Durgapuja 2027: ২০২৭ সালে সত্যিই কি ২ বার অষ্টমী পড়েছে? সামনের বছর পুজোর দিনক্ষণ আর সময়সূচিতে বিরাট বদল

Published : Oct 28, 2026, 11:30 AM IST

২০২৬ সালের পুজো শেষ হতেই ২০২৭ সালের দুর্গাপুজোর দিনক্ষণ নিয়ে বাঙালির উন্মাদনা শুরু হয়েছে। সম্ভাব্য পঞ্জিকা অনুযায়ী আগামী বছর ৩০ সেপ্টেম্বর মহালয়া এবং ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে পুজো। তবে সত্যিই কি ২০২৭ সালে দু'দিন ধরে মহাষ্টমী পালন হবে?

PREV
16

দুর্গাপুজো আসতে এখনও বহু দেরি সবে শেষ হল ২০২৬ এর পুজো। এর মধ্যেই পরের বছরের পুজো নিয়ে উৎসাহের শেষ নেই মানুষের।

26

২০২৭ সালে কবে পড়েছে দুর্গাপুজো তাই নিয়ে এখন থেকেই দিন গুণছে বাঙালিরা। কবে পড়েছে মহালয়া তা জানতেও উৎসাহী অনেকে। আগামী বছরের পুজোর তিথি ও দিনক্ষণ ঘিরে তৈরি হয়েছে আগ্রহ।

36

সম্ভাব্য পঞ্জিকা অনুযায়ী, ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর মহালয়া। ৫ অক্টোবর মহাষষ্ঠী, ৬ অক্টোবর মহাসপ্তমী এবং ৭ অক্টোবর মহাষ্টমী পালিত হওয়ার কথা। ৮ অক্টোবরও অষ্টমী তিথি থাকার সম্ভাবনা রয়েছে।

46

এরপর ৯ অক্টোবর মহানবমী এবং ১০ অক্টোবর বিজয়া দশমী। অর্থাৎ ২০২৭ সালে পড়বে মোট দুবার অষ্টমী তিথি।

56

দুর্গোৎসব শেষ হলেও উৎসবের রেশ থাকবে মাসের বাকি সময়েও। লক্ষ্মীপুজো, কালীপুজো, দীপাবলি থেকে ভাইফোঁটা ২০২৭ সালের এই উৎসবগুলির দিনক্ষণও জেনে রাখা জরুরি।

66

তবে তিথি ও পুজোর নির্দিষ্ট সময় নিশ্চিত করতে চূড়ান্ত পঞ্জিকা দেখে নেওয়াই ভাল।

Religion News (ধর্মের খবর): Read latest news and updates on religion in bengali , Spiritual News, Puja Vratham, Fasting Rule. Find Bengali Religious News, Spiritual News on Asianet Bangla News.
Read more Photos on
click me!

Recommended Stories