
Puja Tips: পুজোর ঘরে ধূপের গন্ধ বেশ ভাল লাগে। কিন্তু এই ধূপের ধোঁয়াই যে চুপিসারে নষ্ট করে দিচ্ছে আপনার ফুসফুস, তা কি জানেন? আমরা অনেকেই দিনে দুবার পুজোর ঘরে ধূপ জ্বালাই। কিন্তু চিকিৎসকরা বলছেন, বন্ধ ঘরে রোজ ধূপ জ্বালানো সিগারেটের ধোঁয়ার মতোই ক্ষতিকর হতে পারে।
ধূপকাঠিতে থাকে কাঠের গুঁড়ো, সুগন্ধি রাসায়নিক এবং আঠা। এটি পোড়ার সময় বাতাসে প্রচুর পরিমাণে PM2.5, কার্বন মনোক্সাইড, ফর্মালডিহাইড এবং বেনজিনের মতো বিষাক্ত গ্যাস নির্গত হয়।
১. ফুসফুসে কণা জমা: বন্ধ ঘরে এই ধোঁয়া বেরোতে পারে না। ফলে সেই বিষাক্ত কণা সরাসরি আমাদের শ্বাসনালী ও ফুসফুসে ঢুকে যায়। দীর্ঘদিন ধরে এটি চললে COPD, অ্যাজমা ও ব্রঙ্কাইটিসের ঝুঁকি বাড়ে।
২. অ্যালার্জি ও মাথা ধরা: ধূপের তীব্র গন্ধ অনেকের ক্ষেত্রে চোখ জ্বালা, নাক বন্ধ, মাথা ধরা ও ত্বকে অ্যালার্জির কারণ হয়।
৩. শিশু ও বয়স্কদের জন্য বেশি বিপজ্জনক: যাদের আগে থেকেই হাঁপানি আছে, বা বাড়িতে ছোট শিশু ও বয়স্করা আছেন, তাদের জন্য এই ধোঁয়া আরও মারাত্মক।
ধূপ জ্বালানো বন্ধ করতে হবে না, শুধু পদ্ধতি বদলান।
- বন্ধ ঘরে নয়: কখনওই দরজা-জানালা বন্ধ করে ধূপ জ্বালাবেন না। পুজোর ঘরের জানালা খুলে বা এক্সহস্ট ফ্যান চালিয়ে ধূপ জ্বালান। ধোঁয়া বেরিয়ে যাওয়ার রাস্তা রাখুন।
- কম সময়ের জন্য: ঘণ্টার পর ঘণ্টা ধূপ জ্বালিয়ে রাখবেন না। পুজোর সময়টুকু জ্বালিয়ে নিভিয়ে দিন।
- প্রাকৃতিক ধূপ বেছে নিন: বাজারে রাসায়নিক সুগন্ধি যুক্ত ধূপের বদলে গুগগুল, চন্দন বা প্রাকৃতিক উপাদানে তৈরি ধূপকাঠি ও ধুনো ব্যবহার করুন। বাঁশের কাঠি ছাড়া ধূপ (Bambooless) অপেক্ষাকৃত কম ক্ষতিকর।
- ধূপের কাছে বসবেন না: ধূপ জ্বালিয়ে তার ঠিক সামনে বসে থাকবেন না। একটু দূরে সরে যান।
- বিকল্প ব্যবহার: ধূপের বদলে ঘি-এর প্রদীপ জ্বালাতে পারেন, এতে বাতাস শুদ্ধ হয়।
প্রতিদিনের অভ্যাসে একটু সচেতন হলেই ভক্তি ও স্বাস্থ্য দুটোই বজায় থাকবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।