এক নজরে দেখে নিন জুলাই মাস জুড়ে থাকা ব্রত ও উৎসবের তালিকা ও দিনক্ষণ

Published : Jun 24, 2023, 01:17 PM IST
Vat savitri vrat 2023

সংক্ষিপ্ত

এই বছর জুলাই মাসে রয়েছে শ্রাবণ ও অধীকামাসের সমাহার। এবার জুলাই মাসে কখন শ্রাবণ সোমবার, হরিয়ালি অমাবস্যা, কামিকা একাদশী, মঙ্গলা গৌরী ব্রত। আসুন জেনে নিই জুলাই মাসের ব্রত ও উৎসবের তালিকা।

ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জুলাই মাসটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই মাসে ভগবান বিষ্ণু চার মাস যোগ নিদ্রায় যান এবং মল মাস শুরু হবে। এছাড়া জুলাই থেকে বৃষ্টি শুরু হয়, চারিদিকে সবুজের সমারোহ। এই বছর আষাঢ় মাসের ত্রয়োদশী তিথি থেকে শুরু হচ্ছে জুলাই মাস।

১ জুলাই শনি প্রদোষ ব্রত। এই বছর জুলাই মাসে রয়েছে শ্রাবণ ও অধীকামাসের সমাহার। এবার জুলাই মাসে কখন শ্রাবণ সোমবার, হরিয়ালি অমাবস্যা, কামিকা একাদশী, মঙ্গলা গৌরী ব্রত। আসুন জেনে নিই জুলাই মাসের ব্রত ও উৎসবের তালিকা।

জুলাই ২০২৩ ব্রত উৎসব (জুলাই ২০২৩ ব্রত উৎসবের তারিখ)

১ জুলাই ২০২৩ - শনি প্রদোষ ব্রত, জয়া পার্বতী ব্রত

২ জুলাই ২০২৩ - কোকিলা ব্রত

৩ জুলাই ২০২৩ - আষাঢ় পূর্ণিমা, গুরু পূর্ণিমা

৪ জুলাই ২০২৩ - প্রথম মঙ্গলা গৌরী ব্রত

৬ জুলাই ২০২৩ - গজানন সংকষ্টী চতুর্থী

৯ জুলাই ২০২৩ - কালাষ্টমী, ভানু সপ্তমী

১১ জুলাই ২০২৩- দ্বিতীয় মঙ্গলা গৌরী ব্রত

১৩ জুলাই ২০২৩ - কামিকা একাদশী

১৫ জুলাই ২০২৩ - শ্রাবণ মাসিক শিবরাত্রি

১৭ জুলাই ২০২৩ - শ্রাবণ অমাবস্যা,

১৮ জুলাই, ২০২৩ - তৃতীয় মঙ্গলা গৌরী ব্রত, মলমাস ও শ্রাবণ মাসের শুরু

২১ জুলাই ২০২৩ - বিনায়ক চতুর্থী

২৪ জুলাই ২০২৩ - প্রথম শ্রাবণ সোমবার

২৫ জুলাই ২০২৩- চতুর্থ মঙ্গলা গৌরী ব্রত

৩০ জুলাই ২০২৩ - পদ্মিনী একাদশী

৩১ জুলাই ২০২৩ - দ্বিতীয় শ্রাবণ সোমবার

জুলাই মাসে, শ্রাবণ মাসের সূচণা হয় আর এই মাস ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস। ভগবান শিবের কৃপা পাওয়ার জন্য চারটি শ্রাবণ সোমবার উপবাস করা উচিত। অন্যদিকে, অবারিত সৌভাগ্য এবং উপযুক্ত জীবন সঙ্গী পেতে শ্রাবণ মাসের প্রতি মঙ্গলবার মঙ্গলা গৌরী উপবাস পালন করা উচিত।

জুলাই মাসে শ্রাবণ অমাবস্যা খুবই বিশেষ

এই বছর শ্রাবণ অমাবস্যা সোমবার, ১৮ জুলাই, ২০২৩ তারিখে অর্থাৎ সোমবতী অমাবস্যা এই দিনেই শুরু হচ্ছে। শ্রাবণ অমাবস্যা হরিয়ালি অমাবস্যা নামেও পরিচিত। হিন্দু ধর্মে, সোমবার এবং শনিবার যে অমাবস্যা পড়ে তা খুব বিশেষ বলে মনে করা হয়।

PREV
Spiritual News in Bangla, and all the Religious News in Bangla. Get all information about various religious events, opinion at one place at Asianet Bangla News.
click me!

Recommended Stories

নেতাজির ভাবনায় বদলে গিয়েছে বাংলার দুর্গা প্রতিমার ধরন, ফিরে দেখা চমকপ্রদ ইতিহাস
Durga Puja 2025: সঙ্ঘাতির 'দ্বৈত দুর্গা' থিমে বাংলার দুর্গা এবং শেরাওয়ালি মাতা, বিষয়টা ঠিক কী?