুর্গা এবং শেরাওয়ালি মাতা, বিষয়টা ঠিক কী?